ফের বন্ধ হল রাহুল মুখোপাধ্যায়ের সিনেমা! এবার কি তবে বন্ধ হবে ধারাবাহিকের শুটিং?

গতবার বাংলা বিনোদন জগতের হট টপিক হয়ে উঠেছিলেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। বন্ধ হয়েছিল ধারাবাহিক ও সিনেমার শুটিং। ফেডারেশনের সঙ্গে পরিচালকদের সমস্যার জেরে বন্ধ হয়েছিল বাংলা বিনোদন জগতের কাজকর্ম। যার জেরে চিন্তার ভাঁজ করেছিল দর্শকদের কপালে। আর এই সমস্ত ঘটনার সূত্রপাত ঘটেছিল অভিনেতা রাহুল মুখোপাধ্যায়ের থেকে। গতমাসে পরিচালকের বিরুদ্ধে নিষধাজ্ঞা জারি করেছিলেন ডিরেক্টরস গিল্ড। যদিও পরবর্তী সময়ে বিধায়ক-প্রযোজক-পরিচালকগণের অনুরোধে খারিজ করা হয় পরিচালকদের ওপর আনা সমস্ত নিষেধাজ্ঞা।
তবে ডিরেক্টরস গিল্ড সিদ্ধান্ত মেনে নেয়নি ফেডারেশন। রাহুলের পরিচালিত কোন সিনেমায় কাজ করবেন না বলে দাবি করেন টেকনিশিয়ানরা। আর সেই কারণেই স্টুডিওপাড়ায় শুরু হয় সমস্যা। টেকনিশিয়ানদের ব্যবহারে ক্ষুব্ধ হয়ে কাজ না করার সিদ্ধান্ত নেন পরিচালকরা। পরিচালকরা দাবি তোলেন ফেডারেশনের এরূপ আচরণ অসম্মানজনক। তাই ফেডারেশন তাদের সিদ্ধান্ত বহাল থাকলে কাজ করবেন না টলিপাড়ার পরিচালক এবং তারকারা। এই প্রসঙ্গে প্রায় ২০০ জনের বেশি পরিচালক জানিয়েছিলেন তারা এই অপমানের তীব্র বিরোধিতা করছেন তারা সকলে। যার ফলস্বরূপ বন্ধ হয়ে গিয়েছে শুটিং। স্টুডিওপাড়ায় শুরু হয় অচলাবস্থা।
এরপরই ২৯ জুলাই ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া তরফ থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে টলিপাড়ার সমস্ত শুটিং ফ্লোরের সদস্যদের না আসার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যতদিন না সমস্যা সমাধান হচ্ছে, ততদিন শুটিং বন্ধ থাকবে। ইতিমধ্যেই ইমেলের দ্বারা টলিপাড়ার ধারাবাহিকের চ্যানেলগুলিকে এই বিষয়ে সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতির প্রেক্ষিতে প্রায় ৪০০ জন পরিচালক এই অচলাবস্থা জারি রাখার সিদ্ধান্ত নেন। সাংবাদিক সম্মেলনে জানানো হয় ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী রয়েছেন পরিচালকরা। তারপরই নবান্ন বৈঠক পরিচালকরা।
আরো পড়ুন: “এখন আবেগ নয়, অঙ্ক কষে সম্পর্ক হয়…” প্রেম নিয়ে অকপট দোলন রায়
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাড়িতেই বৈঠক করেন পরিচালকরা। জানানো হয় ফের শুটিং শুরু করতে চান তারা। টলিপাড়ার অচলাবস্থা কাটিয়ে ফের শুরু করতে চান কাজ। এরপরই আলোচনার মাধ্যমে কাটে জোট। ৫ আগষ্ট তাদের সিদ্ধান্ত জানায় ফেডারেশন। জানা যায় এসভিএফ-এর পুজোর ছবিতে পরিচালক করবেন রাহুল মুখোপাধ্যায়। এই বিষয়ে ফেডারেশন নিজেদের মধ্যে মিটিং করবে সামনের ক’ দিন। বাংলা সিনেমা এবং ধারাবাহিকের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয় এবার সেটাই দেখা পালা। শুরু হয় ধারাবাহিক, সিনেমার শুটিংও।
ফের বন্ধ হল রাহুল মুখোপাধ্যায়ের সিনেমার শুটিং
তবে শোনা যাচ্ছে ফের শুরু হয়েছে নতুন সমস্যা। জানা যাচ্ছে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ছবির শুটিংয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা ছিল আজ থেকে। একজন ব্যক্তির দাবি, আজকে দু’টি কারণে শুটিং বাতিল হয়। আগামী কাল শুটিং হতে পারে এমন আঁচ ছিল। তবে এখন জানা গেল, আপাতত শুটিং হবে না। কবে আবার শুটিং হবে, সেটা পরে ঠিক করা হবে। তাহলে কি ফের শুরু হল ফেডারেশন ও রাহুলের ঝামেলা? ফের স্টুডিওপাড়ায় শুরু হবে অচলাবস্থা? ফের বন্ধ হবে শুটিং? এই প্রশ্নই ফের জাগছে দর্শকদের মনে।

