কৃষ্ণার চোখ রাঙানিকে কাঁচকলা দেখিয়ে পর্ণার সঙ্গে নাচল সৃজন!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। মুখ্য চরিত্রে অভিনয় পল্লবী শর্মা (Pallavi Sharma) এবং রুবেল দাসের (Rubel Das) অসাধারণ অভিনয় মন জয় করে নিয়েছে দর্শকদের। পর্ণার তার কাটা বুদ্ধি, ঈশা, সুইটি, অয়ন আর মৌমিতার একের পর এক কুকর্ম সবটাই পর্দায় ভীষণ উপভোগ করেন দর্শকরা।

যদিও বর্তমানে সাময়িক খুশি দেখা গেছে দত্ত বাড়ির সকলের মুখে। বাড়িতে ফিরে এসেছে বুবাই। শাস্তি পেয়েছে দোষীরা। তবে তারই মাঝে ফের সৃজন আর পর্ণাকে আলাদা করার জন্য নতুন পরিকল্পনা করছে কৃষ্ণা। বাবু তার বউকে তার মায়ের সমতুল্য জায়গা দিচ্ছে সেটা কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। আর সেই কারণেই সুইটির সঙ্গে সৃজনের সম্পর্ক ঠিক করার জন্য উঠে পড়ে লেগেছেন কৃষ্ণা। সম্প্রতি সেই কারণেই পর্ণাকে উল্টো পাল্টা বুঝিয়ে এসেছেন তিনি।

parna neem phooler madhu

নিম ফুলের মধু আজকের পর্ব ১ আগষ্ট (Neem Phooler Madhu Today Episode 1 August)

ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে কৃষ্ণার কথায় সৃজনের সঙ্গে মেলামেশা বন্ধ করে দিয়েছিল পর্ণা। কিন্তু পর্ণাকে বুঝিয়ে সম্পর্কটাকে ফের জোড়া লাগিয়ে দিয়েছে সৃজন। এদিকে দত্ত বাড়িতে দেখা যায় হিরের লকেট বসানো সোনার হার জেতার জন্য নাচের অনুশীলন শুরু করেছেন সবাই মিলে। উঠোন অন্ধকার করে একটি ভূতের গান চালিয়ে নাচের প্র্যাকটিস শুরু করে মৌমিতা আর সুইটি। কিন্তু তখনই চলে আসেন জেঠু।

ভয়ে পেয়ে চিৎকার করে ওঠেন তিনি। তড়িঘড়ি নিচে নেমে আসেন সকলে। এরপরই ঠাম্মি জানার তার বড় ছেলেকে ভয় দেখানোর জন্য ৫০ বার কান ধরে উঠবস করতে হবে মৌমিতা আর সুইটিকে। কথাটা শুনেই পিলে চমকে যায় দুজনের। এরপরই চলে হাসতে হাসতে চলে আসে সৃজন আর পর্ণা। দুজনকে একসঙ্গে দেখে মুখের হাসি মিলিয়ে যায় কৃষ্ণার। এরপরই দেখা যায় পর্ণা নাচ শেখাতে শুরু করেছে জেঠি এবং রুচিরাকে।

আরও পড়ুন:

আরও পড়ুন: নতুন জীবনের শুরুতেই বিরাট বিপত্তি! এ কোন অ’শনি সংকেত পেলো মধুবনী?

সৃজনের সঙ্গে নাচল পর্ণা

পর্ণাকে নাচতে দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যায় সৃজন। এরপরই সৃজন স্বপ্ন দেখতে থাকে সে পর্ণার সঙ্গে নাচছে। যদিও কিছুক্ষণ পরই ঘোর কেটে যায় সৃজনের। সবাইকে নাচতে দেখে অমিতোষ বাবুকে ওপরে নিয়ে গিয়ে সৃজন বলে হয় তাকে হিরের হার নিতে দিয়ে হবে নাহলে নাচতে দিয়ে হবে। বাধ্য হয়েই কৃষ্ণার কথায় রাজি হয়ে যান অমিবাবু। তবে নিচে গিয়ে পুঁটি আর বর্ষাকে নাচের কথা বলতেই নাকচ করে দেয় দুজনে। শেষমেশ সৃজন বলে তিনি যদি নাচতে চান তাহলে পর্ণার সঙ্গেই নাচতে হবে। কথাটা শুনেই রেগে যায় কৃষ্ণা। পর্ণার সঙ্গে শেষমেশ নাচতে কি রাজি হবে কৃষ্ণা? জানতে হলে দেখতে থাকুন নিম ফুলের মধু।

 

Back to top button