প্রথমবার ওটিটিতে মহালয়া! ধীরে ধীরে জি বাংলা, জলসার জায়গা দখল করছে ‘ওটিটি’!

২ আগষ্ট ২০২৪ মহালয়া। দেবপক্ষের সমাপ্তি ঘটিয়ে শুরু হল দেবীপক্ষের আরাধনা। পাপের সংহার করতে মর্তে আসছেন জগৎ জননী মা দুর্গা। মায়ের আগমনে মেতে ওঠে আকাশ, বাতাস। গগনে পেঁজা তুলোর মতো সাদা মেঘমালা, নদীর ধারে সারি সারি কাশফুল, শিউলি ফুলের মিষ্টি গন্ধ জানান দেয় মা আসছেন। মহালয়ার সেই পূণ্য দিন থেকেই মায়ের আগমনের বার্তা ছড়িয়ে পড়ে আকাশে বাতাসে। মহালয়া মানেই শুরু পুজোর আমেজ।

ভোরবেলায় রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মায়ের আরাধনা। দেবী দুর্গা এই দিন পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। বাঙালিরা ঐতিহ্যগতভাবে দেবীমাহাত্ম্যম শাস্ত্র থেকে স্তোত্র পাঠ করতে মহালয়ার দিন ভোরে ঘুম থেকে উঠে। আজও একমনে আপামর বাঙালিরা মহালয়ার দিন ভোরবেলা পরিবারের সঙ্গে বসে শোনেন মায়ের সেই অমৃত গাঁথা। সে যেন বয়ে নিয়ে আসে পুরোনো বাঙালিয়ানার স্বাদ। সময় বদলে গেলেও আজও একই রয়েছে মহালয়া নিয়ে বাঙালিদের অনুভূতি।

কিভাবে শুরু হয়েছিল মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানের যাত্রা?

মহালয়া হলো পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। ১৯৩১ সালে অল ইন্ডিয়া রেডিওর মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল এই মাতৃমন্দনার অনুষ্ঠান। বাণী কুমারের রচনায়, পঙ্কজ মল্লিকের সঙ্গীতে আকাশবাণীর এই অনুষ্ঠানটি মুগ্ধ করেছিল বাঙালিদের। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দিনী শুনলেই যেন মনে হয় মা এসে গেছেন। আজও এই অনুষ্ঠানটি একইভাবে জনপ্রিয় সাধারণ মানুষের কাছে। ভারতীয় রেডিওর ইতিহাসে এটি সবচেয়ে দীর্ঘতম অনুষ্ঠান।

তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে সময়। বাংলার সমস্ত টিভি চ্যানেলেই শুরু হয়েছে মাতৃবন্দনার এই অনুষ্ঠান। স্টার জলসা, জি বাংলার পর্দায় ভোর ৫টার সময় এই অনুষ্ঠান ভীষণ পছন্দ করেছিলেন তরুণ সমাজ। তারকা অভিনেত্রীদের মাধ্যমে মায়ের কথা বর্ণনা করার এই ভিন্ন মাধ্যম এখনও ভীষণ জনপ্রিয় বাঙালি মেয়ে বউদের কাছে। কোন চ্যানেলে কোন অনুষ্ঠান আসেন, কোন অনুষ্ঠানে মায়ের কাহিনী কিভাবে তুলে ধরা হচ্ছে, মায়ের কোন কোন রূপ বর্ণনা করা হচ্ছে এই নিয়ে উৎসাহী থাকেন দর্শকরা।

আরও পড়ুন: বিয়ের আগেই বিরাট বিপত্তি! মধুবনীকে এমন কথা কেন বললেন ঋকের ঠাম্মি!

ওটিটিতে এবার শুরু হচ্ছে মহালয়া

তবে এবার শোনা যাচ্ছে বড় খবর। ওটিটির পর্দায় আবার আসছে মহিষাসুরমর্দিনী। জানা গেছে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শুটিং। ওয়েব সিরিজের দুনিয়ায় মায়ের গীতিকাহিনী তুলে ধরতে চলেছে হইচই। মহালয়ার দিন মা দুর্গার অসুর বধের সেই অমৃত কাহিনী এবার তুলে ধরবেন তারা। শোনা যাচ্ছে এই অনুষ্ঠানের কোরিয়োগ্রাফি করছেন সুকল্যাণ ভট্টাচার্য। টেকনিশিয়ান এবং পরিচালকদের সমস্যার জেরে দু’দিন বন্ধ থাকার পর আজ আবার শুটিং শুরু হয়েছে। এবার মা দুর্গার রূপে দেখা যাবে জনপ্রিয় মডেল রাজনন্দিনী পালকে।

Back to top button