সোহিনীর কুমন্ত্রণায় ফের রাইকে অবিশ্বাস করল অনির্বাণ! সন্দেহের বসে চরম ভুল করে বসলো সে!

প্রত্যেকটি সম্পর্কের ক্ষেত্রেই অবিশ্বাস একটা বি’ষ বৃক্ষের মতন। যেখানেই পোতা হয় সেখানে সমস্ত কিছু ছারখার করে দেয়। জি বাংলার (Zee Bangla) মিঠিঝোরা (MithiJhora) ধারাবাহিকের নায়ক অনির্বাণের মনেও ঠিক এমনই একটি বিষ বৃক্ষ রয়েছে। যার ফলে বারবার বিষাক্ত হয়ে ওঠে তার মন। আর কষ্ট পেতে হয় নায়িকা রাইকে। এই বিষ বৃক্ষটি বারবার জল দিয়ে লালন পালন করে সোহিনী। রাই আসার পর থেকে সেই কাজ আরো বেশি করে বাড়িয়ে দিয়েছে অনির্বাণের মা।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, অনির্বাণের কাছে তার বাড়িতে ফিরে এসেছে ধারাবাহিকের নায়িকা রাই। এটা একেবারে মেনে নিতে পারছে না অনির্বাণের মা সোহিনী। ছেলে বারবার বারণ করা সত্ত্বেও ছেলে বউয়ের সংসারে নাক গলিয়ে ফেলছে সোহিনী। তার তৈরি করা সন্দেহ অনির্বাণ আর রায় দুজনের জীবনকেই নষ্ট করে দিচ্ছে। চেষ্টা করেও নিজের মায়ের কথাগুলোকে ফেলে দিতে পারে না অনির্বাণ। ভুল করছে জেনেও বারবার সেই ভুলটাই করে ফেলে সে।
মিঠিঝোরা আজকের পর্ব ১২ আগষ্ট (MithiJhora Today Episode, MithiJhora Today Episode 12 August)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, রাই তৈরি হয়ে যায় অফিসে যাওয়ার জন্য। সোহিনী এবং তার স্বামী অর্থাৎ অনির্বাণের মা বাবা দুজনে রাইকে বলে সে যেন অনির্বাণের গাড়ি করে অফিসে যায়। কিন্তু রাই তাতে সম্মতি দেয় না। সে বলে, সে যে চাকরি করে আর তাতে যত টাকা মাইনে পায় তাতে এমন বিলাসিতা তার মানায় না। সে আর পাঁচটা মানুষের মতন বাস অটো করেই অফিসে যেতে পারবে। তার কোন সমস্যা হবে না। এই বলে আর দেরি না করেই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ধারাবাহিকের নায়িকা। এই ঘটনার পর থেকেই অনির্বাণের কানে বি’ষ ঢালতে থাকে সোহিনী।
সোহিনী বলে, “ও যখন অফিসেই যাবে তখন ওর গাড়ি করে যেতে কীসের এত সমস্যা? ও আদৌ বাস অটো করে যায় তো নাকি কোন প্রাইভেট গাড়ি আছে? আচ্ছা ও সত্যি সত্যি অফিস যাচ্ছে তো? অন্য কোথাও যাচ্ছে বলেই হয়তো তোমাকে নিয়ে যেতে চাইল না!” মায়ের কথাগুলোর প্রতিবাদ জানিয়ে তাদেরকে অনির্বাণের জীবনে নাক গলাতে না বলে সে চলে যায় নিজের ঘরে। কিন্তু আর পূর্ণ বিশ্বাস তার মধ্যে কাজ করে না।
সন্দেহের বসে ভুল করে বসলো অনির্বাণ
অনির্বাণ আবারো রাইকে অবিশ্বাস করা শুরু করে। আবারও মনে হতে থাকে তার মা যে কথাগুলো বলল সেগুলোর মধ্যে যথেষ্ট যুক্তি রয়েছে। তার একবার পরীক্ষা করে নেওয়া উচিত। কিন্তু রাই কে ফোন করলে তো রাই আবার রাগ করবে। তাই সোজা রাইয়ের অফিসে ফোন করে রাই পৌঁছেছে কিনা সেটা যাচাই করে নেয়। যখন সে জানতে পারে রাই সত্যিই অফিসে গিয়েছে তখন নিজের করা সন্দেহের জন্য নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়।

