সার্থকের প্রেমে মগ্ন হয়ে একি করে বসলো স্রোত! তার কান্ড দেখে অবাক দর্শক!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora)। শুরুর থেকেই অর্গানিক স্টুডিওর এই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে, ধারাবাহিক এসেছে একের পর এক নতুন নতুন চমক। পর্দায় জম উঠেছে তিন বোনের গল্প। রাইপূর্ণা, নীলাঞ্জনা এবং স্রোতস্বিনীর জীবনের ওঠা পড়ার গল্পই পর্দায় তুলে ধরেছে মিঠিঝোরা। ধারাবাহিকের তিনটে জুটিই ভীষণ পছন্দ করেছেন দর্শকরা।
বর্তমানে তিন বোনের জীবনেই এসেছে তাদের নায়ক। শৌর্য্যর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর রাইয়ের জীবনে এসেছে অনির্বাণ এদিকে শৌর্য্যর সঙ্গে বিয়ে হয়ে গিয়েছিল নীলুর। রাইয়ের অভিমান ভাঙানোর জন্য যেমন সবরকমের চেষ্টা করছে অনির্বাণ তেমনই নীলুও চেষ্টা করছে তার সংসার বাঁচানোর জন্য। আর এদিকে স্রোতের জীবনে এসেছে তার নায়ক সার্থক।
শুরু থেকেই স্রোতের সঙ্গে নানা কারণে ঝামেলায় জড়িয়ে পড়ে সার্থক। স্রোতকে একেবারেই সহ্য করতে পারে না সে। তবে নানা সময় স্রোতের জন্য এগিয়েও এসেছে সার্থক। ক্যাম্পে গিয়ে স্রোতের জ্বর হয়ে যাওয়ায় সারারাত জেগে স্রোতের সেবা করে সার্থক। এদিকে দিনে দিনে আরও ভালো হচ্ছে স্রোতে সঙ্গে সার্থকের বাবার সম্পর্ক। স্রোতকে যে তিনি সার্থকের বউ হিসেবে বাড়িতে আনতে চান সেকথাও স্রোতকে বলেছেন তিনি।
স্রোতের প্রতি দূর্বল হয়ে পড়েছে সার্থক
এদিকে সার্থকের মনেও অজান্তেই একটু একটু করে জায়গা করে নিচ্ছে স্রোত। রাইয়ের মৃত্যুর খবর শোনার পরই স্রোতের কথা ভেবে ভীষণ কষ্ট পেয়েছিল সার্থক। যদিও পরক্ষণেই আবার সে রেগে গিয়েছিল স্রোতের ওপর। তবে ধারাবাহিকের আজকের পর্বেও দেখা গেছে বাবাকে সুস্থ করার জন্য স্রোতকে বাড়িতে নিয়ে এসেছে সার্থক। আর বাবার মুখে বারবার স্রোতের কথা শুনে মুখে রাগ দেখলেও মনের মনে স্রোতের প্রতি দুর্বল হয়ে পড়েছে সে।
আরও পড়ুন: ভেঙে গেল মেহেন্দি উৎসবের সংসার! উৎসবের কুকীর্তি মেহেন্দিকে জানিয়ে দিল মালা!
কি দেখা গেছে মিঠিঝোরার আজকের পর্বে?
তবে একদিকে নয়, এক্ষেত্রে ভালোবাসার আগুন লেগেছে স্রোতের মনেও। পড়তে পড়তে কলেজে সার্থকের বলা কথাগুলোই ভাবতে থাকে স্রোত। অজান্তেই সে সার্থক স্যার হয়ে ওঠে সার্থক। আপনি থেকে এসে পৌঁছায় তুমিতে। খাতার পাতায় সার্থকের না লিখে দেয় সে। যদিও পরক্ষণে ঘোর কাটতেই বিরক্ত হয়ে যায় স্রোত। মনে মনে ভেবে নেয় সার্থকের কথা আর ভাববে না সে। তবে কি এবার এক হবে সার্থক আর স্রোত? এই দৃশ্য দেখার জন্যই অপেক্ষা করছেন দর্শকরা।

