আর নিজের সাথে আপোষ নয়! মুখের ওপর “না” বলতে শিখে গেল রাই!

জি বাংলার (Zee Bangla) যে ধারাবাহিকগুলো শুরুর থেকেই দর্শকদের মধ্যে চর্চায় উঠে এসেছেন তার মধ্যে অন্যতম অর্গানিক স্টুডিওর প্রযোজিত ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। পর্দায় রাইয়ের চরিত্রে অভিনেত্রী আরাত্রিকা মাইতির (Aratrika Maity) অসাধারণ অভিনয় মন জয় করে নিয়েছে দর্শকদের।

তবে জীবনে শত কষ্ট করেও সুখের দেখেনি রাইপূর্ণা। বাবার মৃত্যুর পর ভালোবাসাকে ত্যাগ করে সংসারের দায়ভার কাঁধে তুলে নিয়েছিল সে। তবে শুধু আর্থিক দিক থেকেই নয়, পাশাপাশি বৌমণি আর মাকে সংসারেও সাহায্য করেছে রাই। কিন্তু বারবার তার ভাগ্যে জুটেছে লাঞ্ছনা। বারবার মায়ের কাছে অপমানিত হয়েছে সে। আবার কখনও তার দিকে আঙুল তুলেছে তার দাদা।

এমনকি বিয়ের পর শান্তি আসেনি রাইয়ের জীবনে। শাশুড়ির নামে কখনও খারাপ কথা না বললেও বারবার বউমার দিকে আঙুল তুলেছেন সোহিনী। বারবার অপমান করেছেন রাইকে। এমনকি রাইয়ের চরিত্র নিয়েও বারবার প্রশ্ন তুলেছেন সোহিনী। তবে শৌর্য্যকে নিয়ে ঘটে যাওয়ার ঘটনার পর একেবারেই বদলে গেছে রাই। আগের মতো সমস্ত কিছু মুখ বুজে সহ্য করে নেওয়ার প্রবণতা, বাড়ির লক্ষ্মীমন্ত মেয়ে বা বউ হয়ে সবটা সহ্য করে নেওয়ার প্রচেষ্টা ছেড়ে দিয়েছে সে।

এবার স্পষ্টভাবে সবাইকে সবটা বলে দিচ্ছে রাই। সম্প্রতি ধারাবাহিকে দেখা গেছে রাইয়ের এই রূপ দেখে ভীষণ কষ্ট পাচ্ছে অনির্বাণ। রাইকে বোঝানোর চেষ্টা করছে সব ঠিক হয়ে যাবে। কিন্তু শত চেষ্টা করেও রাইয়ের আগের সেই হাসি মুখ আর দেখতে পাচ্ছে না সে। তবে এবার শুরু অনির্বাণ নয়, রাইয়ের কঠিন ব্যবহারের প্রমাণ পেয়েছে সোহিনীও। বউমার ওপর দিয়ে বারবার অত্যাচার করা যে আর সম্ভব হবে না সেকথা হারে হারে টের পেয়েছে সে।

আরও পড়ুন: অবশেষে সামনে এলো মালা চ্যাটার্জীর আসল পরিচয়! বোনের সংসার বাঁচাতে কড়া পদক্ষেপ নিল জ্যাস!

কী দেখা গেছে ধারাবাহিকের আজকের পর্বে?

ধারাবাহিকের আজকের পর্বে দেখা গেছে রাই যাতে অফিসে যেতে না পারে তাই রাইকে দুপুরের রান্না করতে বলেন সোহিনী। ধারাবাহিকের লক্ষ্মীমন্ত বউমা হয়ে হয়ত রাই পারত সমস্ত রান্না করতে কিন্তু এবার সে সেটা করেনি। স্পষ্ট সোহিনীকে মুখের ওপর না বলে দেয় রাই। তবে নম্র, মার্জিত ভাষায় এও জানিয়ে দেয় যে যদি তারা চান তাহলে রাই রাত্রে বাড়ি এসে ডিনার বানাতে পারে কিন্তু লঞ্চ বানানো তার পক্ষে সম্ভব নয়। ধারাবাহিকে রাইয়ের এই রূপ দেখে ভীষণ খুশি হয়েছেন দর্শকরা। সামাজিক মাধ্যমে অনেকেই প্রশংসা করেছেন তার। আপনাদের কেমন লাগছে রাইয়ের এই নতুন রূপ?

 

Back to top button