যে অঘটনের চিন্তা করছিল সকলে এবার সেটা ঘটেই গেল! বিয়ের পরের দিনই দুষ্কৃতীরা গু’লি করল গুড্ডিকে! তবে কি নতুন সংসার শুরুর আগেই শেষ? চিন্তায় দর্শকরা

বর্তমানে স্টার জলসার ‘গুড্ডি’ এমনই একটি ধারাবাহিক যেটি কিছুদিন আগে পর্যন্ত দর্শকদের বিরক্তির কারণ ছিল সেটি এই মুহূর্তে বেশ পছন্দের হয়ে উঠেছে সকলের। প্রথম থেকেই গুড্ডি, অনুজ, শিরিন এদের তিনজনের ত্রিকোণ সম্পর্ক দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে উঠেছিল দর্শক। তারপরেই কিছুদিন আগে গল্পে আসে গুড্ডির আরেক নায়ক যুধাজিৎ।

সম্প্রতি ধারাবাহিকের গল্পে দেখানো হচ্ছে এতদিন পর গুড্ডি তার জীবনে সুখের মুখ দেখলো। প্রথমে তার অনুজের সাথে বিয়ে হলো তখন অনুজ তাকে মানতে পারলো না । সেখানে পদে পদে তাকে অপমানিত হতে হত। তারপর অনুজ আর তার ডিভোর্স হয়ে গেলো। কিন্তু ডিভোর্সের পর অনুজ তার সাথে সংসার করতে চাইলো। কিন্তু সেই রাজি না হওয়ায় অনুজ শিরিনকে বিয়ে করে নিল। তারপর তার সাথে যোগাযোগ রেখে গেল। পদে পদে তাকে সকলে অপমান করতে শুরু করল।

Bengali television

তারপর তার জীবনে যুধাজিত আসে এবং তার অতীত জেনেই তাকে বিয়ে করতে চায়। কিন্তু সে প্রথমে স্পষ্ট জানিয়ে দেয় যে সে কখনোই থাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবে না। এমনকি প্রথম বিয়ের দিন মণ্ডপ থেকে উঠে চলে যায় শুধুমাত্র অনুজের এক্সিডেন্ট হয়েছে বলে। দ্বিতীয় দিন যুধাজিৎ এর হাত থেকে সিঁদুর পর্যন্ত পড়ে না। তাও সে বারে বারে গুড্ডিকে আপন করে নিতে চেয়েছিল।

Bengali television

কিন্তু গল্পের লিপ নেওয়ার পর এত বছর পরে সে যুধাজিতকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে চায় এবং সকলের সামনে বলে সে আবার যুধাজিতকে বিয়ে করতে চায়। গল্পে খুব সুন্দর করে তাদের বিয়ের ঘটনা দেখানো হয়। তাদের দুজনের সম্পর্ক দেখে সোশ্যাল মিডিয়ায় নেটিজেন থেকে দর্শকরা সকলেই প্রশংসা করছিল গুড্ডি ধারাবাহিকের। কিন্তু এত ভালো দেখার পরেই অনেকে চিন্তা করছিল অশনি কিছু হওয়ার। আর এমনটাই হলো!

সম্প্রতি একটি পর্ব দেখা গেছে দুষ্কৃতীরা গুড্ডিকে গুলি করেছে। সেই নিয়ে এক নেটিজেন লিখেছেন, “বলেছিলাম না সাংঘাতিক কিছু হবে দুষ্কৃতীরা গুড্ডিকে গুলি করে দিলো। অনুজের কাছে খবর গেছে কিন্তু এরপর?? সত্যিই মেয়েটার কপালে একটু সুখ শান্তি সহ্য হয় না। বিয়ের পরের দিনই এতো বড় দূর্ঘটনা বেচারা যুধাজিৎ সে বারবার এই ভয়টাই পাচ্ছিলো। খবরটা পেয়ে বেচারার কি অবস্থা হবে কে জানে।”

Back to top button