স্টার জলসার পর্দায় আসছে মহিষাসুরমর্দিনী! চিন্ময়ী রূপে আসছেন টলি কুইন?

মহালয়া (Mahalaya) মানেই পুজোর দিন গোনা শুরু। ভোরবেলায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহালয়ায় স্তুতি পাঠ শোনা বাংলার ঐতিহ্য। মহালয়া শুনলেই মনের যেন জানান দেয় মা আসছে। টেলিভিশন হোক বা রেডিও, ভোরবেলায় মহালয়ায় স্তোত্র পাঠ আলাদাই আমেজ নিয়ে আসে বাঙালিদের মনে। ভোরবেলা পরিবারের সঙ্গে বসে মায়ের অমৃত গাঁথা শুনে এখনও মহালয়ার দিন শুরু করেন আপামর বাঙালিরা। আজও মহালয়া বাঙালির ইমোশন।

মহালয়া মানেই দেবীপক্ষের সূচনা। তবে টেলিভিশনের মহালয়া নিয়ে বরাবরই উৎসাহ দেখা যায় তরুণ সমাজের মধ্যে। চলতি বছরে কোন অভিনেত্রীকে দেখা যাবে মায়ের রূপে? এই নিয়ে দর্শকদের মনের মাঝে থাকে বিরাট উত্তেজনা। টলিপাড়ার কোন সুন্দরী অভিনেত্রীর মহালয়া আসবে কোন চ্যানেল? কোনটা বেশি ভালো? কাকে বেশি মানিয়েছে এই নিয়ে দর্শকদের মাঝে চলতি থাকে চর্চা।

কোন কোন টলি অভিনেত্রীকে মা দুর্গার ভূমিকায় দেখেছেন দর্শক?

শুভশ্রী গাঙ্গুলি, শ্রাবন্তী, দেবশ্রী রায়, কোয়েল মল্লিক, নুসরাত জাহান থেকে শুরু করে দিতিপ্রিয়া রায়, অঙ্কিতা মল্লিক সহ একাধিক অভিনেত্রীকে এই চরিত্রে দেখেছেন দর্শকরা। প্রতিবারের মায়ের রূপে মুগ্ধ হয়েছেন সকলে। কখনও সতীপিঠের কাহিনী আবার কখনও দেশের বিভিন্ন অংশে পূজিত মন্যের রূপের গল্প, বারবার পর্দায় তুলে ধরেছে চ্যানেলগুলো। মহালয়া নিয়ে প্রতি বছরই অন্য মেজাজে থাকেন দর্শকরা।

জলসার পর্দায় অভিনেত্রী কোয়েল মল্লিক

বিগত বেশ কয়েকবছর ধরে স্টার জলসার পর্দায় মায়ের চিন্ময়ী রূপে অভিনেত্রী কোয়েল মল্লিককে দেখছেন দর্শকরা। ২০১৫ সালে জি বাংলার ‘মহিষাসুরমর্দিনী’-তে (Mahalaya) তার কাজ প্রশংসিত। ২০১৭ সালে স্টার জলসার ‘দুর্গা দুর্গতিনাশিনী অনুষ্ঠানে দুর্গা সেজেছিলেন নায়িকা। ২০১৮, ২০১৯ এবং ২০২১ সালেও মহালয়াতে দেবী দুর্গা রূপে সামনে আসেন তিনি। ফলে অনেকেই ধারণা করেছিলেন ২০২৪ সালেও স্টার জলসার দুর্গরূপে রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল মল্লিকেই দেখবেন দর্শকরা।

Koel Mallick to play Maa Durga in the Mahalaya special show Nabarupe Mahadurga

২০২৪ সালের মহালয়ার দুর্গার ভূমিকায় পর্দায় আসছেন কোয়েল মল্লিক ?

তবে এবার সমস্ত জল্পনার অবসান ঘটালেন অভিনেত্রী নিজেকে। সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমের স্টোরিতে দুইটি ছবি শেয়ার করেছেন কোয়েল। একটিতে হাতে মা দুর্গার মতো আলপনা এবং অপরটিতে ত্রিশূলের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে মা দুর্গা রূপে কোয়েল মল্লিকের চোখ। নায়িকার দেওয়া ক্যাপশন ও হ্যাশট্যাগ দেখে কারও আরও বুঝতে বাকি থাকে না যে ২০২৪ সালেও স্টার জলসা চ্যানেলের মৃন্ময়ী ভূমিকায় দেখা যাবে কোয়েলকে। অভিনেত্রীর ছবি ইতিমধ্যেই সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। অভিনেত্রী পোস্ট দেখে উৎসাহী নেটিজেনরা।

Bengali television

Back to top button