মিহির বুদ্ধির জোরে জব্দ হল ছোট কাকি! মাকে বাঁচিয়ে ছোটকাকির প্ল্যানে জল ঢেলে দিল মিহি!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি (Ke Prothom Kache Esechi)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়ে চলেছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। পর্দায় দর্শকদের মন জয় করে নিয়েছে খুদে নায়িকা রাধিকা কর্মকার (Radhika Karmakar)। আর সেই সঙ্গে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে অভিনেতা সায়ন বসু (Sayan Bose) ও মোহনা মাইতি (Mohona Maiti) রসায়ন।
তবে বর্তমানে ঋক মধুবনীর বিয়ের পর থেকেই গল্পে এসেছে নতুন মোড়। ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে ঋক আর মধুবনীকে বাড়ি ছাড়া করতে একের পর এক চাল চলছেন কমলিনী। এমনকি ছোট্ট মিহি আর মধুবনীকে মেনে নিতে পারেনি ঋকের ছোট কাকি এবং রুমিও। আর সেই কারণেই বারবার মধুবনী আর মিহির ক্ষতি করার জন্য একের পর এক চালাকি করে চলেছে মা মেয়ে।
কে প্রথম কাছে এসেছি আজকের পর্ব ১৮ আগষ্ট (Ke Prothom Kache Today Episode 18 August)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে ক্রিম লাগানোর পরই মুখ ডলতে শুরু করে মধুবনী। কিন্তু তারপরই সে জানায় তার নাক সুরসুর করছে। এদিকে জ্বালায় চিৎকার করতে শুরু করে ছোট কাকি। আর সেই আওয়াজ শুনে মিহি মনে মনে ভাবে তার মাম্মার ক্রিম বদলে দিয়ে ছোট ঠাম্মি নিজের ক্রিমটা রেখে দিয়েছিল। তাই সে পরে গিয়ে বদলে দিয়েছে। এদিকে জ্বালায় চিৎকার করতে করতে মেয়ের ওপর রাগ দেখাতে শুরু করেন ছোট কাকিমা।
আরো পড়ুন: ভালোবাসা দিয়ে রোগ-বিয়োগ সারাতে পর্দায় আসছে আনন্দী! পর্দায় ফিরেছে উর্মি-সাত্যকির জুটি
এরপরই শুরু হয়ে যায় রিসেপশনের অনুষ্ঠান। কাকিমার মুখে অবস্থা দেখে ছোট কাকিমার মুখে যত্ন নেয় মধুবনী। কিন্তু সেই মুহূর্তেই সেনগুপ্ত বাড়িতে মধুবনীর সঙ্গে দেখা করতে চলে আসে মধুবনী দিদি আর জামাইবাবু। কমলিনী জানায় সেই মধুবনীর দিদি জামাইবাবুকে এখানে ডেকেছে। এই কথা শুনেই বিবর্ণ হয়ে যায় মধুবনীর মুখ। তবে সেই মুহূর্তেই চলে আসে মধুবনীর বান্ধবী স্নেহা।
ফিরে এল মধুবনীর অতীত
স্নেহাকে দেখে ভীষণ খুশি হয় মধুবনী। স্নেহা জানায় সে তার বাড়ি, পরিবার সব কিছু ছেড়ে চলে এসেছে কলকাতায়। স্নেহার কথা শুনে স্নেহাকে কুশলের সঙ্গে কথা বলতে পাঠিয়ে দেয় মধুবনী। কিন্তু স্নেহাকে দেখে কুশল ভেবে নেয় স্নেহার বিয়ে ঠিক হয়ে গেছে। তাই মনের মধ্যে শত কষ্ট চেপে রেখেও স্নেহাকে বিয়ের জন্য শুভেচ্ছা জানায় কুশল। কুশলের কথা শুনে অভিমান করে বাবার ঠিক করা পাত্রকেই বিয়ে করার সিদ্ধান্ত নেয় স্নেহা। এদিকে এক অজ্ঞাত ব্যক্তি চলে আসে মধুবনীর রিসেপশনকে। যাকে দেখেই চমকে ওঠে মধুবনী। কিন্তু কে সেই ব্যক্তি? তবে কি ফিরে এল মধুবনীর অতীত? জানতে হলে দেখতে থাকুন কে প্রথম কাছে এসেছি।

