কাজে দিল টোটকা! পাল্টে গেল সার্থকের গলার স্বর! অবাক স্রোত

বর্তমানে জি বাংলার (Zee Bangla) মিঠিঝোরা (MithiJhora) ধারাবাহিকটি একটু একটু করে বেশ জনপ্রিয় হয়ে উঠছে দর্শক মহলের কাছে। সেই শুরুর দিন থেকেই দর্শকদের প্রিয় পাত্রী হয়ে উঠেছে এই ধারাবাহিকের নায়িকা রাই। নায়িকার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি। তার ধ্যান ধারণা এবং আত্মসম্মান বারবার মুগ্ধ করছে দর্শক মহলকে।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, অনির্বাণ নিজের করা অন্যায়ের জন্য যথেষ্ট অনুতপ্ত। সে বারবার চেষ্টা করে চলেছে রাইকে নিজের জীবনে আরও একবার ফিরিয়ে আনার। কিন্তু পূর্বের ঘটনাকে কেন্দ্র করে বেশ ভয় ভীত হয়ে রয়েছে রাই। সে আরও একবার নিজের জীবনে এমন কোন অসম্মান ডেকে আনতে চায় না। কিন্তু অনির্বাণ বারবার রাইকে বোঝায় তার সাথে আর কখনো খারাপ কিছু ঘটতে দেবে না সে।

Bengali serial

মিঠিঝোরা আজকের পর্ব ৮ আগষ্ট (MithiJhora Today Episode, MithiJhora Today Episode 8 August)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, কেটে যায় অনেকগুলো মাস। প্রত্যেক দিন অনির্বাণ অপেক্ষা করে রাইয়ের জন্য। আর রাই প্রত্যেকদিন অনির্বাণকে ফিরিয়ে দেয়। সে নিজের মনের কথা শুনে চলতে চায়। তার মন এবং মাথা দুটোই তাকে এটাই বোঝায় যে আরো একবার ওই বিপদেজনক জায়গায় তার ফিরে যাওয়া উচিত নয়। কিন্তু অনির্বাণের করুণ আর্তি এসে বেশি দিন উপেক্ষা করে থাকতে পারে না।

একদিন অফিস যাওয়ার পথে আবারো নায়িকার পথ আটকায় অনির্বাণ। রাই অনির্বাণকে বলে, “আমি অনেক ভেবে দেখলাম। আমি কালকে তোমার বাড়িতে যাব। কিন্তু আমার কিছু শর্ত আছে। আমি এই অফিসটা ছাড়বো না। আমি এখন যেভাবে অফিসে আসি পরবর্তীতেও আসবো। আর আমি এইভাবে বাসে অটোতে করি অফিসে আসবো।” মন থেকে না চাইলেও রাইকে ফিরে পাওয়ার জন্য সবকিছুতে রাজি হয়ে যায় অনির্বাণ।

আরো পড়ুন দেবুর মেয়েকে মাচাতে অসাধ্য সাধন করল জ্যাস! দুর্ধর্ষ পর্ব জগদ্ধাত্রীতে 

বাবার নাটকে আচ্ছা মতন জব্দ হলো সার্থক

অন্যদিকে দিদি ভাইয়ের সাথে কথা বলতে বলতে অন্যমনস্কভাবে সার্থক স্যারের সাথে ধাক্কা লেগে যায় স্রোতের। সেই নিয়ে এক দফা কথা শুনতে হয় তাকে। মন মেজাজ খারাপ থাকায় ক্ষমা চেয়ে বিষয়টাকে মিটিয়ে নেয় স্রোত। এদিকে দেখা যায় ওষুধ না খেয়ে অসুস্থতার নাটক করতে থাকে স্বার্থকের বাবা উজ্জ্বল সেনগুপ্ত। কারণ সার্থকের বাবা স্রোতের সাথে দেখা করতে চায়। বাধ্য হয়ে সার্থক নিজে থেকে স্রোতকে তার বাড়িতে যাওয়ার কথা বলে এবং নিজেই তাকে নিয়ে যেতে চায়।

Back to top button