বাবার বাড়িতে যেতে নারাজ মিহি! সেনগুপ্ত বাড়িতে যাওয়াই কি কাল হবে মধুবনীর জন্য?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি (Ke Prothom Kache Esechi)। সম্প্রতি বাংলা টকিজের এই ধারাবাহিকটি সাড়া ফেলেছে দর্শকদের মনে। ধারাবাহিকে মিহির চরিত্রে রাধিকা কর্মকারের (Radhika Karmakar) দুর্দান্ত অভিনয় দেখে ভীষণ খুশি হয়েছেন দর্শকরা। পাশাপাশি ধারাবাহিকে ঋক ও মধুবনীর চরিত্রে সায়ন বসু (Sayan Bose) এবং মোহনা মাইতির (Mohona Maiti) অভিনয় ভীষণ পছন্দ করছেন দর্শকরা।

তবে সম্প্রতি ধারাবাহিকে এসেছে নতুন চমক। ঋকের বিষয়ে মিহির মনের মধ্যে একটু একটু করে বিষ ঢালছে সকলে। স্টেপ ফাদার ভালো হয়না, সে মিহিকেও জঙ্গলে রেখে আসবে, তাকে দিয়ে কাজ করবে নানা সময় লোকের মুখে শোনা এই কথাগুলোই ঘর করে যায় মিহির মাথায়। এই বিষয়গুলোই ভাবতে থাকে মিহি। এদিকে অফিসের টাকা লোপাটের বিষিয়ে দাদুকে সবটা জানিয়ে দেয় মধুবনী। মধুবনীর বিচক্ষণতা দেখে ভীষণ খুশি হন পূর্ণেন্দু।

কে প্রথম কাছে এসেছি আজকের পর্ব ১২ আগষ্ট (Ke Prothom Kache Esechi Today Episode 12 August)

ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে সেনগুপ্ত বাড়ি থেকে মধুবনী ফিরে আসার পরও ঋক আর মধুবনীকে ফোন করে বাড়িতে ডাকেন দাদু। তিনি জানান আজ থেকে মধুবনী, মিহি আর ঋক এই বাড়িতেই থাকবে। তবে দাদু সবটা মেনে নিলেও শর্ত রাখেন ঠাম্মি। তিনি জানান মধুবনী সেনগুপ্ত বাড়িতে থাকলেও মিহির জায়গা হবে না বাড়িতে। মিহিকে পাঠিয়ে দিতে হবে হোস্টেলে। কিন্তু ঠাম্মির সিদ্ধান্ত মেনে নেয়নি ঋক। সে জানিয়ে দেয় সে মধুবনী আর মিহিকে নিয়ে বিদেশে চলে যাবে।

ঋকের কথা শুনে ঋকেই সমর্থন করেন কমলিনী। তবে বাদ সাধেন দাদু। তিনি জানান মধুবনী আর মিহিকে নিয়ে ঋক সেনগুপ্ত বাড়িতেই থাকবে। যদিও সেই সিদ্ধান্ত মেনে নেননি সুরমা। তখন মধুবনী ঠাম্মির পা ধরে বলে সে কোনদিনও এই বাড়ির সম্মান নষ্ট হতে দেবে না। মধুবনীর কথা শুনে মধুবনীকে সেনগুপ্ত বাড়িতে থাকার অনুমতি দেন সুরমা। তবে এদিকে ঋষভ এবং তার বোনের বিষ ঢালতে শুরু করে মিহির মনে। তারা মিহিকে বোঝানোর চেষ্টা করতে থাকে মিহিকে তার স্টেপ ফাদার কখনও ভালোবাসবে না। এদিকে দেখা যায় কুশলকে ফোন করে স্নেহা। সে কুশলকে ফোন করে জানিয়ে দেয় তার বিয়ে ঠিক হবে গেছে এক বড়লোক বাড়িতে। আর সেই কথা শুনেই মন ভেঙে যায় কুশলের।

আরও পড়ুন: শ্রী’লতাহানির শিকার বর্ষা! অপরাধীকে শা’স্তি দিতে মাঠে নামলো পর্ণা!

সেনগুপ্ত বাড়িতে প্রবেশ করতেই কি কান্ড করল মধুবনী?

অন্যদিকে বাড়িতে এসেও সবার কথা ভাবতে থাকে মিহি। এমনকি স্বপ্নেও এইসব দেখেই ঘুম ভেঙে যায় তার। পরেরদিন সকালে যখন কমলিনী আর ঋষভ তাকে নিতে আসে তখনও ঋষভকে দেখে ভয়ে লুকিয়ে পড়ে মিহি। এমনকি সে এও জানিয়ে দেয় সে সেনগুপ্ত বাড়িতে যাবে না। কিন্তু শেষমেশ মিহিকে বুঝিয়ে সেনগুপ্ত বাড়িতে যাওয়ার জন্য রাজি করে নেয় মধুবনী। এরপর মিহি আর ঋকের সঙ্গে সেনগুপ্ত বাড়িতে প্রবেশ করে মধুবনী। দুধে আলতায় পা দিয়ে প্রবেশ করে সেনগুপ্ত বাড়িতে। কিন্তু মধুবনীর পায়ের ছাপের দিকে তাকিয়ে হঠাৎই চিৎকার করে ওঠেন ঠাম্মি। সুরমার দৃষ্টি অনুসরণ করে সেই দিকে তাকাতেই অবাক হয়ে যায় মধুবনীও। কিন্তু হঠাৎ এমন কেন বললেন ঠাম্মি? জানা যাবে আসন্ন পর্বে।

Back to top button