মা-ছেলেকে বাগে আনল কৌশিকী! উৎসবের পকেট ফাঁকা করে বড়লোকিয়ানা ঘুচিয়ে দিল!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। পর্দায় অঙ্কিতা (Ankita Mallick) মল্লিকের আর সৌম্যদীপ মুখার্জীর (Soumyadeep Mukherjee) দুর্দান্ত রসায়ন ভীষণ পছন্দ করেছেন দর্শকরা। যদিও আগের থেকে কমেছে ধারাবাহিকের টিআরপি। তবে এখনও প্রথম পাঁচের তালিকা থেকে জগদ্ধাত্রীকে সরাতে পারেনি কেউ।
তবে একটানা সমস্যার পর অবশেষে একটু শান্তি এসেছে জগদ্ধাত্রী আর স্বয়ম্ভুর জীবনে। স্বয়ম্ভুকে ছেলে হিসেবে মেনে নিয়েছেন রাজনাথ। ওদিকে শেষ হয়েছে স্বয়ম্ভুর কেস। দেবুদা আর দিব্যাকে দোষী সাব্যস্ত করে এবার জেলে পাঠিয়েছে জ্যাস সান্যাল। আর সসম্মানে মুখার্জী বাড়িতে ফিরে এসেছে স্বয়ম্ভু আর জগদ্ধাত্রী। এমনকি নিজের ভুল বুঝতে পেরে জগদ্ধাত্রীর কাছে ক্ষমাও চেয়েছে প্রীতি।

জগদ্ধাত্রী আজকের পর্ব ১০ আগষ্ট (Jagaddhatri Today Episode 10 August)
তবে দেবুদা আর দিব্যার শাস্তি হলেও প্রত্যক্ষভাবে দোষী সাব্যস্ত না হওয়ার কারণে জেলে যায়নি উৎসব। কিন্তু আদালত উৎসবকে শাস্তি না দিলেও ভাইকে জব্দ করতে এগিয়ে এসেছে মুখার্জী বাড়ির বড় মেয়ে কৌশিকী। উৎসবকে এবার টাইট দেওয়া প্ল্যান করেছেন তিনি। সকাল হতেই তিনি উৎসবকে বলেন অফিসে যাওয়ার জন্য তৈরি হতে। কিন্তু উৎসব গাড়ি নিয়ে গেলেও তাকে আটকে দেন বড়দি।
উৎসবকে জব্দ করল কৌশিকী
উৎসবকে থামিয়ে দিয়ে কৌশিকী বলেন উৎসব আজ থেকে গাড়ি করে অফিসে যাবে না, যাবে আর পাঁচজন মানুষের মতো পাবলিক ট্রান্সপোর্টে। কথাটা শুনেই রেগে যায় উৎসব। এদিকে ছেলের সঙ্গে কৌশিকীকে এত নিষ্ঠুর ব্যবহার করতে দেখে রেগে যান বৈদেহী। তিনি বলেন কৌশিকী তার ছেলের সঙ্গে এমন ব্যবহার করতে পারে না। কিন্তু কৌশিকী তাকে জানায় অত্যধিক টাকা এবং খারাপ সঙ্গের কারণে উৎসব খারাপ হয়ে গেছে আর তাই উৎসবকে এবার সোজা রাস্তায় আনতে হবে।
আরো পড়ুন জি বাংলাকে বিদায় জানিয়ে হিন্দি সিরিয়ালে জগদ্ধাত্রী অভিনেত্রী!
কৌশিকীর কথা শুনে আর কিছু বলতে পারেন না বৈদেহী। এরপরই উৎসবের গাড়ির চাবিটা স্বয়ম্ভুকে দিয়ে দেন কৌশিকী। স্বয়ম্ভুকে দেখে তার প্রশংসা করতে থাকে জগদ্ধাত্রী। এরপরই উৎসবের মানি ব্যাগ থেকে সব টাকা বের করে মাত্র ২০০ টাকা দিয়ে দেয় কৌশিকী। এমনকি অফিসে যাওয়ার পরও উৎসবকে তিনি বলেন স্বয়ম্ভুকে দিয়ে ফাইলে সই করাতে। কৌশিকীর এরূপ ব্যবহার দেখে অবাক হয়ে যায় স্বয়ম্ভু। কৌশিকী জানান উৎসবকে ভালো মানুষ তৈরি করে উৎসব আর স্বয়ম্ভুর হাতে সব দায়িত্ব দিয়ে তিনি ছুটে নেবেন। আর এদিকে নতুন কেসের জন্য জগদ্ধাত্রীকে ডাকেন সাধুদা। উৎসবকে কি সঠিক পথে আনতে পারবেন কৌশিকী? জানতে হলে দেখতে থাকুন জগদ্ধাত্রী।


