নতুন ঝড়ের সম্মুখীন পর্ণা! ইন্দ্র কুমারের মুখোশ খুলতে ফাঁদ পাতলো নায়িকা!

সেই শুরু থেকেই বাস্তব সমাজের ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়গুলো জি বাংলার (Zee Bangla) পর্দায় নাটকীয়তার মোড়কে তুলে ধরছে নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। ইতিমধ্যেই সমাজের মেয়েদের সাথে ঘটে চলা অনেক ঘটনাই দেখিয়েছে এই ধারাবাহিক। এই মুহূর্তে ধারাবাহিকের নায়িকা পর্ণার ননদের সাথে যেটা হয়েছে সেটা দেখার পর রীতিমতো স্তম্ভিত প্রত্যেকে।
বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা ভাবতেও পারেনি যে মানুষটাকে সবাই মাথায় তুলে রাখে তার চরিত্রটা ঠিক এতটা কুৎসিত। তবে একবার যখন সত্যিটা সে জেনে গিয়েছে তখন আর কোনভাবেই পিছিয়ে আসতে চায় না ধারাবাহিকের নায়িকা। এইবার সে লড়াই করবে এবং অপরাধীকে শাস্তি দেবে। কোনভাবেই তাকে এমনি এমনি ছাড় পেতে দেবে না পর্ণা। কিন্তু যুদ্ধ শুরুর পথেই অনেক বড় বাধা পেল পর্ণা।

নিম ফুলের মধু আজকের পর্ব ১৪ আগষ্ট (Neem Phuler Modhu Today Episode 14 August)
ধারাবাহিকের আজকের পর্ব দেখা যায়, পর্ণা সাথে করে পুলিশ নিয়ে গিয়েও ইন্দ্র কুমারের কোনো ক্ষতি করতে পারে না কারণ এমন কিছু যে হতে চলেছে সেটা ইশার কাছ থেকে আগের থেকেই জেনে যায় ইন্দ্র কুমার। পরে নিজেকে বাঁচাতে যাবতীয় আইনি কাজকর্ম আগের থেকেই করে ফেলে ইন্দ্র কুমার। গোটা বিষয়টাই প্রচন্ড রেগে যায় ধারাবাহিকের নায়িকা। একটা শয়তান এভাবে ছাড়া পেয়ে যাচ্ছে সেটা কিছুতেই মেনে নিতে পারে না সে।
ইন্দ্রর সাথে হাত মেলালো ইশা
পর্ণা সেখান থেকে যাওয়ার আগে ইন্দ্র কুমারকে বলে যায়, এইবার একজন সাংবাদিকের জোর কতটা সেটা হাড়ে হাড়ে টের পাবে ইন্দ্র কুমার। তারপরেই সেখানে প্রবেশ করে ইশা। সে ইন্দ্র কুমারকে জানায় তার কোন চিন্তা নেই। এইবার পর্ণা আর জিতে যেতে পারবে না। ততক্ষণে পর্ণা নিজের চ্যানেলের কাছে একটা আর্জি জানায় এবং এই গোটা খবরটাকে টেলিকাস্ট করতে বলে। ঝুঁকি আছে জেনেও পর্ণাকে বাগে আনতে রাজি হয়ে যায় ক্যাপ্টেন অভিমন্যু।
আরও পড়ুন: ভাঙল মেহেন্দির সংসার! বোনের সংসার বাঁচাতে এবার মাঠে নামলো জগদ্ধাত্রী!
এদিকে বর্ষাকে পিকলু সান্ত্বনা দিতে থাকে। পিকলু বলে সে সব সময় বর্ষার পাশে থাকবে। এমন সময় রুচিরা এসে বলে বর্ষার খবরটা টিভিতে দেখাচ্ছে। গোটা বিষয়টা দেখে কিছুটা নিশ্চিন্ত হলেও খুব বেশিক্ষণ এই শান্তি বজায় থাকে না। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় লাইফ নিউজের প্রতিপক্ষ সংবাদের চ্যানেল ইন্দ্র কুমারকে ভিকটিম সাজিয়ে আরো একটি লাইভ টেলিকাস্ট করছে। যেখানে অনেক খারাপ খারাপ কথা বলা হচ্ছে বর্ষার নামে। এটা দেখে প্রচণ্ড রেগে যায় ধারাবাহিকের নায়িকা।

