ক’ঠিন শর্তের বিনিময়েই ফিরবে রাই, সব শুনে ভিড়মি খেল অনির্বাণ!

মেয়েরা এমনই হয়। তাদের সঙ্গে অন্যায় হওয়া সত্ত্বেও তারা তাদের ভালোবাসার মানুষটাকে বারবার ফিরিয়ে দিতে পারে না। কারণ তারা ভরসা করতে জানে। তাদের মধ্যে বিশ্বাস নামক বিষয় বস্তুটা অনেকটা বেশি পরিমাণে থাকে। আর ঠিক এমনটাই করল জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকের নায়িকা রাই। বর্তমানে জমে উঠেছে এই ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, অনির্বাণ নিজের স্ত্রীকে একেবারেই বিশ্বাস করতে পারেনি। অবিশ্বাস করে এসে অনেক বেশি আঘাত দিয়ে ফেলেছে ধারাবাহিকের নায়িকা রাইকে। সেই আঘাত তাকে আরও বেশি শক্ত করে তুলেছে। নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হয়ে সে পরিবারের হাল ধরেছে। কারণ নিজের দায়িত্ব থেকে নায়িকা কোনদিনও বিমুখ হয়নি আর এটাই তার প্রধান ইউএসপি।
পরবর্তীতে সমস্ত সত্যিটা সবার সামনে উঠে আসে। আর এই ঘটনার পর থেকেই অপরাধবোধে ভুগতে থাকে ধারাবাহিকের নায়ক অনির্বাণ সেন। তারপর সে প্রতিদিন রাইয়ের ফেরার অপেক্ষায় থাকে। রাইকে ফিরে পাওয়ার জন্য যাবতীয় চেষ্টা করতে থাকে সে। অনির্বাণের এইসব বোকা বোকা কাজকর্মে বেশ বিরক্ত হয় রাই। তবুও বারবার অনির্বাণকে ফিরিয়ে দিতে তার বেশ খারাপ লাগে। আবার ফিরে যেতেও আত্মসম্মানে আঘাত পায়।
আরো পড়ুন: লাটে উঠেছে কোম্পানি! ঋকের পর কমলিনীর টা’র্গেট পূর্ণেন্দু!
অনির্বাণ দামী উপহার দিয়ে রাইকে ফিরে আসার কথা বলে। উপহার প্রত্যাখ্যান করে ধারাবাহিকের নায়িকা। সে বলে, তার যদি কোনদিনও ফিরে আসার হয় তাহলে তার জন্য এই সমস্ত উপহার আনার বা রোজ দাঁড়িয়ে থাকার কোন দরকার নেই। কারণ এই সমস্ত টাকা-পয়সা দামি দামি উপহার দিয়ে আর যাই কেনা যাক না কেন মানুষের মন মানুষের বিশ্বাস ভরসা এই সমস্ত কিছু কোনদিনও কেনা যায় না। অনির্বাণ বুঝতে পারে রাই সত্যি সবার থেকে আলাদা।
অনেকগুলো শর্ত দিলো রাই
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, এতবার করে বলার পর অনির্বাণের প্রতি কিছুটা দুর্বল হয় রাই। সে অনির্বাণকে জানায়, “আমি তোমাদের বাড়িতে ফিরবো। তবে আমার কিছু শর্ত আছে। আমি যে চাকরিটা করছি সেটা আমি ছাড়তে পারবো না। আর আমি রোজ বাসে ট্রামে করেই অফিসে যাব।” সবটাই চুপচাপ শুনে নেয় অনির্বাণ। তবে কি এবার সুখে শান্তিতে অনির্বাণের সাথে সংসার করতে পারবে রাই? নাকি অনির্বাণের বাড়িতে গিয়ে নতুন ঝড়ের সম্মুখীন হবে সে?

