শুধরে গেল উত্তরবঙ্গের দেবু! এবার জগদ্ধাত্রীর পাশে দাঁড়ালো সে!

জি বাংলার (Zee Bangla) যে ধারাবাহিকগুলো শুরুর থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে তাদের মধ্যে অন্যতম হল ব্লুজ প্রোডাকশন হাউজের প্রযোজিত ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri)। শুরুর থেকেই এই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। জগদ্ধাত্রীর ভূমিকায় অভিনেত্রী অঙ্কিতা মল্লিকের (Ankita Mallick) দুর্দান্ত অভিনয় মন জয় করে নিয়েছিল সকলের। তবে যত সময় এগিয়েছে ততই ধারাবাহিকে এসেছে একের পর এক বিরাট টুইস্ট।
সম্প্রতি ধারাবাহিকে এসেছে নতুন খল নায়িকা মালা চ্যাটার্জী। উৎসব আর মেহেন্দির জীবনে আগুন লাগাতে এবার বিরাট পরিকল্পনা করছে সে। এমনকি মেহেন্দিকে ফোন করেও হুমকি দিয়ে বসে মালা। সংসার ও স্বামীর খেয়াল রাখতে বলে মেহেন্দিকে। এমনকি মেহেন্দির সন্দেহ বাড়ানোর জন্য উৎসবের সঙ্গে বেশ কাটানো কয়েকটি ঘনিষ্ট মুহূর্তের ছবিও মেহেন্দিকে সেন্ড করে দেয় মালা।

জগদ্ধাত্রী আজকের পর্ব ১৭ আগষ্ট (Jagaddhatri Today Episode 17 August)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা গেছে মালা চ্যাটার্জীর বিষয়ে জানতে এবার মরিয়া হয়ে উঠেছে মেহেন্দি। মেহেন্দিকে সামলানোর অনেক চেষ্টা করেন বৈদেহী ও প্রীতি কিন্তু লাভের লাভ হয়নি তাতে। তবে তখনই মেহেন্দির ফোন ফের ফোন করে মালা। সে মেহেন্দিকে জানায় এবার মেহেন্দিকে নিজের জায়গা ছাড়তে হবে। প্রথম বউ থাকতে দ্বিতীয় বিয়ে সামাজিক স্বীকৃতি পায়না। তাই মেহেন্দিকেও এবার মুখার্জী বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে।
মালার কথা শুনেই আরও ভেঙে পরে মেহেন্দি। এদিকে মালার সঙ্গে কথা বলতে হাসপাতালে চলে যায় জগদ্ধাত্রী। সে মালাকে জিজ্ঞাসা করে কেন সে এমনটা করছে। তখন মালা তাকে জানায় উৎসব তার সঙ্গে অনেক খারাপ করেছে। সে থাকাকালীন মেহেন্দিকে বিয়ে করেছে। সবটা শুনেই আরও রেগে যায় জগদ্ধাত্রী। এরপরই সে জানায় আরও ভালো হত যদি সে জগদ্ধাত্রীর সতীন হত, কথাটা শুনেই মালাকে রীতিমতো হুমকি দিয়ে বসে জ্যাস। সঙ্গে সে এও জানায় মালার কেসটা যে পুরোটাই সাজানো সেটা সে ধরে ফেলেছে।
আরও পড়ুন: জোর করে নীলুকে খলনায়িকা বানাচ্ছে কর্তৃপক্ষ! খেপে লাল দেবাদ্রিতার ভক্তরা
দেবুদার সাহায্যে উৎসবকে বাঁচাল জ্যাস
এরপরই হাসপাতালে থেকে বেরিয়ে যায় জগদ্ধাত্রী। আর তখনই মালা ফোন করে জানিয়ে দেয় সবটাই প্ল্যান অনুযায়ী হচ্ছে। এদিকে জগদ্ধাত্রী পৌঁছে যায় জেলে। সেখান দেবুদার সঙ্গে দেখা করে সে জিজ্ঞাসা করে মালার ব্যাপারে। প্রথমে যদিও কিছু বলতে চায়নি দেবুদা। কিন্তু জগদ্ধাত্রী তাকে অনুরোধ করে বলে সে যদি না বলেন তাহলে সে মেহেন্দির সংসার বাঁচাতে পারবে না। জগদ্ধাত্রীর কথা শুনেই চমকে যায় দেবুদা। তাহলে কি এবার দেবুদার সাহায্যের কেসের সমাধান করবে জগদ্ধাত্রী? জানা যাবে আসন্ন পর্বে।

