অনির্বাণকে অনেক বড় শাস্তি দিলো রাই! নিজের মর্ম হাড়ে হাড়ে বুঝিয়ে দিল নায়িকা!

বর্তমানে একেবারে জমে উঠেছে জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকের গল্প। এই ধারাবাহিকে নায়িকা রাই হিসেবে অভিনয় করছে অভিনেত্রী আরাত্রিকা মাইতি এবং নায়ক অনির্বাণের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা সুমন দেকে। যতদিন যাচ্ছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে এই ধারাবাহিকের প্লট বেডরুম থেকে ড্রয়িং রুম সব জায়গায় চর্চার বিষয়ে হয়ে উঠেছে এই ধারাবাহিক। এই মুহূর্তে ধারাবাহিকে চলছে নীলুর পর্দা ফাঁস পর্ব।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, রাই আর তার মায়ের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে পারছে না। কোন দোষ না করেই বারবার এভাবে কথা শুনতে এবং শাস্তি পেতে তার আর ভালো লাগেনা। এইবার একটু শান্তি চায় সে। রাই ভেবেছিল বিয়ে করে হয়তো সে সুখী হবে এবং নিজের একটা সংসার হবে তার। কিন্তু সেসব কিছুই জোটেনি তার কপালে। এইবার আর অপমান সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় রাই।

অন্যদিকে শৌর্য নির্মাণের অফিসে চলে আসে এবং তাকে নীলাঞ্জনার সমস্ত নোংরা কাজকর্মের কথা বিস্তারিত ভাবে জানায়। সবকিছু শুনে পায়ের নিচ থেকে মাটি সরে যায় অনির্বাণের। সে ভেবে উঠতে পারে না ঠিক কিভাবে কোন মুখ নিয়ে সে তার স্ত্রীয়ের সামনে দাঁড়াবে আর ক্ষমা চাইবে। শৌর্যর কাছেও ক্ষমা চেয়ে নয় অনির্বাণ। কারণ দুজনের কাছেই সে সমান অপরাধী।
শৌর্য বলে, “যে মানুষটা বিয়ের পর ফুলশয্যার রাতে নিজের স্ত্রীকে ভুল বোঝে এবং তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য করে তার কাছে আমি আর কিছুই আশা করি না। আমার ক্ষমা করায় বা না করায় কিছুই যায় আসে না। রাইয়ের কাছে ক্ষমা চাও।” অনির্বাণ ঠিক করে সে রাইয়ের বাড়িতে যাবে। এরপর সোজা গিয়ে হাজির হয় রাইয়ের বাড়িতে। কিন্তু তার কিছুক্ষণ আগেই রাই বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে।
আরও পড়ুন: মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শ্যামলী! স্ত্রীর প্রাণ বাঁচাতে পারবেতো অনিকেত?
দুর্ঘটনার সম্মুখীন হলো রাই
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, স্কুল থেকে চরকিকে নিয়ে আসার পথে এক ভয়ঙ্কর কান্ড দেখে আঁতকে ওঠে মিষ্টি। তাড়াতাড়ি বাড়ি ফিরে সে দেখে সেখানে উপস্থিত অনির্বাণ। মিষ্টি কান্নাকাটি করতে করতে বলে, চরকির স্কুল থেকে বেরিয়ে যে চারমাথার মোড়, সেখানে একটা মেয়ের সাথে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। সেই মেয়েটা নীল রঙের শাড়ি পড়েছিল। অনির্বাণ জিজ্ঞাসা করে রাই কোন রঙের শাড়ি পড়েছিল? মিষ্টি উত্তরে জানায় নীল রঙের। সব শুনে ভয় পেয়ে যায় অনির্বাণ সহ গোটা পরিবার। তবে কি? সত্যি করেই এই দুর্ঘটনার কবলে পড়েছে ধারাবাহিকের নায়িকা?

