অসুস্থ হয়ে পড়লো আরাত্রিকা! তবে কি আর ধারাবাহিকে দেখা যাবে না তাকে?

বর্তমানে বাংলা টেলিভিশনের প্রথম সারির চ্যানেল জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে, তার মধ্যে অন্যতম জায়গা দখল করেছে মিঠিঝোড়া (MithiJhora)। শুরু থেকেই দর্শকদের মাঝে এই ধারাবাহিকটিকে নিয়ে চর্চা একেবারে তুঙ্গে। ধারাবাহিকের প্রতিটি পর্ব নিয়েই সব সময় আলোচনায় মেতে থাকেন ভক্তরা।

এই ধারাবাহিকে যে চরিত্রগুলিকে দেখা যাচ্ছে তার মধ্যে দর্শকদের কাছে সব থেকে বেশি আকর্ষণীয় এবং গ্রহণযোগ্য চরিত্রটি হল ধারাবাহিকের নায়িকা রাইয়ের। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। এর আগে খেলনা বাড়ি ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। এই ধারাবাহিকের মধ্যে দিয়ে অভিনেত্রী আরো বেশি জনপ্রিয় হয়ে উঠেছে।

অর্থাৎ বোঝাই যাচ্ছে কিছুটা এই অভিনেত্রীকে দেখার জন্যই দর্শকরা অপেক্ষা করে থাকেন। আর অভিনেত্রীর জন্যই ধারাবাহিকটি একটু একটু করে টিআরপিতে উপরের দিকে উঠছে। কিন্তু ঠিক এমন একটা সময় মিলল খারাপ খবর। যা শুনলে দর্শকদের মন ভেঙ্গে যাবে। অভিনেত্রী আরাত্রিকা গুরুতর রোগে আক্রান্ত হয়েছে! তার শারীরিক অবস্থা মোটেই ভালো নয়।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, রাই নিজের বাড়ি ছেড়ে বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছে। তার বাড়ির মানুষেরা তার সাথে যে চরম দুর্ব্যবহার করেছে তারপর ওই বাড়িতে থাকা তার পক্ষে সম্ভব নয়। এখন ক্ষমা চাইলেও সেই ব্যবহারটা মন থেকে কখনোই মুছে ফেলতে পারবে না রাই। কিন্তু বাড়ি থেকে বেরোনোর আগেই বোঝা যায় ভেতর ভেতর তার শরীরটা বেশ খারাপ করেছে। কিন্তু কাউকে সেই ব্যাপারে না গলাতে দেয় না অভিনেত্রী।

আরও পড়ুন: “আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে!” নেপথে থাকা মানুষটির নাম নিজেই জানালেন সৌমীতৃষা!

অসুস্থ হয়ে পড়লো আরাত্রিকা

তবে কি এই অসুস্থতার কারণে ধারাবাহিক ছেড়ে দেবেন অভিনেত্রী? না, বিষয়টা কিছুটা অন্যরকম। অভিনেত্রী অসুস্থ ঠিকই কিন্তু সেটা ধারাবাহিকের মধ্যে। অর্থাৎ তার অভিনীত রাই চরিত্রটি এখন গুরুতর অসুস্থ। ধারাবাহিকের আসন্ন পর্বে দেখা যাবে, রাই অটো করে নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু অটো চালক লক্ষ্য করেন রাই জ্ঞান হারিয়েছে। এবার কীকরে নিজের জীবনের পরবর্তী লড়াইটা লড়বে রাই?

 

Back to top button