“আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে!” নেপথে থাকা মানুষটির নাম নিজেই জানালেন সৌমীতৃষা!

জি বাংলার (Zee Bangla) পর্দায় একসময়কার ধারাবাহিক জনপ্রিয় ধারাবাহিক ছিল মিঠাই (Mithai)। জি বাংলার এই ধারাবাহিকটি রীতিমতো ইতিহাস গড়েছিল। পর পর বেশ কয়েকবার টিআরপি তালিকায় শীর্ষস্থানে দখল করেছিল এই ধারাবাহিকটি। ছোট থেকে বড়, ধারাবাহিকের প্রতিটি চরিত্রই আজও গেঁথে রয়েছে দর্শকদের মনে। আর এই ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু (Soumitrisha Kundoo) এবং আদৃত রায় (Adrit Roy)।

পর্দায় মিঠাই রানী এবং উচ্ছেবাবুর জুটি রীতিমতো সাড়া ফেলেছিল দর্শকদের মনে। ধারাবাহিকে আদৃত এবং সৌমীতৃষার কেমিস্ট্রি ছিল দুর্দান্ত। উচ্ছেবাবুর সঙ্গে মিঠাই রানীর ঝগড়া হোক বা খুনসুঁটি সবটাই পর্দায় ভীষণ উপভোগ করতেন দর্শকরা। অনেকেই সেইসময় ধারণা করেছিলেন বাস্তবের উচ্ছেবাবু অর্থাৎ আদৃত রায়কেই মন দিয়েছেন মিঠাই রানী। সেইসময় সামাজিক মাধ্যমে এই জুটির ছবি মানেই ভাইরাল।

Adrit Roy, Soumitrisha Kundu

তবে ধারাবাহিকের শেষের দিকে শোনা গিয়েছিল সৌমীতৃষার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে আদৃতের। একসঙ্গে শুট করতে পছন্দ করেননা তারা। সেটেই নাকি এড়িয়ে চলেন একে অপরকে। আর তার কারণ? প্রথমে এই বিষয়ে স্পষ্টভাবে কিছু না জানা গেলেও পড়ে জানা যায় কৌশাম্বীর সঙ্গে আদৃতের ঘনিষ্ঠতার জেরেই নাকি আদৃতের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে সৌমীতৃষার। এরপর চলতি বছরেরই শুরুতেই নিজেদের সম্পর্কের কথা সামাজিক মাধ্যমে জানান অভিনেত্রী কৌশাম্বী নিজেই।

বিয়ের পিঁড়িতে কৌশাম্বী-আদৃত, নিমন্ত্রণ পাননি সৌমীতৃষা

এরপরই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ৯ মে আদৃতের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন কৌশাম্বী। তবে বিয়ে হোক বা রিসেপশন, আদৃত-কৌশাম্বীর বিয়ের অনুষ্ঠানে দেখা মেলেনি সৌমীতৃষার। সেই কারণে মিঠাই অনুরাগীদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছিলেন সামাজিক মাধ্যমে। এমনকি সৌমীতৃষা নিজেই জানিয়েছিল আদৃত কৌশাম্বীর বিয়েতে আমন্ত্রিত ছিলেন না তিনি। যদিও এই প্রসঙ্গে অভিনেতা আদৃত রায়কে যখন জিজ্ঞাসা করা হয়েছিল বরাবরই বিরক্ত প্রকাশ করেছিলেন তিনি।

আরও পড়ুন: টানটান উত্তেজনাময় আজকের পর্ব! অরুণাভর পর্দা ফাঁ’স করলো শ্যামলী!

সামাজিক মাধ্যমে কি জানিয়েছেন সৌমীতৃষা কুন্ডু?

তবে সম্প্রতি ফের শুরু হয়েছে আদৃত-সৌমীতৃষার পুরোনো লাভ স্টোরি নিয়ে জল্পনা। সম্প্রতি সামাজিক মাধ্যমে দুইটি ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। যেখানে একটি ছবিতে দেখা গেছে দুটি লজেন্স। আরেকটি ছবিতে একটি কাঠি লজেন্স হাতে নিয়ে আসছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন “আমার মন জয় করতে হলে আমায় লজেন্স গিফট করো।” এই বিষয়ে অভিনেত্রীকে তার এক অনুসরণকারী প্রশ্ন করেছিলেন কোথায় আছে তাঁর মন? উত্তরে সৌমীতৃষা জানিয়েছেন তার মন ভেঙে চুরমার হয়ে গেছে সেইসময় যখন তার ক্যারিয়ার মধ্যগগনে ছিল। ফলে বুঝতে কারুরই অসুবিধা হয়নি অভিনেত্রী কথাটি আদৃত রায় এবং কৌশাম্বীর সম্পর্কের প্রসঙ্গেই বলেছেন।

 

Back to top button