মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে ন্যাকা কান্না জুড়লো নন্দিতা!

একটা মানুষ সবার সাথে লড়াই করতে পারে, কিন্তু যখন তাকে সেই লড়াই টাই নিজের পরিবারের সাথে নিজের আপন মানুষের সাথে করতে হয় তা থেকে খারাপ বোধহয় আর কিছু হতে পারে না। জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকের নায়িকা রাই এতদিন ধরে এমনই একটা লড়াই করে এসেছে নিজের ভালোবাসার মানুষগুলোর সাথে।

নিজের পরিবার অবিশ্বাস করলে যে কষ্টটা হয়, বাইরের আর পাঁচটা মানুষ বা গোটা সমাজ অবিশ্বাস করলেও সেই কষ্টটা হয় না। রাই প্রতিনিয়ত প্রত্যেকের অবিশ্বাসের কারণ হয়ে উঠেছে। তার সাথে কি হয়েছে এবং সে কি করেছে সেগুলি কতটা সত্যি, এই সমস্ত প্রসঙ্গ এড়িয়ে গিয়ে শুধুমাত্র তাকেই দোষারোপ করেছে তার স্বামী অনির্বাণ এবং তার মা নন্দিতা।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, মিষ্টি জানায়, চৌমাথার মোড়ে নীল শাড়ি পরা একটা মেয়ে চলন্ত গাড়ির সামনে এসে নিজেকে শেষ করে দিয়েছে। সবাই মিলে তাড়াতাড়ি ছুটে যায় পুলিশ স্টেশনে। সেখানে গিয়ে সেই দেহটা দেখে আঁতকে ওঠে প্রত্যেকে। প্রথমটা বিশ্বাস করতে না চাইলেও রাইয়ের শাড়িটা দেখে আর কিছু বলতে পারেনা স্রোত। গলা শুকিয়ে আসে তার। তার বিশ্বাস করতে ইচ্ছে করে না যে, তার সামনে মৃত অবস্থায় যে দেহটা পড়ে রয়েছে সেটা তার দিদির।

নন্দিতাকে সহ্য করতে পারছে না দর্শক মহল

এই গোটা পর্বে নন্দিতার কান্না একেবারেই সহ্য হয়নি দর্শক মহলের। মা হয়ে নিজের মেয়েকে সে এমন সমস্ত কথাবার্তা বলেছে যেগুলো হয়তো বাইরের কেউ বলার আগেও দুবার ভাবতো। সংসারের বোঝা, পরিবারের কলঙ্ক থেকে শুরু করে তাকে মরে যাওয়ার জন্য বারবার মন্ত্রণা দিয়েছে তার মা। আজ এই ঘটনায় তার হাহাকার নিছক নাটক বই আর কিছুই মনে হয়নি ভক্তদের।

আরও পড়ুন: আর কতদিন পর্যন্ত দেখতে পাবেন মিঠিঝোরা, ফুলকি, নিম ফুলের মধুর নতুন এপিসোড?

তাদের মতে রাইয়ের এই অকাল মৃত্যুর জন্য যদি সবার প্রথমে কেউ দায়ী হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে তার নিজের বা নন্দিতা। তারপর অনির্বাণ তো আছেই আগুনে ঘি ঢালার জন্য। তবে শুরুটা করেছিল নন্দিতাই। আর যদি সে নিজের মেয়েকে একটু বোঝার চেষ্টা করত, লোকের কথায় কান না দিয়ে নিজের মেয়েকে বিশ্বাস করত তাহলে হয়তো এমন একটা ভয়ংকর দিন তাকে দেখতে হতো না। তাই, এই মৃত্যুর জন্য দায়ী নন্দিতা! এমনটাই দাবি করছে দর্শক মহল।

 

Back to top button