অবশেষে সামনে এলো মালা চ্যাটার্জীর আসল পরিচয়! বোনের সংসার বাঁচাতে কড়া পদক্ষেপ নিল জ্যাস!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri)। শুরুর থেকেই ধারাবাহিকটি ভিন্ন স্বাদের গল্প মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। ধারাবাহিকে জগদ্ধাত্রীর চরিত্রে অভিনেত্রী অঙ্কিতা মল্লিকের (Ankita Mallick) দুর্দান্ত অভিনয় মন জয় করে নিয়েছে দর্শকদের। তবে বর্তমানে ধারাবাহিকে এসেছে একেবারে নতুন টুইস্ট। এসেছে নতুন খল নায়িকা মালা।

ধারাবাহিকের গতকালের পর্বেই দেখা গেছে মালার ব্যাপারে জানার চেষ্টা করে চলেছে জগদ্ধাত্রী। এদিকে মেহেন্দিকে ফোন করেছে মালা চ্যাটার্জী। তারপরই মেহেন্দিকে উৎসব, জগদ্ধাত্রী, উৎসবের আগের প্রেমিকা, স্বয়ম্ভু সহ মুখার্জী বাড়ির প্রত্যেকের ব্যাপারেই বলতে থাকে মালা। মালার কথাবার্তা শুনে রীতিমতো চিন্তায় পড়ে যায় মেহেন্দি। বারবার সে জিজ্ঞাসা করতে থাকে মালার পরিচয়। কিন্তু মেহেন্দিকে নিজের সিঁথির সিঁদুর বাঁচানোর কথা বলেই ফোন রেখে দেয় মালা।

Netizens don't like Jagaddhatri's episode

জগদ্ধাত্রী আজকের পর্ব ১৪ আগষ্ট (Jagaddhatri Today Episode 14 August)

ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে অ্যাপের মাধ্যমে মেহেন্দি জানতে পেরেছে যে সিম থেকে ফোন এসেছিল সেটা উৎসবের। এরপর উৎসব বাড়িতে আসতেই উৎসবকে সিমের ব্যাপারে জিজ্ঞাসা করে মেহেন্দি। তবে মেহেন্দিকে যথার্থ উত্তর দেওয়ার পরিবর্তে মেহেন্দির সঙ্গেই খারাপ ব্যবহার করতে শুরু করে উৎসব। কিন্তু তখনই চলে আসেন রাজনাথ।

বউমার পক্ষ নিয়ে রাজনাথ উৎসবকে কড়া ভাষায় জানান মেহেন্দি যা যা জিজ্ঞাসা করছে তার উত্তর দিতে নাহলে মেহেন্দি নয়, উৎসবকেই তিনি এই বাড়ি থেকে বের করে দেবেন। কিন্তু পরিবারের মতোই এবারও উৎসবের পক্ষ নিয়ে কথা বলতে চলে আসেন বৈদেহী। তিনি জানান তার ছেলের সঙ্গে কোন অন্যায় তিনি মেনে নেবেন না। এরপরই একে একে চলে আসে বাকিরা। তবে কৌশিকীর ব্যাপারে খারাপ কথা শুনেই তার প্রতিবাদ করে জগদ্ধাত্রী।

আরও পড়ুন: নতুন ঝড়ের সম্মুখীন পর্ণা! ইন্দ্র কুমারের মুখোশ খুলতে ফাঁদ পাতলো নায়িকা!

উৎসবকে বিয়ে করেছে মালা

বৈদেহীকে স্পষ্ট ভাষায় জগদ্ধাত্রী জানিয়ে দেয় উৎসব আসলে মানুষই নয়। জগদ্ধাত্রীর মুখে ছেলের বদনাম শুনে ছেলেকে নিয়ে ঘরে চলে যান বৈদেহী। এদিকে মেহেন্দির থেকে নম্বরটা নিয়ে ফোন করে জগদ্ধাত্রী। তবে জগদ্ধাত্রীর ফোন পেয়েও একটুও ভয় পায়নি মালা। উল্টে বলে তার সঙ্গে উৎসবের সম্পর্ক রয়েছে। এমনকি উৎসবের সঙ্গে তার বিয়েও হয়ে গেছে। সবটা শুনেই চমকে যায় জগদ্ধাত্রী। কিন্তু জগদ্ধাত্রীকেই হুমকি দিয়ে মালা বলে সে মুখার্জী বাড়িতে ঝড় নিয়ে আসবে। জগদ্ধাত্রী কি পারবে নিজের বোনের সংসার বাঁচাতে? জানতে হলে দেখতে থাকুন জগদ্ধাত্রী।

Back to top button