রাইয়ের জন্য পাগল হয়ে গেছে অনির্বাণ! কার্যসিদ্ধি করতে ভয়ং’কর কাণ্ড ঘটালো সে!

মানুষ যখন বুঝতে পারে সে নিজের জীবনের সব থেকে বড় ভুলটা করে ফেলেছে তখন হয় সে সমস্ত কিছু থেকে নিজেকে গুটিয়ে নেয় অথবা নিজের ভুল শোধরানোর জন্য যতদূর অবধি যাওয়া যায় তত দূর যাওয়ার চেষ্টা করে এই মুহূর্তে দ্বিতীয় পথটাই বেছে নিয়েছে জি বাংলার (Zee Bangla) মিঠিঝোরা (MithiJhora) ধারাবাহিকের নায়ক অনির্বাণ। নায়িকা রাইকে আবার নিজের জীবনে ফিরে পেতে রীতিমতো উন্মাদ হয়ে উঠেছে সে।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, অনির্বাণ রাইয়ের সাথে অনেক দুর্ব্যবহার করেছে। রাই হয়তো সব কিছুকে ক্ষমা করে দিতে পারতো যদি না অনির্বাণ অবিশ্বাস করত। সম্পর্কের মূল ভিত হচ্ছে বিশ্বাস। আর সেই জায়গাটাতেই আঘাত করেছে অনির্বাণ। তাই কোনভাবেই তার কাছে পুনরায় ফিরে যেতে এতটুকুও আগ্রহী নয় ধারাবাহিকের নায়িকা। অন্যদিকে বাড়িতে নীলুর অত্যাচার বেড়েই চলেছে।

মিঠিঝোরা আজকের পর্ব ৬ আগষ্ট (MithiJhora Today Episode, MithiJhora Today Episode 6 August)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, নীলাঞ্জনা খেতে আসলে বাড়ির প্রত্যেকের খাবার টেবিল ছেড়ে চলে যায়। একই তরকারি রোজ রোজ খেতে না চাওয়াই নন্দিতা আর মিষ্টি জানিয়ে দেয় তারা কোনদিনও হাজারটা পথ রান্না করে রাত্রিবেলা খায়নি। তাদের অত ক্ষমতা নেই। এত ভুল এত অন্যায় করার পরেও এতটুকুও লজ্জা হয় না নিলাঞ্জনার। বাড়িতে বসে পায়ের উপর পা তুলে আয়েশ করে খালি হুকুম জারি করতে থাকে সে।

অন্যদিকে অনির্বাণ প্রায় প্রত্যেকদিন রাইয়ের হোস্টেলের সামনে এসে দাঁড়িয়ে থাকে। রাইকে তার গাড়ি করে যেতে বলে। তার কাছে ফিরে আসতে বলে। কিন্তু রাই কোনভাবেই অনির্বাণকে পাত্তা দেয় না। নায়িকার স্পষ্টভাবে জানিয়ে দেয়, তার অনির্বাণকে ফিরিয়ে দিতে খারাপ লাগে আবার তার কাছে ফিরে যাওয়াটাও তার পক্ষে সম্ভব নয়। তাই অনির্বাণ বারবার তার যাতায়াতের পথে দাঁড়িয়ে না থাকলে সে বেশি খুশি হবে। কিন্তু অনির্বাণ এত তাড়াতাড়ি হাল ছাড়া ছেলে নয়।

রাইকে দামি উপহারের লোভ দেখাল অনির্বাণ

একদিন অফিসে যাওয়ার আগেই দিদি ভাইয়ের হোস্টেলে এসে উপস্থিত হয় স্রোত। একসাথে সুখ দুঃখের কথা বলতে থাকে তারা। তার সার্থক স্যার তাকে কিভাবে অপমান করেছে আর সার্থক স্যারের বাবা তাকে কথা দিয়েছে এই অপমানের বদলা নেবে সবটাই সে নিজে দিদিভাইকে জানায়। তখনই রাইকে হোস্টেলের একজন একটা উপহার দিয়ে যায় আর বলে একটি লোক বাইরে এসে এটা দিয়ে গেছে। উপরটা ফুলে রাই দেখতে পায় সেখানে একটা দামি জিনিস রয়েছে। সে বুঝে যায় এটা অনির্বাণ করেছে। মনে মনে প্রচন্ড রেগে যায় সে কারণ আর কোন উপায় না পেয়ে অবশেষে লোভ দেখানোর চেষ্টা করছে অনির্বাণ। রাই বলে স্রোত যেন কলেজের শেষে তার সাথে দেখা করে।

Back to top button