“বাংলা মিডিয়াম” নাম বদলে রাখা হোক “গাঁ’জা মিডিয়াম”! পুকুরে ফুটে রয়েছে প্লাস্টিকের পদ্মফুল! ইন্দিরার নকল পদ্ম ফুল তোলা দেখে হেঁসে খুন দর্শকরা

বর্তমানে স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘বাংলা মিডিয়াম’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় জি বাংলা ‘কৃষ্ণকলি’ খ্যাত জুটি অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী তিয়াসা লেপচাকে। প্রথম থেকেই এই ধারাবাহিক মোটামুটি ভালোই জনপ্রিয় তা অর্জন করছে টিআরপি তালিকায়। বাংলা এবং ইংলিশ মিডিয়ামের যে লড়াই আমরা আমাদের সমাজে দেখতে পাই সেটি নিয়েই গল্প।

কিছুদিন আগেই গল্পে দেখানো হয়েছে নায়কের ঠাম্মা একপ্রকার পরিকল্পনা করে নায়ক নায়িকার বিয়ে দিয়ে দিয়েছে দুজনের অমতেই। প্রথমে নায়ক নায়িকা দুজনেই এই বিয়ে মানতে চাইছিল না। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে ভিকি ইন্দিরাকে নিজের স্ত্রী বলে মেনে নিয়েছে। কিন্তু পরে জানা যায় ইন্দিরা যেহেতু তাদের স্কুলের সব রকম বেআইনি কাজকর্ম সকলের সামনে ধরিয়ে দিয়েছে তাই তাকে শায়েস্তা করার জন্য ভিকি চাল চালছে।

Bangla Medium

সম্প্রতি পর্বে দেখানো হয়েছে ভিকিদের বাড়িতে দোল পূর্ণিমার বিশেষ পুজোর আয়োজন করা হচ্ছে। আর ইন্দিরা সকাল থেকে উঠে সেই পুজোর জোগাড় করছে। হঠাৎ করেই তার পাশে এসে ভিকি দাঁড়ায় এবং সেও পুজোর জোগাড় করতে শুরু করে। তারপরেই দেখা যায় ভিকির ভাইয়ের বউ পুজোয় যে পদ্মফুলগুলো লাগবে সেই পদ্ম ফুল গুলোকে নষ্ট করে দেয় যাতে পুজো ভালোভাবে সম্পন্ন না হয় তার জন্য।

পদ্মফুল নেই শুনে ইন্দিরা বাইরে বেরিয়ে যায় এবং বাড়ির পাশের একটি পুকুর থেকে পদ্ম ফুল তুলতে যায়। সেখানে গিয়ে পুকুরে থাকা লতানো গাছে ইন্দিরার পায়ে আটকে যায় এবং তখন ভিকি তাকে ডুবে যাওয়া থেকে বাঁচায়। কিন্তু এবার এই দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে নেটিজেনরা ট্রোল করতে শুরু করেছে বাংলা মিডিয়ামকে। এর আগেও বেশ কিছু দৃশ্য নিয়ে এই ধারাবাহিক তার নানা রকম ট্রোলের সম্মুখীন হয়েছে।

Bangla Medium

প্রসঙ্গত পুকুরে পদ্ম ফুলের দৃশ্যতে যে ফুলগুলি দেখানো হয়েছে তা প্লাস্টিকের বা নকল তা দেখেই বোঝা গেছে। আর নায়িকা পুকুর থেকে নকল পদ্ম ফুল তুলছে দেখে সোশ্যাল মিডিয়ায় চরম কটাক্ষের মুখে বাংলা মিডিয়াম। সেই দৃশ্যের কিছু ফটো সোশ্যাল মিডিয়ার পোস্ট করে এক দর্শক লিখেছেন, ‘পুকুরে প্লাস্টিকের পদ্ম ফুল হয় বাংলা মিডিয়াম না থাকলে জানতেই পারতাম না।’ অনেকে আবার এই ধারাবাহিকের নাম বদলে “গাঁ’জা মিডিয়াম” রাখার কথা উল্লেখ করেছেন।

Back to top button