সোনা রুপা থেকে শুরু করে শাক্য মিষ্টি কাকে বাছবেন সেরা শিশু শিল্পী হিসাবে! তাড়াতাড়ি জানিয়ে ফেলুন আপনার মতামত

বাংলা টেলিভিশনে সম্প্রতি সময়ে বেশিরভাগ জনপ্রিয় ধারাবাহিকেই রয়েছে একাধিক শিশু শিল্পী। আর বর্তমানে যে তাদের অভিনয় গুনেই মুগ্ধ হচ্ছে দর্শকমহল তা আর বলার অপেক্ষা রাখে না। শিশু চরিত্র নিয়ে আসার পরেই একটার পর একটা ধারাবাহিক টিআরপি তালিকায় অত্যন্ত জনপ্রিয়তা লাভ করছে। এমন ধারাবাহিক খুঁজলে উঠে আসবে বেশ কিছু না। বর্তমানে জনপ্রিয় ধারাবাহিক যেগুলির শিশু শিল্পীরা দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় তার মধ্যে অন্যতম হলো স্টার জলসার অনুরাগের ছোঁয়া এবং জি বাংলার মিঠাই।

Anurager Chhowa - Watch Episode 254 - Sona, Rupa Have a Great Day on Disney+ Hotstar
বর্তমানে ‘অনুরাগের ছোঁয়া’ যবে থেকে টিআরপি তালিকায় শীর্ষস্থান অধিকার করছে, বেশিরভাগ নেটিজেনেরই মত যে তার অন্যতম প্রধান কারণ হলো সূর্য দীপার মেয়েরা অর্থাৎ সোনা এবং রুপা। এই দুই শিশু শিল্পীর পাকা পাকা কথা এবং অসাধারণ অভিনয়ে নেটিজেনরা। আর অন্যদিকে জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিক যেখানে রয়েছে আরও দুই শিশু শিল্পী। সিদ্ধার্থ এবং মিঠাইয়ের দুই ছেলে মেয়ে শাক্য এবং মিষ্টি। তাদের দুজনকে দেখেই ভক্তরা রীতিমতো খুশি হয়ে যায়।

মিঠাইতে মিল হয়ে গেল মিষ্টি-শাক্যের, ভাই-বোনের মিল দেখে চোখের জলে ভাসলেন দর্শকরা
সোনা – অনুরাগের ছোঁয়াতে সূর্য দীপার দুই মেয়ের মধ্যে শান্ত সৃষ্ট এবং বুদ্ধিমতী স্বভাবের যে মেয়েটি রয়েছে তার নাম হলো সোনা। তার আধো আধো কথায় মুগ্ধ সকল দর্শক। সোনার আসল নাম হল মিশিতা রায় চৌধুরী। অভিনয়ে তার এটা প্রথম কাজ হলেও দীর্ঘদিন ধরে মডেলিং এ কাজ করছে এই শিশুশিল্পী।

May be an image of 1 person
রুপা – অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে এই সূর্য দীপার দুই যমজ মেয়ের মধ্যে অন্যজনের নাম হলো রুপা। যার পাকা পাকা কথা প্রথম থেকেই দর্শকের মন জয় করে নিয়েছে। পর্দার রুপার আসল নাম হল সৃষ্টি মজুমদার। তবে রুপার এটা প্রথম অভিনয় নয় এর আগে সান বাংলার ধারাবাহিক সুন্দরীতে তাকে অভিনয় করতে দেখা গেছে। এছাড়াও অভিনয়ের পাশাপাশি এসে মডেলিংও করে থাকে।

May be an image of 1 person, child and standing
শাক্য – মিঠাই ধারাবাহিকে মিঠাই এবং সিদ্ধার্থের ছেলে কিছুটা বড় হওয়ার পরে শাক্যের ভূমিকায় যে শিশু শিল্পীকে দেখা গেছে তার নাম হলো ধৃতিস্মান চক্রবর্তী । সিদ্ধার্থকে ভয় পেয়ে এবং মিঠির সাথে তার সুন্দর সম্পর্ক রীতিমতো মুগ্ধ করেছিল দর্শককে। তবে বর্তমানে তার মাকে পেয়েও মায়ের থেকে দূরে থাকার যে কষ্ট দেখানো হচ্ছে অত্যন্ত সুন্দর করে ফুটিয়ে তুলছে ধৃতিস্মান। তাই এই মুহূর্তে তার জনপ্রিয়তা ও কিছু কম নয় দর্শক মহলে।

No photo description available.
মিষ্টি – মিঠাই ধারাবাহিক সিদ্ধার্থ এবং মিঠাইয়ের মেয়ে মিষ্টি। মাত্র কিছুদিন হয়েছে তাকে ধারাবাহিকে দেখা গেছে এরই মধ্যে নিজের পাকা পাকা কথায় ভক্তদেরকে একেবারে মুগ্ধ করে দিয়েছে। মিষ্টির আসল নাম অনুমেঘা কাহালি। এর আগে অনুমেঘাকে দেখা গিয়েছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘বোধিসত্তের বোধবুদ্ধি’তে তার বোধির বোনের ভূমিকায়। তবে মিষ্টি চরিত্রে অভিনয় করে তার জনপ্রিয়তা শীর্ষে উঠেছে।

May be an image of 1 person, child and standing

Back to top button