আজই ফিরতে চলেছে মিঠাইয়ের স্মৃতি! হল্লা পার্টির জন্য আবার একবার কাছাকাছি সিড মিঠাই! দোল পূর্ণিমার বিশেষ পর্ব দেখে আনন্দে লাফাচ্ছে মিঠাই ভক্তরা

কিছু কিছু স্মৃতি মনে পড়েও ঝাপসা হয়ে যাচ্ছে মিঠাই এর মনে। আর সেটা নিয়ে মিঠাইয়ের উচ্ছেবাবু থেকে শুরু করে তার ভক্তরা সকলেই চিন্তিত। তাদের সবার একটাই চিন্তা কবে তাদের প্রিয় মিঠাই রানী আবার পুরনো দিনের মতো হয়ে উঠবে! কবে আবার সেই ছটফটে প্রাণোচ্ছল মিঠাই রানীকে তারা দেখতে পাবে! সিদ্ধার্থসহ গোটা মোদক পরিবার তাদের প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে মিঠাই রানীর পুরনো স্মৃতি ফিরিয়ে আনার। তবে এবারের দোলের এপিসোড নিয়ে যদিও কোন প্রোমো সামনে আসেনি। তবে এই দিন যে একটা বিশেষ কিছু ঘটতে চলেছে তা আগেই আঁচ করতে পেরেছিল অনেকে। আর আজই হতে চলেছে সেই বিশেষ পর্ব।

প্রসঙ্গত নফর দাসরা যতই মিঠাই এর মনে সিদ্ধার্থকে নিয়ে সন্দেহ ঢোকানোর চেষ্টা করুক না কেন মিঠাই কি তার উচ্ছেবাবুকে সন্দেহ করতে পারে! নাকি তার গোপাল সেটা মেনে নেবে! তাই গত পর্বেই দেখা গেছে মিঠাইয়ের গোপালকে মিঠাইয়ের কাছে দিয়ে তার মনের সকল দ্বিধা দূর করে দিয়েছে সিদ্ধার্থ। এখন সে নিজে থেকেই মিষ্টিকে তাদের বাড়িতে দোল খেলতে নিয়ে আসবে বলেছে।

আজই হতে চলেছে দোল পূর্ণিমার বিশেষ পর্ব মিঠাই ধারাবাহিকে। যেখানে আরো একবার হল্লা পার্টি মিঠাই সিদ্ধার্থকে কাছাকাছি আনার জন্য তাদের বিশেষ পরিকল্পনা করছে। তবে এ বছরে পরিস্থিতি একেবারেই উল্টো, গত বার মিঠাই চাইতো সিদ্ধার্থর মনে তার জন্য অনুভূতি সৃষ্টি হোক। আর এ বছর সিদ্ধার্থ চাইছে মিঠাইয়ের সব কিছু মনে পড়ুক।

তাই আজকের সেই দোল পূর্ণিমার বিশেষ পর্বে প্রথমে দেখা যাবে শ্রী,নন্দা, তোর্সা এবং নীপা সকলে মিলে দোল পালন করতে করতে নাচে মেতে উঠেছে। তারপরেই দেখা গেল মিঠাই আস্তে আস্তে তাদের মধ্যে নিজেকে খুঁজে পেল আর সেও তাদের সাথে নাচতে শুরু করলো। সবকিছু একসাথে না হলেও আস্তে আস্তে আবার পুরনো মিঠাই ফিরে আসছে সেই আশ্বাসটাই ফুটে উঠছে সকলের মধ্যে।

তবে তার পরেই রয়েছে বিশেষ চমক। হল্লা পার্টিরা এর আগে ঠিক যেমন করে সিদ্ধার্থ এবং মিঠাই এর উপরে আবির ফেলেছিল, এ বছরও তারা ঠিক তেমনটাই করতে চলেছে। আর মিঠাই সিদ্ধার্থ আবার একবার কাছাকাছি আসতে চলেছে। কিন্তু আদতে মিঠাইয়ের সেই ঘটনার পরে স্পষ্ট ভাবে কিছু মনে পড়লো কিনা সেটা এখনো জানা যায়নি। তবে যতদিন এগোচ্ছে সিদ্ধার্থ সহ মিঠাই ভক্তরাও অতিষ্ঠ হয়ে উঠছে, এটা জানতে যে কত তাড়াতাড়ি তাদের পুরনো মিঠাই রানী ফিরে আসবে! তাই এবার শুধু দেখার কবে ধারাবাহিক আবার পুরনো প্রাণোচ্ছল ছটফটে মিঠাই রানীকে দেখা যায়।

Back to top button