এক গু’লিতেই কুপোকাত রন! গল্পের গরু গাছে তুলে বোকা বানাচ্ছে ‘খেলনা বাড়ি’! জবাকে হার মানাবে মিতুল, নতুন প্রোমো সামনে আসতেই চরম ট্রোলের স্বীকার ‘খেলনা বাড়ি’

সম্প্রতি সময়ে জি বাংলার একটি অত্যন্ত পরিচিত ধারাবাহিকের নাম হল ‘খেলনা বাড়ি’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেতা বিশ্বজিৎ ঘোষ এবং অভিনেত্রী আরাত্রিকা মাইতিকে। প্রথম থেকে দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয় ইন্দ্র মিতুলের জুটি। তাই তাদেরকে টিভির পর্দায় দেখতে দর্শকরা দারুণভাবে পছন্দ করে তা প্রতি সপ্তাহের টিআরপি তালিকা তাদের ফলাফল দেখলেই বোঝা যায়। কিন্তু খেলনা বাড়ি নিয়ে কম সমালোচনা বা ট্রোলও হয় না সোশ্যাল মিডিয়াতে। আরো একবার এই ধারাবাহিকের নায়িকার ট্রোলের সম্মুখীন হল।

আসল অন্তরার আত্মা ঢুকলো মিতুলের মধ্যে? আজগুবির একটা লিমিট আছে! সুস্থ স্বাভাবিক সিরিয়ালকে হঠাৎ করে ভু;তু;ড়ে সিরিয়াল বানানোতে ক্ষেপে ...
প্রসঙ্গত সম্প্রতি খেলনা বাড়ির একটি নতুন প্রোমো সামনে আনা হয়েছে জি বাংলার তরফ থেকে। যেখানে দেখা গেছে খেলনা বাড়ির ভিলেন অর্থাৎ রন ইন্দ্রকে একটা জায়গায় টানতে টানতে নিয়ে আসছে এবং তারপরেই তার দিকে বন্দুক তাক করছে। কিন্তু ঠিক যে মুহূর্তে তার দিকে বন্দুকটা সে চালাতে যাবে পেছন থেকে কেউ একজন রনকে গু’লি করে। আর রন যখন পড়ে যায় তখন দেখা যায় মিতুল হাতে বন্দুক নিয়ে রনর দিকে তাক করে দাঁড়িয়ে রয়েছে।

May be an image of 2 people, beard and people standing
তাই এই প্রোমো সামনে আসার পর যা বোঝা যাচ্ছে তাতে মিতুল ইন্দ্রকে বাঁচানোর জন্য রনকে গুলি করল। যা নিয়ে অত্যন্ত সমালোচনা হচ্ছে সোশ্যাল মাধ্যমে অনেকে আবার স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কে আপন কে পরের নায়িকা জবার সঙ্গে মিতুলের তুলনা করছেন। তাদের মতে যেমন জবা একাধারে সবকিছু করতে পারত তেমনি জি বাংলায় মিতুলও সবকিছু করতে পারে। নেহাত কটাক্ষের ছলেই এই কথাগুলি সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে তা দেখে বোঝাই যাচ্ছে।

May be a close-up of 1 person and standing
প্রসঙ্গত এর আগে খেলনা বাড়িতে দেখা গিয়েছিল রন মিতুলের শরীরে এমন একটি ওষুধ ইনজেকশন এর মাধ্যমে প্রবেশ করিয়েছিল যার ফলে তার হার্ট অ্যাটাক হয়। সে বেঁচে ছিল কিন্তু বাইরের মানুষ বা ডাক্তাররাও বুঝতে পারেনি যে সে বেঁচে রয়েছে। শেষ পর্যন্ত তাকে চিতার মুখ থেকে ফিরিয়ে আনা হয়েছিল। এর পরে দেখা গেল রণর চক্রান্তে মিতুলকে মাটির নিচে চাপা দিয়ে শুধু মুখ টুকু বার করে রেখে দেয়া হয়েছিল। সেখান থেকেও ফিরে এসেছিল মিতুল।

All You Need To Know About Life Struggle Of Aratrika Maity Aka Mitul From Khelna Bari
তবে এই সবকিছুই কিছুদিনের কটাক্ষর পরে চাপা পড়ে গিয়েছিল। তবে এবারের গু’লি করার দৃশ্য দেখে যে আবার একবার ট্রোলের সম্মুখীন হতে হচ্ছে এই ধারাবাহিককে তা বলাই বাহুল্য। নেটিজেনদের অনেকের আবার মত মিতুল এতদিন শিল্পী ছিল কিন্তু এবার ট্রেনিং ছাড়াই বন্দুকবাজ হয়ে উঠলো। একটা গুলিতেই রনকে কুপোকাত করে দিল মিতুল। কিন্তু তা বলে কি পুলিশও তাকে ধরবে না প্রশ্ন দর্শকের!

Back to top button