নন্দিতার ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নীলু! রাইয়ের অবস্থা দেখে চমকে গেল অনির্বাণ?

এই মুহূর্তে টিআরপি তালিকায় প্রথম দিকে যে সমস্ত ধারাবাহিকগুলি রয়েছে সেগুলোর মধ্যে বেশিরভাগ জলসার দখলে। তবে যে সমস্ত ধারাবাহিক গুলি এখনো পর্যন্ত জি বাংলার (Zee Bangla) মান রক্ষা করে চলেছে তার মধ্যে অন্যতম হচ্ছে মিঠিঝোরা (MithiJhora)। এই ধারাবাহিকের মধ্যে দিয়েই বিশাল জনপ্রিয়তা লাভ করেছে নায়িকা রাই। এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, রাই নিজের বাড়িতে স্পষ্ট জানিয়ে দেয়, সে আর কোনভাবেই ওই বাড়িতে থাকতে পারবে না। তার মতে কিছু কিছু সময় কাজ থেকে অনেককে চেনা যায় না তাই আরো ভালো করে চেনার জন্য দূরে যেতে হয়। এইবার ঠিক সেই কারণেই দূরে চলে গেল রাই। তবে দূরে গিয়েও কি ভালো থাকতে পারবে সে? কারণ তার শরীরে এক অদ্ভুত রোগ বাসা বেধেছে এটা মনে মনে বেশ ভালই বুঝতে পারছে রাই। সেটা আরো ভালোভাবে স্পষ্ট হয়ে যায় এই দিনের পর্বে।

মিঠিঝোরা আজকের পর্ব ৫ আগষ্ট (MithiJhora Today Episode, MithiJhora Today Episode 5 August)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, যে অটো করে ধারাবাহিকের নায়িকা নিজের বন্ধুর বাড়ি যাচ্ছিল সেই অটোতেই অজ্ঞান হয়ে যায় রাই। অটোচালক এবং রাস্তার দু একজন পথযাত্রী রাইকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। সে মনে মনে ঠিক করে প্রথম মাসের মাইনেটা পেলে ডাক্তার দেখিয়ে নেবে। এই মুহূর্তে তার কাছে বিশেষ টাকা নেই আর এসব বলে সে তার বন্ধুকে চিন্তায় ফেলতে চায় না। তাই আর বিষয়টা নিয়ে খুব একটা চিন্তাভাবনা করে না রাই।
নন্দিতাকে উচিত জবাব দিল নীলাঞ্জনা
এদিকে নীলাঞ্জনাকে তার স্বামী নিজের বাড়িতে নিয়ে যেতে চায় না। এদিকে নন্দিতাও আর নীলাঞ্জনাকে নিজের ঘরে রাখতে চায় না। নীলাঞ্জনা রাইয়ের মতন আত্মসম্মান নিয়ে চলতে পারে না। তাই সে নিজের অধিকার ফলিয়ে ঠিক ঘরের ভেতর ঢুকে যায়। নন্দিতা তাকে বলে, সে বোন নামের কলঙ্ক। তার মতন বোন জানো শত্রুরও না হয়। কথাটা শুনে নীলাঞ্জনা বলে, নন্দিতাও কিছু কম যায় না। তার জন্য আজ রাই বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে।
আরও পড়ুন: জ্যাসের আনা প্রমাণ দেখে চোখ কপালে উঠলো দিব্যার! নাজেহাল দেবু!
নন্দিতা সব সময় নিজের কোন না কোন মেয়েকে দোষ দিয়ে গিয়েছে। সবসময় নিজের স্বার্থের কথাটাই চিন্তা করেছে। যে মেয়েটা এত খেটেছে তাকে আগে কখনো এত দাম দেওয়া হয়নি। হঠাৎ এখন সে এত দামী হয়ে গেল কীকরে? এরপর নীলু বলে, তার মতন মাও মা নাম তার কলঙ্ক। তার মতন মা যেন শত্রুরও না হয়। এটা শুনে নীলুকে চড় মেরে দেয় নন্দিতা। কিন্তু তাতেও নীলাঞ্জনা সত্যিটা বলা থামায় না। প্রথমবার সত্যি কথা বলে দর্শকদের মন জয় করে নিল নীলাঞ্জনা।

