জি বাংলাকে বিদায় জানিয়ে হিন্দি সিরিয়ালে জগদ্ধাত্রী অভিনেত্রী!

বর্তমানে বাংলা টেলিভিশনে অন্যতম একটি জনপ্রিয় চ্যানেল জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে নিঃসন্দেহে নাম্বার ওয়ান গোয়েন্দা ধারাবাহিক হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। এই ধারাবাহিকের মধ্যে দিয়েই ব্লুজ প্রোডাকশন হাউস আর হারিয়ে যাওয়া আভিজাত্য আবার ফিরে পেয়েছে। ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব অত্যন্ত আকর্ষণীয় এবং রহস্যে ভরপুর।
শুরু থেকে কিছু সপ্তাহ আগে পর্যন্ত এই ধারাবাহিকের টিআরপি ছিল একেবারে তুঙ্গে। তবে বর্তমানে টিআরপিতে কিছুটা পিছিয়ে পড়েছে জগদ্ধাত্রী। যদিও তাতে ধারাবাহিকের জনপ্রিয়তা এতটুকুও কমেনি। এই ধারাবাহিকে প্রধান আকর্ষণীয় চরিত্র হচ্ছে নায়িকা জগদ্ধাত্রীর। এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। বর্তমানে তিনি হয়ে উঠেছেন দর্শকদের অ্যাকশন কুইন।
ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন জগদ্ধাত্রী
তবে সম্প্রতি জানা যাচ্ছে হিন্দি ধারাবাহিকের চ্যানেলে বিরাট বড় সুযোগ পেয়েছেন জগদ্ধাত্রী ধারাবাহিকের এই অভিনেত্রী। ফলস্বরূপ জগদ্ধাত্রী ছেড়ে সেই ধারাবাহিকে চলে যাচ্ছেন তিনি। হিন্দি জগতে সুযোগ পেলে কেউ আর পিছন ফিরে তাকায় না এটাই স্বাভাবিক। তাহলে কি গল্পের সমাপ্তি না ঘটিয়েই ধারাবাহিক ছেড়ে দেবে নায়িকা জগদ্ধাত্রী? এই নিয়েই এখন দর্শকদের মাঝে আলোচনা তুঙ্গে।
তবে ভয়ের কিছু নেই কারণ জগদ্ধাত্রী ছাড়ছেন না অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। এই ধারাবাহিকে জ্যাসের ননদ গরিমা চরিত্রের অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। এই ধারাবাহিক ছেড়ে চলে যাচ্ছেন তিনি। দর্শকরা জেনে থাকবেন ষ্টার জলসায় ব্যাপক সাফল্য পাচ্ছে পর ‘গীতা LLB’। আর তাই জন্যই এর হিন্দি রিমেক আনছে ষ্টার প্লাস। নতুন এই মেগার নাম দেওয়া হয়েছে ‘অ্যাডভোকেট অঞ্জলি অবস্তি’।
আরো পড়ুন আরো একবার নিজের সাথে আপোষ করলো রাই! সব জেনেও অন্ধকারে পা রাখল সে!
দুদিন আগেই অর্থাৎ গত ৮ অগাস্ট থেকেই শুরু হয়েছে সিরিয়ালটি। গল্পে নায়িকা হিসাবে দেখা যাবে মিষ্টি বাঙালি অভিনেত্রী শ্রীতমা মিত্রকে। আর সানিয়া সিং রাজপুত হিসাবে দেখা যাবে জগদ্ধাত্রীর ননদ গরিমা অর্থাৎ রূপসা চট্টপাধ্যায়কে। নিজের নতুন মেগার লূকেরই একটি ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘অপেক্ষার অবসান। আমার প্রথম জাতীয় স্তরের কাজ’।
View this post on Instagram

