বাংলাকে জানালেন বিদায়! টলিউড ছেড়ে হলিউডে পা রাখলেন মিঠাইয়ের সৌমী!

জি বাংলার (Zee Bangla) যে ধারাবাহিকগুলো দর্শকদের মনে পাকাপাকি স্থান দখল করেছে তাঁদের মধ্যে অন্যতম মিঠাই (Mithai)। আলোচনা, সমালোচনা, সব মিলিয়ে এরকম গল্প খুব কমই দেখেছেন দর্শকরা। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে, ধারাবাহিক এসেছে একের পর এক চমক। আর সেই কারণেই বাংলার ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠেছে মিঠাই। টিআরপি তালিকাতেও বেশ কয়েকবার শীর্ষস্থান দখল করেছে মিঠাই।

বর্তমান সময়ে যেখানে ধারাবাহিকের বয়সকাল হয়ে দাঁড়িয়েছে ৭ মাস, সেখানে টেলিভিশনের পর্দায় ২ বছরের বেশি সময় ধরে রাজত্ব করেছে মিঠাই। ধারাবাহিকে মুখ্য ভূমিকা অভিনয় করছেন অভিনেতা আদৃত রায় এবং সৌমীতৃষা কুন্ডু। পর্দায় আদৃত-সৌমীতৃষার রসায়ন, তাদের জুটি আজও ভুলতে পারেননি ধারাবাহিক প্রেমী বাঙালি গৃহিণীরা। তাই আজও বারবার চর্চায় উঠে আসে এই জুটি।

আজও দর্শকদের কৌতূহল জাগে মিঠাইরানী আর উচ্চেবাবুর জুটিকে নিয়ে। পাশাপাশি বারবার আলোচনায় উঠে আসেন ধারাবাহিকের তারকারাও। মিঠাই ধারাবাহিকে তারকাদের তালিকাও নেহাতই ছোট ছিল না। ধারাবাহিকে কাজ করছেন বাংলা টেলিভিশনের তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরা। পার্শ্ব চরিত্র হোক বা খল চরিত্র, ধারাবাহিকের প্রায় সব চরিত্রই আজও একইভাবে মনে রয়ে গেছে দর্শকদের। ফলে মিঠাই ধারাবাহিকের কাস্টিং তালিকা বেশ বড়।

তবে এবার শোনা যাচ্ছিল বিরাট খবর। বিদেশে পাড়ি দিচ্ছেন মিঠাইয়ের সৌমী। হাতে এসেছে বিরাট সুযোগ। জানা যাচ্ছে অভিনেত্রী এবার কাজ করতে চলেছেন বিদেশের মাটিতে। শুধুমাত্র দেশেই নয়, বিদেশের মাটিতেও এবার ছড়িয়ে পড়বে অভিনেত্রীর নাম। সম্প্রতি সেই সংবাদ নিজের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন: শৌর্যর বাবাকে গুটি বানিয়ে ভয়ংকর কান্ড ঘটালো নীলু! পাঁক থেকে মুক্তি পেতে কী করবে শৌর্য?

হলিউডে মাটিতে পা রাখলেন মিঠাইয়ের নায়িকা

কথা হচ্ছে মিঠাই খ্যাত অভিনেত্রী অর্পিতা ঘোষের। ধারাবাহিকে তাকে সৌমীর চরিত্রে দেখেছেন দর্শকরা। যাকে ধারাবাহিকে দর্শকরা দেখেছেন খল চরিত্রে। ধারাবাহিকে সিদ্ধার্থের প্রেমে পাগল ছিলেন সৌমী। যদিও তাকে পর্দায় বেশিদিন দেখেনি দর্শকরা। মিঠাই ছিল তার ডেবিউ ধারাবাহিক, কিন্তু তারপর আর তাকে দেখেনি দর্শকরা। জানা গেছে দেশ ছেড়ে অনেকদিন আগেই বিদেশে সেটেল হয়েছেন তিনি। কলকাতার এই জনপ্রিয় মডেল এখন বিদেশের মাটিতেও খুঁটি শক্ত করেছে। সম্প্রতি আয়ারল্যান্ডের জনপ্রিয় প্রযোজনা সংস্থা নট অ্যানাদার ইন্টেলের সঙ্গেও চুক্তি বদ্ধ হয়েছেন তিনি। সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে অভিনেত্রী লিখেছেন “সবসময় স্বপ্ন ছিল একজন আন্তর্জাতিক মডেল হিসেবে কাজ করার। ডাবিং নট অ্যানাদার ইন্টেলের খবরটা ভাগ করতে পারে দারুণ খুশি।” বোঝাই যাচ্ছে বিদেশের মাটিতেও নিজে খুঁটি শক্ত করতে পেরেছেন মিঠাইয়ের সৌমী অর্থাৎ অর্পিতা ঘোষ।

Back to top button