পর্দার পিছনেও ভীষণ হিংসুটে নীলু! অভিনেত্রীর ওপর ক্ষোভ উগরে দিলেন দর্শক!

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে দর্শকদের মনে অন্যতম জায়গা দখল করেছে মিঠিঝোড়া (MithiJhora)। এই ধারাবাহিকের প্রধান নায়িকা রাইয়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। তিনি তার অভিনয়ের জন্য দর্শকমহলে বেশ আলোচনায় রয়েছেন। তবে এই ধারাবাহিকের আরো এক অভিনেত্রীও কিছু কম যাচ্ছেন না। ধূসর চরিত্রে অভিনয় করলেও তাকে নিয়েও বেশ আলোচনা চলছে দর্শক মহলে।
এই চরিত্রটি হলো ধারাবাহিকের নায়িকার বোনের চরিত্র যার নাম নীলাঞ্জনা। এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী দেবাদ্রিতা বসু (Debadrita Basu)। শুরুতে কিছুদিনের জন্য ইতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা গেলেও পরবর্তীতে চরম নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী। একপ্রকার খলনায়িকা হয়ে উঠেছেন তিনি। তাই নায়ক নায়িকার মতন সমানতালে তাকে নিয়ে চর্চা চলে দর্শক মহলে।
ইতিমধ্যেই অনেক বড় একটি কান্ড ঘটিয়ে ফেলেছে নিলাঞ্জনা। নিজের স্বার্থ চরিতার্থ করতে এবং প্রতিহিংসা পরায়ণ মনোভাব থেকে নীলাঞ্জনা নিজের দিদির সদ্য শুরু হওয়ার সংসার নিজের হাতে ভেঙ্গে গুড়িয়ে তছনছ করে দিয়েছে। যার ফলে এখন কোথাও ঠাঁই হচ্ছে না ধারাবাহিকের নায়িকার। যার দরুন এই চরিত্রটির ওপর চরম ক্ষেপে রয়েছে দর্শক মহল।
View this post on Instagram
নীলাঞ্জনাকে পছন্দ করেন না দর্শক মহল
তবে জানলে অবাক হবেন এমন কিছু দর্শক রয়েছেন যারা অভিনেত্রীকে বাস্তব জীবনেও খুব একটা পছন্দ করেন না। কয়েক মাস আগেই জানা গিয়েছে টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা রাহুল দেব বোসের (Rahul Deb Bose) সাথে দেবাদ্রিতা বসু প্রণয়ের সম্পর্কে জড়িয়েছেন। আর তারপর থেকেই দুজনার অনেক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ঘোরাফেরা করছে নেট দুনিয়ায়। অনেকে এই বিষয়টাকে ভালো চোখে দেখছেন না।
আরও পড়ুন: অনির্বাণকে অনেক বড় শাস্তি দিলো রাই! নিজের মর্ম হাড়ে হাড়ে বুঝিয়ে দিল নায়িকা!
তাদের মতে পর্দার মতন পর্দার বাইরেও নীলাঞ্জনা বেশ গায়ে পড়া একটি মেয়ে। তার মধ্যে যতটা না প্রতিভা আছে তার চেয়ে অনেকটাই বেশি রয়েছে লোক দেখানো মনোবৃত্তি। নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে প্রেম এবং অভিনয় সবকিছুতেই লোক দেখানো কাজকর্ম করে নীলাঞ্জনা অর্থাৎ অভিনেত্রী দেবাদ্রিতা। অভিনেত্রী বিরুদ্ধে এমনটাই অভিযোগ আনছেন দর্শকম মহল। আপনার কেমন লাগে অভিনেত্রীকে?
View this post on Instagram

