শীঘ্রই ফিরবে পর্ণার স্মৃতি! ডাক্তারের কথা শুনেই চমকে গেল মৌমিতা!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। পর্ণার চরিত্রে অভিনেত্রী পল্লবী শর্মার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। পাশাপাশি পল্লবী শর্মা ও রুবেল দাসের অসাধারণ জুটি কামাল করেছে পর্ণা। পর্ণা আর সৃজনকে একসঙ্গে দেখার জন্য অধীর অপেক্ষায় বসে আছেন দর্শকরা।
বর্তমানে ধারাবাহিকে দেখা গেছে বুবাই ফিরে আসার পর পর্ণার অনুরোধেই দত্ত বাড়ির থেকে বেরিয়েছে রথ। এমনকি শুধুমাত্র পর্ণার কথা রাখতেই দত্ত বাড়ির বেড়া তুলে দিতে রাজি হয়েছেন জেঠু। যদিও পর্ণাকে বারবার একেবারেই ভালো লাগছে না কৃষ্ণার। ছেলেকে পর্ণার থেকে আলাদা করার জন্য ফের ছক কষছেন তিনি। এদিকে ম্যাডাম আর সৃজন বাবুর মধ্যে মাখোমাখো সম্পর্ক দেখে তেলে বেগুনে জ্বলছে সুইটিও।
নিম ফুলের মধু আজকের পর্ব ২৭ জুলাই (Neem Phooler Madhu Today Episode 27 July)
ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা যাচ্ছে বেড়া উঠে যাওয়ার পরই পর্ণাকে ডাক্তার দেখানোর চিন্তা করে সৃজন। কিন্তু পর্ণাকে বলে সেটা করা তো আর সম্ভব নয়। ফলে রুচিরা জানায় তার আত্মীয় আসছে দত্ত বাড়িতে। সকাল সকাল উঠে সেই জন্য লুচি সহ নানান পদ রান্না করে রুচিরা। তারপর দেখা যায় মাথায় পরচুলা পড়ে রুচিরার আত্মীয় সেজে দত্ত বাড়িতে চলে এসেছেন ডাক্তার। তিনি এসেই পর্ণাকে জিজ্ঞাসা করেন সে কেমন আছে।
হাসি মুখে সে উত্তর দেয় সে ভালো আছে। এরপরই পর্ণাকে তিনি জিজ্ঞাসা করেন তার বয়স কত? উত্তরে পর্ণা জানায় সে রুচিরা থেকে অনেক ছোট প্রায় ৭-৮ বছরের। যদিও বউমার এই কথা শুনে বেজার হয়ে যায় কৃষ্ণার মুখ। এরপরই পর্ণার পরিবার, আত্মীয় স্বজনের ব্যাপারে একে একে জিজ্ঞাসা করতে থাকেন ডাক্তার ম্যাডাম। তবে সবার কথা উল্লেখ করলেও দত্ত বাড়ি বা সৃজনের কথা কিছুই বলেনি পর্ণা।
আরো পড়ুন: পর্দার পিছনেও ভীষণ হিংসুটে নীলু! অভিনেত্রীর ওপর ক্ষোভ উগরে দিলেন দর্শক!
পর্ণার কাছে ধরা পড়ে গেল সৃজন
এরপরই পর্ণা বলে তাকে অফিস যেতে হবে। পর্ণাকে আটকানোর অনেক চেষ্টা করে সৃজন। কিন্তু কাজে যাওয়ার জন্য জেদ করতে থাকে পর্ণা। বাধ্য হয়েই পর্ণার যেতে দেয় সৃজন। এদিকে পর্ণাকে ডাক্তারের সঙ্গে দেখে ভয় পেয়ে যায় মৌমিতা। সে অয়নকে বলে পর্ণার যদি সবটা মনে পড়ে যায় তাহলে তার কি হবে? তবে তখনই ডাক্তার বলেন পর্ণার এখনও কিছুই মনে পড়েনি। অনেকটা সময় লাগে তবে পর্ণাকে একবারে কিছু মনে করানোর দরকার নেই। এরপরই পরচুলাটা খুলে ফেলেন ডাক্তার। কিন্তু সেই মুহূর্তেই চলে আসে পর্ণা। পরচুলা দেখেই একের পর এক প্রশ্ন করতে শুরু করে সে। তাহলে কি এবার ধরা পরে যাবে সৃজন? জানতে হলে দেখতে থাকুন নিম ফুলের মধু।

