শেষ হচ্ছে জগদ্ধাত্রী! এইবার নিজের মুখেই সেই কথা জানালেন প্রধান অভিনেত্রী

একের পর এক জনপ্রিয় ধারাবাহিকগুলো শেষ হয়ে যাচ্ছে। আগে টিআরপি কম থাকলে ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার ভয় থাকত এখন টিআরপি (TRP) ভালো থাকলেও যে কোন সময় পর্দা থেকে বিদায় নিচ্ছে একের পর এক জনপ্রিয় ধারাবাহিকগুলো। জি বাংলার পর্দা থেকেও সম্প্রতি বিদায় নিয়েছে একের পর এক ধারাবাহিকগুলো।

সম্প্রতি শোনা যাচ্ছিল জি বাংলার পর্দা থেকে বিদায় নিতে চলেছে অর্গানিক স্টুডিওর মিঠিঝোরা। তবে এমন এক ধারাবাহিক বন্ধ হওয়ার খবর শোনা যাচ্ছে যা শুনে দুঃখ পাবেন সকলের। শোনা যাচ্ছে এবার জি বাংলার পর্দা থেকে বিদায় নিচ্ছে জগদ্ধাত্রী। ২০২২ সালের ২৯ আগষ্ট জি বাংলার পর্দায় শুরু হয়েছিল ব্লুজ প্রোডাকশন হাউজের প্রযোজিত ধারাবাহিক জগদ্ধাত্রী। আর এই ধারাবাহিকটির হাত ধরেই পর্দায় নিজেদের পুরোনো গৌরব ফিরে পেয়েছে ব্লুজ প্রোডাকশন হাউজ।

খুব অল্প সময়ের মধ্যেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। জগদ্ধাত্রী থেকে কৌশিকী মুখার্জী, স্বয়ম্ভু থেকে খল নায়ক উৎসব, দেবুদা, ধারাবাহিকের সবকটি চরিত্রই দর্শকদের মন জয় করে নিয়েছিল। আর এই ধারাবাহিকের হাত ধরেই পর্দায় জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। ধারাবাহিকে জগদ্ধাত্রীর চরিত্রে অভিনেত্রী অঙ্কিতার দুর্দান্ত অভিনয় মন জয় করে নিয়েছিল দর্শকদের। শুধুমাত্র সাংসারিক কূটকচালি নয়, ভরপুর অ্যাকশন আর রহস্য এই ধারাবাহিকটির মাধ্যমে পর্দায় ফুটে উঠেছে এইসব কিছুই।

আরো পড়ুন: হিন্দি সিরিয়ালের হাতছানি! জগদ্ধাত্রী ছাড়লাম প্রধান নায়িকা!

একসময় টিআরপি তালিকায় কামাল করেছিল জগদ্ধাত্রী। পর পর বেশ কয়েক সপ্তাহ ধরে হয়েছিল বেঙ্গল টপার। জি বাংলার হোক বা স্টার জলসা, কোন ধারাবাহিকই টিকতে পারেনি জগদ্ধাত্রীর সামনে। তবে বর্তমানে কমেছে ধারাবাহিকের জনপ্রিয়তা। সন্ধ্যে ৭টার স্লটও হারিয়েছে ধারাবাহিকটি। টিআরপি তালিকাতেও আগের মতো ফল করছে পারছে না জগদ্ধাত্রী আর স্বয়ম্ভুর জুটি।

শেষ হচ্ছে জগদ্ধাত্রী

এমনকি নতুন চমক আসার পরও ফিরছে না টিআরপির হাল। ফলে শোনা যাচ্ছে এবার পর্দা থেকে বিদায় নিতে চলেছে জগদ্ধাত্রী। সংবাদ মাধ্যম থেকে সামাজিক মাধ্যম, ইতোমধ্যেই সর্বত্র ছড়িয়ে পড়েছে এই জল্পনা। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেননি ধারাবাহিকের তারকা বা প্রযোজনা সংস্থা। শোনা যাচ্ছে জি বাংলার তরফ থেকে প্রযোজনা সংস্থাকে জানানো হয়েছে সময় পরিবর্তনের কথা। তবে তাতে রাজি হয়নি ব্লজ। ফলস্বরূপ ধারাবাহিকটির কাহিনীতে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা। জানা যাচ্ছে সেপ্টেম্বর মাসেই পর্দা থেকে বিদায় নেবে জগদ্ধাত্রী। যদিও তাতে যে দর্শকদের অধিকাংশের মন ভাঙবে তা বলাই বাহুল্য।

Back to top button