‘মিঠাই’ অতীত, ‘জগদ্ধাত্রী’র ঝুলিতে এবছর ৯টি অ্যাওয়ার্ড! সেরা নায়িকা থেকে সেরা ধারাবাহিক! অবিশ্বাস্য টিম ওয়ার্ক, প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা

গতকাল অনুষ্ঠিত হয়েছিল “জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড” আর সেখানে নানান ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। এই মুহূর্তে জি বাংলার চ্যানেল টপার হচ্ছে জগদ্ধাত্রী ধারাবাহিকটি।

Watch Jagadhatri TV Serial 27th December 2022 Full Episode 120 Online on ZEE5
শুরুর প্রথম থেকেই দর্শকমহলে বেশ জনপ্রিয়তা অর্জন করে আসছে জগদ্ধাত্রী। আর তার ভক্তরা যেমনটা আশা করেছিল তেমন ভাবেই এই বছরের সোনার সংসার অ্যাওয়ার্ডের অনেক ক্যাটেগরি দখল করেছে জগদ্ধাত্রী। নিজেদের অসাধারণ অভিনয় এবং গল্পের দক্ষতার জন্যই এতগুলি অ্যাওয়ার্ড তাদের ঝুলিতে গেছে। যার জন্য এই মুহূর্তে জগদ্ধাত্রী ধারাবাহিকের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

Jagadhatri: টিভি পর্দায় জগদ্ধাত্রীর সেঞ্চুরি! কেক কেটে সেলিব্রেশন গোটা টিমের
সোশ্যাল মিডিয়া থেকে যতদূর জানা যাচ্ছে জগদ্ধাত্রী ধারাবাহিক থেকে এবছর জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডে মোট ৯ টি অ্যাওয়ার্ড পেয়েছে। তার মধ্যে সবচেয়ে প্রথমে রয়েছে “প্রিয় নায়িকা”র অ্যাওয়ার্ড। প্রসঙ্গত জগদ্ধাত্রী ধারাবাহিকের নায়িকা অঙ্কিতা মল্লিক এই অ্যাওয়ার্ডটি জিতে নিয়েছেন।

জগদ্বাত্রী আগামী পর্ব ২৬ ডিসেম্বর | Jagadhatri Today Episode Update | Tolly Title - YouTube

এরপরে রয়েছে “সেরা জুটি”র অ্যাওয়ার্ড জিতে নিয়েছে জগদ্ধাত্রী ধারাবাহিকের মুখ্য জুটি অর্থাৎ স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রী। জুটি নিয়ে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হইচই পড়ে গেছে। তারপরেই পেয়েছে “প্রিয় খলনায়কে”র অ্যাওয়ার্ড । স্বয়ম্ভুর সৎ ভাই উৎসব পেয়েছে যাকে ধরার জন্য প্রাণপণ চেষ্টা করেছে জগদ্ধাত্রী।

Jagadhatri TV Serial Online - Watch Tomorrow's Episode Before TV on ZEE5

খলনায়কের পরে উঠে আসে “প্রিয় পার্শ্বর চরিত্র মহিলা” সেই অ্যাওয়ার্ড জিতে নিয়েছে কৌশিকী মুখার্জী। ধারাবাহিকে কৌশিকীর সঙ্গে জগদ্ধাত্রীর সম্পর্ক এমনিতেই খুব প্রিয় দর্শকদের কাছে। সেই সঙ্গে কৌশিকী মুখার্জির চরিত্রে অভিনয় করা অভিনেত্রী রূপসা চ্যাটার্জিও অত্যন্ত পরিচিত, তিনি জিতে নিয়েছেন এই অ্যাওয়ার্ড।সেই সঙ্গে “প্রিয় পার্শ্ব চরিত্র পুরুষ” থেকে পেয়েছেন সাধু দা অর্থাৎ যিনি ধারাবাহিকে জগদ্ধাত্রীদের সিনিয়র অফিসার।

Jagadhatri TV Serial Online - Watch Tomorrow's Episode Before TV on ZEE5
তারপরেই রয়েছে “প্রিয় ননদ” যেখানে আবার একবার রুপসা অর্থাৎ কৌশিকী মুখার্জির চরিত্রে অভিনয় করা অভিনেত্রী এই অ্যাওয়ার্ডটি জিতে নিয়েছেন। “প্রিয় জামাই” হয়েছে জগদ্ধাত্রী ধারাবাহিক থেকে দেবু কিন্তু যেটা নিয়ে দর্শকদের মধ্যে বেজায় সমালোচনা হয়েছে। এরপরে “বিশেষ সম্মাননা” পেয়েছেন জগদ্ধাত্রীর ঠাম্মীর চরিত্রে অভিনয় করা অভিনেত্রী সোমা দে। সেই সঙ্গে “প্রিয় ধারাবাহিক” হিসাবেও মনোনীত হয়েছে জগদ্ধাত্রী ধারাবাহিক।

Back to top button