টিআরপিতে মহা ধামাকা! ফের জলসার পতন! দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা

দেখতে দেখতে চলে এলো দর্শকদের দীর্ঘ প্রতীক্ষিত সেই দিনটা। দর্শকরা জানেন প্রত্যেক সপ্তাহে এই বৃহস্পতিবার করেই বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) সাপ্তাহিক ফল প্রকাশ করা হয়ে থেকে। কিন্তু মাঝেমধ্যে বিশেষ কারণবশত এই দিনের পরিবর্তন ঘটে। এছাড়া বৃহস্পতিবারেই বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা প্রকাশ করা হয়ে থাকে। টেলিভিশনে এই প্রতিযোগিতার বাজারে টিআরপি তোলা ছাড়া আর কোনো গতি নেই।
এখন আর আগের মতন একটা ধারাবাহিক বছরের পর বছর নিজের সম্প্রচার সফলভাবে চালিয়ে যেতে পারে না কারণ প্রতিযোগিতায় তার প্রতিপক্ষ হিসেবে হাজির হয় আরো দশটা নতুন ধারাবাহিক। দর্শকরা আগের মতন আর একাগ্রতার সাথে একটি ধারাবাহিককে সময় দিতে চায় না। নতুন আকর্ষণীয় বিষয়ে প্রতি সহজে আকৃষ্ট হয়। ফলে টিআরপির ওঠা পড়া বর্তমানে অনেকটাই বেড়ে গিয়েছে। পাশাপাশি এটাই হয়ে উঠেছে ধারাবাহিক গুলির উৎকর্ষতা বিচারের প্রধান মানদণ্ড।
এইবার দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকাতে প্রথম পাঁচে জায়গা করে নিলো কোন কোন ধারাবাহিক। এই সপ্তাহের টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.২।
দ্বিতীয় স্থানে অবস্থান করছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে। সবাইকে তাক লাগিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে এই মেগা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.১। এই সপ্তায় টিআরপি তালিকায় তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার ফুলকি ধারাবাহিকটি। এই সপ্তাহে টিআরপি তালিকায় ৭.০ পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এই মেগা।
এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গীতা LLB। এই সপ্তাহে ৬.৯ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। তৃতীয় এবং চতুর্থ স্থানের মধ্যে তেমন কোন বিভেদ লক্ষ্য করা যাচ্ছে না। পঞ্চম স্থানে রয়েছে জি বাংলার জগদ্ধাত্রী আর স্টার জলসার কথা। এই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৮।
1st •• নিম ফুলের মধু ৭.২
2nd •• কোন গোপনে ৭.১
3rd •• ফুলকি ৭.০
4th •• গীতা LLB ৬.৯
5th •• জগদ্ধাত্রী, কথা ৬.৮

