১৪ বছর লড়াই করেছেন ক্যান’সারে বিরুদ্ধে! আরো একবার লড়তে পারবেন কি চন্দন সেন?

অভিনয় জগতে মারণ ক’র্কট রোগে আক্রান্ত তারকাদের কাহিনী কম নেই। এই অভিনেতার লড়াইটা আরম্ভ হয়েছিল আজ থেকে প্রায় ১৪ বছর আগে। তাও আবার মারণ রোগ ক্যান’সার (Cancer) বিরুদ্ধে। ক’র্কট রোগ, শব্দ শুনলেই যেন আতঙ্কে বুক কেঁপে ওঠে। এই রোগের নির্দিষ্ট কোন চিকিৎসা নেই, রয়েছে কেমো থেরাপির ব্যবস্থা। তবে কেমো থেরাপি ক’র্কট রোগের বিরুদ্ধে লড়াইয়ের অস্ত্র হলেও তার রেশ যেন ক্যান’সারের প্রভাবের থেকেও বেশি দীর্ঘ।

তবে তিনি সকল কষ্ট মুখ বুঝে সহ্য করেছেন একা। তবে মুখ থেকে বিলীন হয়নি সেই শান্ত, সুমিষ্ট হাসি। তিনিই অভিনেতা চন্দন সেন (Chandan Sen)। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে শরীরে মারণ ক’র্কট রোগের যন্ত্রণা চেপে রেখে ছোটপর্দায়, বড়পর্দায় এবং বিশেষত থিয়েটারে থিয়েটারে দাপিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। বাংলা বিনোদন জগতের অন্যতম পরিচিত অভিনেতা তিনি।

সময়টা ছিল ২০১০ সাল। সেইসময়ই অভিনেতা প্রথমবার জানতে পারেন তিনি ফলিকুলার লিম্ফোমা রোগে আক্রান্ত। তার ঘাড়ের হারটি ক’র্কট রোগের কারণে ক্ষয়ে গেছে এখন আর অপরেশন ছাড়া গতি নেই। আর অপরেশন হলেই তার ভয়েক্স বক্সটি বাদ যাবে। গলার স্বর হারাবেন অভিনেতা। আর কোনদিনও অভিনয় জগতে ফিরে আসতে পারবেন না তিনি। একজন অভিনেতার পক্ষে এর থেকে বড় আঘাত আর কিবা হতে পারে! সেইসময় চিকিৎসকদের জিজ্ঞাসা করা হলে তারা অভিনেতার জীবনের মেয়াদ জানিয়ে দেয় ১০ বছর।

লড়াইয়ের সেই শুরু। দিনের পর দিন চলতে থাকে কেমো থেরাপি। চিকিৎসার ব্যয় বহুল খরচ আর পক্ষে সামলানো সম্ভব ছিল না। তবে অভিনেতার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন তার বন্ধুরা এবং ইন্ডাস্ট্রির চেনা পরিচিত জনেরা। সকলের প্রিয় চন্দন সেনকে একা ছাড়েননি কেউ। পাশে পেয়েছেন জীবনসঙ্গিনী ঋতুপর্ণা ঘোষকে। অভিনেতা ক’র্কট রোগে আক্রান্ত জানার শর্তেও তাকে বিয়ে করতে চেয়েছিলেন ঋতুপর্ণা। তিনি জীবনসঙ্গিনী হয়েই থাকতে চেয়েছিলেন চন্দন সেনের পাশে। সকলকে ভালোবাসা এবং অভিনয়ের প্রতি তীব্র টান তাকে টিকিয়ে ১৪ বছর রেখেছিল লড়াইয়ের ময়দানে।

আরও পড়ুন: টাকার বদলে ভরসা কিনতে চায় অনির্বাণ! নায়কের মুখে জু’তো মেরে তাকে ফিরিয়ে দিল রাই!

চলেছে ২৬টি কেমো। তবে দিনে ১০ ঘণ্টা কেমো থেরাপি নিয়েই তিনি সন্ধ্যেবেলা থিয়েটারের মঞ্চে এসে অভিনয় করেছেন। একটাই প্রবল তার লড়াই ক্ষমতা। জীবনযুদ্ধে তাকে হারাবে এমন শক্তি ক’র্কট রোগেরও নেই। অভিনেতা চন্দন সেনের জীবনের ওপর ভিত্তি করেই নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় বানিয়েছিলেন ‘কন্ঠ’ সিনেমাটি। যেখানে চন্দন সেনের ভূমিকায় অভিনয় করেছিলেন শিবপ্রসাদ নিজেই। সিনেমায় উঠে এসেছে জীবন শক্তিতে ভরপুর একজন ক্যা’নসার যোদ্ধার বাস্তব কাহিনী। তবে দীর্ঘ এই লড়াইয়ের পর বর্তমানে তিনি ক’র্কট রোগ জয়ী। ডাক্তারের প্রচেষ্টায় এবং ভগবানের আশীর্বাদে বেঁচে গেছে আর ভয়েস বক্স। তাই এই লড়াই সত্যিই প্রশংসনীয়।

Back to top button