ক’ঠিন রোগ বাসা বাঁধলো শরীরে! তবে কি মৃত্যুর কোলে ঢলে পড়বে তাই?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’ (Mithijhora new episode) রাই, নীলু ও স্রোতের জীবনের কাহিনী নিয়ে আবর্তিত। সম্প্রতি গল্পের মোড়ে দেখা গেছে, রাই ও অনির্বাণের ফুলশয্যার দিন কেউ একজন একটি উপহার রেখে যায়, যার মধ্যে রাই ও শৌর্যের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ছিল। নীলু নিজের মুখে শৌর্যকে সব সত্যি বলে দেয়। শৌর্য পরে এই সত্যি গিয়ে অনির্বাণকে জানায়।

ধারাবাহিকে (Mithijhora) দেখা গেছে, ছবি দেখা মাত্রই ফুলশয্যার রাতে অনির্বাণ রাইকে ঠেলে বেরিয়ে যায়। এমনকি কোন কথাই শুনতে চাইনি, তার। শৌর্য সবকিছু জানিয়ে দিতে নিজের ভুল বুঝতে পেরে রাইদের বাড়িতে গিয়েছিল। সেখানে গিয়ে জানতে পারে রাইয়ের বৌদির মেয়ের স্কুলের সামনে একটা মেয়ে নীল শাড়ি পড়ে আ’ত্মহত্যা করেছে। রাইও নীল শাড়ি পড়েই বেরিয়েছিল সেদিন। তারা হাসপাতালে গিয়ে রাইয়ের দেহ শনাক্ত করে।

‌
রাইয়ের মা নন্দিতা দেবী নিজেকে মেয়ের মৃত্যুর জন্য দায়ী মনে করে, এবং পুলিশকে অনুরোধ করে তাকে ও অনির্বাণের পরিবারকে গ্রেফতার করতে। অনির্বাণকে ধরতে পুলিশ আসে বাড়িতে। ঠিক সেই মুহূর্তে রাই অনির্বাণের বাড়িতে ফিরে আসে এবং সমস্ত চার্জ থেকে মুক্তি পায় অনির্বাণ। রাই জানায়, সে তার বন্ধুর বাড়িতে ছিল এবং খবর কাগজে সংবাদটি দেখে ফিরে এসেছে।

ধারাবাহিকের আজকের পর্বে (Mithijhora) দেখা যাচ্ছে, রাই বাড়ি ছেড়ে দিচ্ছে পুরোপুরি ভাবে। নতুন একটি চাকরি পেয়েছে সে। আর একটি গার্লস হোস্টেলের খোঁজও ইতিমধ্যেই নিয়ে ফেলেছে। এই বাড়িতে সে আর থাকবে না। বউমণির মেয়েকে আদর করে সে বলতে থাকে “লক্ষ্মী হয়ে থাকবে পড়াশোনা করবে, ঠিক করে খাওয়া-দাওয়া করবে।” আর তখনই হঠাৎ করে রাইয়ের পেটে ব্যাথা হয়। রাই ব্যাপারটা এড়িয়ে গেলেও বউমনি বুঝতে পারে। রাইয়ের পেটব্যথা কেন হচ্ছে এই নিয়ে স্রোত নানা রকম প্রশ্ন করতে থাকে। কবে থেকে হচ্ছে, কোথায় হচ্ছে। তবে রাই জানায় হয়তো খাবারের গন্ডগোলের জন্যই হচ্ছে।

আরও পড়ুন:অবশেষে বিয়ের পিঁড়িতে ঋক-মধুবনী! বিয়ে ভাঙতে নতুন ফন্দি আটল কমলিনী

কী হয়েছে রাইয়ের?

ধারাবাহিকের এই পর্ব (Mithijhora) দেখে দর্শকেরা মনে করছে যে রাইয়ের বড় কোনো অসুখ হতে পারে। এত বড় অসুখ হয়তো মৃত্যুর কোলে ঢলে পড়বে রাই। ভালোবাসা না পেয়ে পেয়ে সকলের থেকে দূরে থেকে নিজেকে একা করে নেবে। নিজের যত্ন পর্যন্ত রাখবে না। আর এই বড় রোগের কারণেই ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাবে রাই! তবে কি এই গুরুতর রোগেই অসুস্থ হবে রাই? রাইয়ের অনুরাগীরা এই পেট ব্যথা নিয়ে বিশেষ চিন্তিত।

Bengali serial

Back to top button