শ্রী’লতাহানির শিকার বর্ষা! অপরাধীকে শা’স্তি দিতে মাঠে নামলো পর্ণা!

যাদের কাছে অনেক ক্ষমতা তারা প্রতিনিয়ত নিজেদের ক্ষমতার অপপ্রয়োগ করতেই থাকে। তারা নিজেদেরকে ভগবান বলে মনে করে। তারা ভাবে, পৃথিবীর যেকোনো মানুষের সাথে ক্ষমতা দিয়ে যা খুশি করা যায়। ঠিক তেমনি একটি জঘন্য কাজ করলো ইন্দ্রকুমার। জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিকের নায়িকা পর্ণার ননদ বর্ষা হলো সেই ইন্দ্রকুমারের শিকার।

বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা সহ গোটা দত্ত পরিবার চেষ্টা করছে বর্ষার জীবনটা আবার নতুন করে সাজিয়ে দিতে। তার জীবনে নতুন করে রং ভরে দিতে। বর্ষাও একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফিরে আসার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সেই চেষ্টায় অনেক বড় একটা বাধা হয়ে দাঁড়ালো সুপারস্টার ইন্দ্রকুমার। তার কৃতকর্মের জন্য আবারো ভেঙ্গে পড়ল নায়কের বোন বর্ষা।

Neem Phuler Modhu Today Episode 1 June

নিম ফুলের মধু আজকের পর্ব ১২ আগষ্ট (Neem Phuler Modhu Today Episode 12 August)

ধারাবাহিকের আজকের পর্ব দেখা যায়, অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় ধারাবাহিকের নায়িকা। সৃজন বলে সে তাকে অফিসে ছেড়ে দেবে। এমন সময় ঠাম্মি এসে নিজের দিদিভাই এবং দাদু ভাইকে পুজোর ফুল দেয়। সে বর্ষার জন্য ঠাকুরের কাছে মন ভরে পূজো দিয়েছে। প্রদীপের তাপ নিতে গিয়ে প্রদীপটা হঠাৎ নিভে যাওয়ায় বেশ চিন্তায় পড়ে যায় ধারাবাহিকের নায়িকা এবং ঠাম্মি। কারণ এটা মোটেই শুভ লক্ষণ নয়। সত্যিই বর্ষার সঙ্গে অনেক খারাপ একটি ঘটনা ঘটে যায়।

বর্ষা চলে যায় তার গন্তব্যস্থানে। সেখানে গিয়ে ইন্দ্রকুমার তাকে একটি গানের ভিডিও দেখায়। প্রথম থেকে বর্ষা নিজেকে খুব ভাগ্যবান মনে করছিল কারণ এত বড় সুপারস্টারের ছবিতে গান গাওয়া তার জন্য সত্যিই ভাগ্যের ব্যাপার। কিন্তু পর এসে বুঝতে পারে এই ইন্দ্রকুমারের মতি গতি একেবারেই ভালো না। ইন্দ্রকুমার বর্ষার সঙ্গে রীতিমত অ’সভ্যতামি করে। বর্ষা পছন্দ করছে না জেনেও তাকে কুপ্রস্তাব দেয় এবং তাকে ছোঁয়ার চেষ্টা করে। গোটা ঘটনায় ভিতর থেকে অনেকখানি ভেঙ্গে যায় বর্ষা।

আরও পড়ুন: জগদ্ধাত্রীর গল্পে নতুন মোড়! খুলছে অতীতের রহস্য! মালা চ্যাটার্জীর স্বামীর নাম শুনেই চমকে গেল জ্যাস!

ইন্দ্রকুমারকে উচিত শিক্ষা দেবে পর্ণা

বাড়িতে এসে কাউকে কিছু না বলে নিজের ঘরে গিয়ে আলো নিভিয়ে চুপচাপ কান্নাকাটি করতে থাকে বর্ষা। বৌদি ভাইকে সামনে পেয়ে বর্ষা, তার সাথে হওয়ার সমস্ত ঘটনা খুলে বলে। সবটা শুনে কৃষ্ণা আবারো দোষারোপ করা শুরু করে পর্ণাকে। সবাই বলে, এত বড় বাজে একটা ঘটনা ঘটে গেল কিন্তু কোন প্রতিবাদ করা যাবে না কারণ উনার মতন প্রতিপত্তিসালী মানুষের বিরুদ্ধে কেউ যাবে না। কিন্তু পর্ণা থেমে থাকার মেয়ে নয়, সে বলে এর একটা বিহিত সে করেই ছাড়বে। ওই লোকটাকে শাস্তি পেতেই হবে।

Back to top button