ঠাম্মির মনে জায়গা করে নিল মিহি! মধুবনীর ভাত কাপড়েই বাঁধলো আর এক বিপত্তি!

জি বাংলার (Zee Bangla) পর্দায় যে ধারাবাহিকগুলো দর্শকদের নজর কেড়েছে তাদের মধ্যে অন্যতম কে প্রথম কাছে এসেছি (Ke Prothom Kache Esechi)। ধারাবাহিকের খুদে চরিত্রে মিহি মন জয় করে নিয়েছে দর্শকদের। ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করছে রাধিকা কর্মকার (Radhika Karmakar)। পাশাপাশি ধারাবাহিকে মোহনা মাইতি (Mohona Maiti) এবং সায়ন বসুর (Sayan Bose) জুটিও ভীষণ পছন্দ করছেন দর্শকরা। তবে বর্তমানে মধুবনী ও ঋকের বিয়ের পর থেকেই গল্পে এসেছে নতুন মোড়।

ধারাবাহিকে চলতি সময়ে দেখা যাচ্ছে দাদু এবং পরিবারের জন্য মিহিকে মেনে নিয়েছেন ঠাম্মি। কিন্তু বারবার মিহি ও মধুবনীকে ঠাম্মির চোখে ছোট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঋকের ছোট কাকিমা। নানানভাবে সুরমা সেনগুপ্তর কানে কুমন্ত্রণা দিয়ে যাচ্ছেন তিনি। তবে বারবার সমস্ত বিপদ থেকে মেয়েকে বাঁচিয়ে যাচ্ছে মধুবনী। সেইভাবেই ঠাকুরের স্থানে মাংস রাখার আগেই সেটা দেখে ফেলে মধুবনী। আর সেটা বদলেও দেয় সে।

কে প্রথম কাছে এসেছি আজকের পর্ব ১৬ আগষ্ট (Ke Prothom Kache Esechi Today Episode 16 August)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে সন্ধ্যা আরতি দিয়ে যাওয়ার সময় মধুবনীর সঙ্গে হঠাৎ সাক্ষাৎ হয় রিশবের এক বান্ধবীর। মধুবনীর বিয়ে হয়ে গেছে দেখে চমকে যায় সে। আর তারপরই সে ফোন করে নিজের দাদাকে। তবে এইসবটাই দেখে নেন কমলিনী। আর মনে মনে ভেবে নেন এই মেয়েকে কাজে লাগিয়েই তিনি মধুবনীকে এই বাড়ি থেকে বের করবেন। এদিকে ঘরে গিয়ে মিহিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে মধুবনী।

তবে ঋক এসে জিজ্ঞাসা করলেও কোন উত্তর দেয়নি সে। কিছুক্ষণ পরই শুরু হয় অনুষ্ঠান। সেখানে গান গেয়ে ঠাম্মির মন জয় করে নেয় মিহি। ঠাম্মি মধুবনীকে বলে সে মিহিকে খুব ভালো শিক্ষা দিয়েছে। ঠাম্মির কথা শুনে খুব খুশি হন সকলে। এরপরই মধুবনীকে নাচতে বা গাইতে বলেন সকলে। কিন্তু কোন কিছু না করেই কাঁদতে কাঁদতে চলে যায় মধুবনী। মধুবনীকে এইভাবে কাঁদতে দেখে তার পিছনে চলে যায় ঋক।

আরও পড়ুন টিআরপিতে মহা ধামাকা! ফের জলসার পতন! দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা

মধুবনীর ভাত কাপড়ের দায়িত্ব নিল না ঋক

সে মধুবনীকে বলে তার সিক্রেট সে জেনে গেছে। ঋকের কথা শুনেই চমকে ওঠে মধুবনী। কিন্তু কিছুক্ষণ পর ঋক বলে সে বুঝে গেছে মধুবনী নাচ জানে কিন্তু কেন সে নাচ করছে না? এই প্রশ্ন শুনেই অতীতের কথা ভাবতে থাকে মধুবনী। মনে পড়ে যায় অতীতের টুকরো টুকরো স্মৃতি। তারপরই সেখান থেকে চলে যায় মধুবনী। ঋক বুঝতে পারে মধুবনী কিছু একটা লুকাচ্ছে। পরেরদিন ঠম্মির কথায় সকলের জন্য বাসন্তী পোলাও রান্না করে মধুবনী। কিন্তু তাতে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেন ছোট কাকিমা। তারপরই দেখা যায় এই সমস্যার সমাধান করে মধুবনী নিজেই। কিন্তু ভাত কাপড়ের সময় মধুবনীর দায়িত্ব নিতে চায়নি ঋক, কিন্তু কেন? জানা যাবে আসন্ন পর্বে।

Back to top button