সবার টার্গেট সৌমি! নির্বাক অভিনেত্রী! বন্ধুদের আনফলো করার পেছনে আসল কারণটা কী? মুখ খুললেন মিঠাই রানী!

যতদিন যাচ্ছে বাংলার বিনোদন (Bengali Entertainment) জগৎ আরো বেশি প্রশস্ত হচ্ছে। এই জগতে ঢুকে পড়ছে নতুন নতুন সব অভিনীত অভিনেত্রীরা। তাদের মধ্যেই কেউ কেউ সফলতা না পেয়ে হারিয়ে যাচ্ছে আবার কোন কোন তারকা সফলতার চূড়ায় নিজেকে উত্তীর্ণ করছেন। ছোটো পর্দা থেকে শুরু করে বড় পর্দা, উভয় জায়গাতেই চূড়ান্ত জনপ্রিয়তা প্রাপ্ত এমনই একজন অভিনেত্রী হয়ে উঠেছেন সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)।
জি বাংলার পর্দায় মিঠাই ধারাবাহিকের মধ্যে দিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন অভিনেত্রী। যদিও এর আগেও বেশ কিছু ধারাবাহিকের প্রধান এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। এছাড়াও বাংলার মহানায়ক দেবের সঙ্গে জুটি বেঁধে প্রধান চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি আরও একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন সৌমি। সেই সিনেমাটির মুক্তি পাওয়ার আশায় দিন গুনছেন ভক্তরা। পথ চলা সবে শুরু, এরমধ্যেই নিজের সহকর্মী বন্ধুদের থেকে ‘অহংকারী’ তকমা জুড়ে বসেছে অভিনেত্রীর গায়ে।
সবার টার্গেট সৌমি?
বেশ কিছুদিন আগেই অভিনেত্রীর প্রিয় বন্ধু তন্বী লাহা রায় তার সমাজমাধ্যমের পাতায় নাম উল্লেখ না করেই মিঠাইকে অহংকারী বলে দাগিয়ে দিয়েছিলেন। এছাড়াও মিঠাই ধারাবাহিকের নায়ক আদৃত রায়ের সঙ্গেও বরাবর ঝগড়া ঝামেলায় জড়িত ছিলেন অভিনেত্রী জড়িত ছিলেন অভিনেত্রী। অভিনেতা তার বিয়েতেও নিমন্ত্রণ জানার নিয়ে অভিনেত্রীকে। অভিনেত্রীও ধরে ধরে আনফলো করেছেন এই তথাকথিত বন্ধুদের।
কিছুদিন আগেই সায়ক চক্রবর্তী একটি পোষ্টের মাধ্যমে জানিয়ে দেন যাকে তিনি নিজের বন্ধু ভেবেছিলেন সে তাকে বন্ধু ভাবতে পারেনি। তার এবং অনন্যা গুহর কথোপকথনে স্পষ্ট হয়ে যায় যে, ওই বন্ধুটি আসলে সৌমি। এছাড়াও সর্বসমক্ষে অভিনেত্রীকে নিয়ে কটাক্ষ করেন অনন্যা। বারবার কেন সবার অপছন্দের তালিকায় নাম উঠে আসছে সৌমিতৃষার?
কেন সবাইকে আনফলো করছেন অভিনেত্রী?
সবাই সবার বক্তব্য রাখছে। দর্শকমহলের চোখে খারাপ হচ্ছে সৌমি। কিন্তু মাঝখান থেকে অজানা থেকে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেন তিনি নিজের বন্ধুদের তালিকা থেকে সবাইকে বাদ দিচ্ছেন? এর পেছনে আসল কারণটা কী? কারন কেউ এমনি এমনি তো সমালোচনায় নিজের নাম জড়াতে চান না। তাহলে সৌমি কেন নিজের নামটা সমালোচনার শীর্ষে রাখছেন? এখনো অবধি এই নিয়ে স্পষ্টভাবে মুখ খোলেনি সৌমি। তবে আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি নিজের প্রতিক্রিয়া জানাবেন অভিনেত্রী।

