অবশেষে জব্দ হবে রুমি! দুষ্টু পিপির কুকীর্তি ফাঁস করে দিল ছোট্ট মিহি!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি (Ke Prothom Kache Esechi)। শুরুর থেকেই ধারাবাহিকের প্রতিটি চরিত্র মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। পর্দায় মিহির ভূমিকায় রাধিকা কর্মকারের (Radhika Karmakar) অভিনয় মন জয় করে নিয়েছে দর্শকদের। সঙ্গে মধুবনী ও ঋকের চরিত্রে অভিনয় করে ফের দর্শকদের নজর কেড়েছেন অভিনেত্রী মোহনা মাইতি (Mohona Maiti) এবং সায়ন বসু (Sayan Bose)।

ইতোমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে অবশেষে দাদুর সিদ্ধান্ত সেনগুপ্ত বাড়িতে এসেছে মধুবনী, মিহি আর ঋক। তবে আসার পর থেকে মধুবনীকে যেন তেন প্রকারে বাড়ি থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করছেন কমলিনী সেনগুপ্ত। এমনকি এই একই চেষ্টায় সবর হয়েছেন ঋকের ছোট কাকি এবং তার মেয়ে রুমি। মিহি এবং মধুবনীকে একেবারেই সহ্য করতে পারছেন না মা মেয়ে। আর তাই সেই কারণেই মধুবনীর বানানো বাসন্তী পোলাও-এ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছেন ঋকের ছোট কাকি।

কে প্রথম কাছে এসেছি আজকের পর্ব ১৭ আগষ্ট (Ke Prothom Kache Esechi Today Episode 17 August)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে পোলাওয়ের অবস্থা দেখেই ভয় পেয়ে যায় মধুবনী। তখনই মিহি তাকে জানিয়ে দেয় ছোট কাকিমা এসেছিলেন রান্না ঘরে। তার হাতে ছিল লেবু। মিহির কথা শুনেই সবটা বুঝে যায় মধুবনী। এই কারসাজি যে ছোটকাকিমাই করেছেন তা মধুবনীর কাছে স্পষ্ট হয়ে যায়। তখনই ছোট কাকিমার ঘরে চলে যায় মধুবনী। লেবু চাওয়ার নাম করে রীতিমতো কাকিমাকে হুমকি দেখে আসে সে। সঙ্গে ও জানিয়ে দেয় এই লেবু দিয়েই এবার ঝাল কাটাবে সে।

তারপরই রান্না ঘরে এসেই লেবু ও মিষ্টি দিয়ে পোলাওয়ের স্বাদ ঠিক করার চেষ্টা করে মধুবনী। কিন্তু তখনই মধুবনীকে ডেকে নিয়ে চলে যায় কমলিনী সেনগুপ্ত। এদিকে বৌভাতের অনুষ্ঠানে চলে আসেন ঋকের পিসিরা। কিন্তু মিহির মধুবনীর মেয়ে জানতে পেরেই মুখ বেজার হয়ে যায় তাদের। সেনগুপ্ত বাড়ির সদস্যদের অপমান করতে থাকেন তারা। কিন্তু তখনই এগিয়ে আসেন ছোট কাকা আর দাদু। এমনকি স্ত্রী ও মিহির পাশে এসে দাঁড়ায় ঋকও। এরপরই শুরু হয় ভাত কাপড়ের অনুষ্ঠান। শুধু মধুবনী নয়, মিহির সমস্ত দায়িত্বও কাঁধে তুলে নেয় ঋক।

আরও পড়ুন: “এরা মানুষ বলার যোগ্য নয়” আরজিকর কান্ডে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে বিস্ফোরক শ্রীলেখা মিত্র

রুমির কুকীর্তি ফাঁস করে দিল মিহি

এরপরই সকলের পাতে নিজের রান্না করা পোলাও পরিবেশন করে মধুবনী। এদিকে মিহিকে খাওয়ানোর দায়িত্ব রুমিকে দিয়ে দেন ঠাম্মি। কিন্তু রেগে গিয়ে মিহিকে লঙ্কা খাইয়ে দেয় রুমি। একটা বাচ্চা মেয়ে ঝালে চিৎকার করছে দেখেও তাকে জল দেয়নি সে। বাধ্য হয়েই ঘর থেকে বেরিয়ে যায় ছোট্ট মিহি। মিহির পরিস্থিতি দেখে তাকে নুন এবং জল খাইয়ে দেন ঠাম্মি। তবে মধুবনীর রান্না খেয়ে সকলের প্রশংসা করে তার। এরপরই ঘরে নিয়ে গিয়ে মধুবনীকে মিহি জানিয়ে দেয় রুমি ইচ্ছা করেই মিহিকে লঙ্কা খাইয়েছে। যা শুনে চমকে যায় মধুবনী। রুমিকে কি জব্দ করতে পারবে মধুবনী? জানা যাবে আসন্ন পর্বে।

Back to top button