হিন্দি সিরিয়ালের হাতছানি! জগদ্ধাত্রী ছাড়লাম প্রধান নায়িকা!

জি বাংলার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। বলাই বাহুল্য, এই ধারাবাহিকটির হাত ধরেই নিজেদের পুরোনো গৌরব ফিরে পেয়েছিল ব্লুজ প্রোডাকশন হাউজ (Blues Production House)। রহস্য, সাংসারিক ড্রামা, অ্যাকশন আর ভরপুর ভালোবাসা সব মিলিয়ে জি বাংলার সন্ধ্যে ৭টার স্লট জমিয়ে রাখে জগদ্ধাত্রী।
জগদ্ধাত্রী ধারাবাহিকটির প্রতিটি চরিত্রই শুরু থেকে মন জয় করে নিয়েছিল দর্শকদের। জগদ্ধাত্রী থেকে কৌশিকী, স্বয়ম্ভু থেকে উৎসব, দেবুদা, দিব্যা সেন, বৈদেহী এমনকি ছোট্ট কাঁকনের চরিত্রটিতেও ভীষণ পছন্দ করেছিলেন দর্শকরা। আর এই ধারাবাহিকটির হাত ধরেই পর্দায় কামাল করেছিলেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। ধারাবাহিকে লিড চরিত্রে অভিনেত্রী অঙ্কিতা মল্লিকের দুর্দান্ত অভিনয় তাক লাগিয়ে দিয়েছেন দর্শকদের।
যে রাঁধে সে চুলও বাঁধে, গৃহিণীদের উদ্দেশ্যে প্রচলিত এই কথাটিতে দর্শকদের মাঝে উদাহরণ স্বরূপ তুলে ধরেছে জগদ্ধাত্রী। একসঙ্গে যেমন সংসার, সামলে অপরাধীদের ধরতে তৎপর জ্যাস সান্যাল ওরফে জগদ্ধাত্রী। তবেই ছোট্ট মেয়েকে সামলে মুখার্জী কোম্পানিকে দুর্দান্ত ভাবে সামলাচ্ছেন মুখার্জী বাড়ির বড় মেয়ে কৌশিকী মুখার্জী। ধারাবাহিকে এই দুই নারী চরিত্রই নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি একেবারেই বদলে দিয়েছেন।
তবে এবার শোনা যাচ্ছে বড় খবর। ধারাবাহিক থেকে বিদায় নিচ্ছেন নায়িকা। আর জগদ্ধাত্রী ধারাবাহিকে দেখা যাবে না তাকে। সংবাদটি প্রকাশ্যে আসা মাত্রই শোরগোল পড়েছে নেট মহলে। অভিনেত্রী নিজেই জানিয়েছেন সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে তারকাদের স্বপ্নের শহর মুম্বাইতে পারি দিতে চলেছেন তিনি। সুযোগ পেয়েছেন হিন্দি মেগা সিরিয়ালের। শুধু বাংলার নয়, সারা ভারতের সকল দর্শকদের সামনে নিজেকে পরিচিত করার সুযোগ কয়জন পায় বলুন তো? অভিনেত্রীও তাই হাতছাড়া করছেন না সেই সুযোগ।
আরো পড়ুন বিয়ের পিঁড়িতে সৃজন-পর্ণা! তবে কি স্মৃতি ফিরল পর্ণার?
কোন ধারাবাহিকে দেখা যাবে জগদ্ধাত্রীর নায়িকাকে?
সম্প্রতি শোনা গিয়েছিল স্নেহাশিস চক্রবর্তীর প্রযোজনায় স্টার প্লাসের পর্দায় আসতে চলেছে অঞ্জলী অবস্থী। সম্প্রতি স্টার প্লাসের পর্দায় মুক্তি পেয়েছে ধারাবাহিকটির প্রথম ঝলক। স্টার জলসার ধারাবাহিক গীতা LLB-র আদলে তৈরি এই ধারাবাহিকটিতে মুখ্য ভূমিকা দেখা যাবে অভিনেত্রী বাঙালি অভিনেত্রী শ্রীতমা মিত্রকে। তাছাড়াও ধারাবাহিকটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। তবে এবার শোনা গেল বিরাট সংবাদ। আসন্ন এই ধারাবাহিকটিতে থাকছেন জগদ্ধাত্রীর ননদ গরিমা। সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে সেই সুসংবাদটি জানিয়েছিলেন অভিনেত্রী। ধারাবাহিকে অভিনেত্রীকে দেখা যাবে সানিয়া সিং রাজপুতের চরিত্রে। ইতিমধ্যেই হয়ে গেছে অভিনেত্রীর লুক সেট। সামাজিক মাধ্যমে নিজের কয়েকটি ছবি শেয়ার করে প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীকে ধন্যবাদ দিয়েছেন অভিনেত্রী।

