শালিনীর চালাকি ধরে ফেলল ফুলকি! রোহিতকে বাঁচাতে মশাল হাতে এগিয়ে এল ফুলকি!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। শুরুর থেকেই ধারাবাহিকটির কাহিনী মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় গিয়েছে ততই বেড়েছেন ধারাবাহিকটির জনপ্রিয়তা। ফুলকির চরিত্রে দিব্যানি মন্ডলের (Devyani Mondal) দুর্দান্ত অভিনয় মন জয় করে নিয়েছে দর্শকদের। পর্দায় অভিষেক বসুর (Abhishek Bose) সঙ্গে দিব্যানির রসায়ন দেখে মুগ্ধ দর্শকরা। অন্যদিকে খলনায়িকার ভূমিকায় দর্শকদের চমকে দিচ্ছেন অভিনেত্রী শার্লি মোদক (Sharly Modak)।

চলতি ট্র্যাকেও শালিনী নিয়ে নাজেহাল হয়ে পড়েছে ফুলকি আর রোহিত। ফুলকির বৈবাহিক জীবনের শুরুতেই ফের ফিরে এসেছে সতীন কাটা। যদিও এবার বেশ শক্তপোক্ত প্ল্যান করে রায় চৌধুরী বাড়িতে এসেছে শালিনী। সকলের সামনে মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়ার নাটক করছে শালিনী। এদিকে শালিনীর পরিস্থিতিকে কাজে লাগিয়ে রোহিত আর ফুলকিকে আলাদা করার জন্য বিরাট পরিকল্পনা হয়েছে রুদ্র।

Abhishek Bose

ফুলকি আজকের পর্ব ২৭ জুলাই (Phulki Today Episode 27 July)

ইতিমধ্যেই ফুলকি ধারাবাহিকে দেখা যাচ্ছে ঈশিতা মিডিয়াকে বলেছে রোহিত শালিনীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু সেটা না মানার কারণেই ভারসাম্য হারিয়েছে শালিনী। সকলেই ধিক্কার জানাতে শুরু করেছে রোহিতকে। আর এদিকে পরিস্থিতিকে কাজে লাগিয়ে রোহিতকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে শালিনীও। যদিও এইসবটাই রুদ্রর পরিকল্পনা। একমাত্র ফুলকি আর রোহিতের সিঁদুর দানের ছবিটা পাওয়া যাচ্ছে না দেখে সেটা ভালোই বুঝতে পেরেছে ফুলকি।

ডাক্তার বাবু সকলে বলে রোহিত যেন শালিনীকে বিয়ে করার কথা বলে তাহলে শালিনী দ্রুত সুস্থ হয়ে যাবে। এই কথায় সায় দেয় রুদ্রও। কিন্তু এই প্রস্তাব নাকচ করে দেয় রোহিত। সে জানায় শালিনীকে কোনরকম মিথ্যে প্রতিশ্রুতি সে দেবে না। এরপর শালিনী যদি সুস্থ হয়েও যায় তাহলেও তার মন ভেঙে যাবে সত্যিটা জেনে। তাই এরকম কাজ সে কখনোই করবে না। রোহিতের কথায় সম্মতি জানায় ফুলকিও।

আরও পড়ুন: নীলুকে কঠিন শা’স্তি দিক রাই শৌর্য! বেরিয়ে যাক সমস্ত নোং’রামি! দাবি ভক্তদের

রোহিতকে বাঁচাতে মশাল হাতে এগিয়ে এল ফুলকি

তবে রোহিতের উত্তর শুনে একেবারেই খুশি হয়নি রুদ্র। রুদ্রর কথায় তিওয়ারির গুন্ডারা রাস্তায় রোহিতের কুশপুতুল জ্বালাতে শুরু করে। কিন্তু তখনই চলে আসে ফুলকি, রোহিত আর অংশু। নিজের গায়ে কেরোসিন ঢেলে দেয় রোহিত। অংশুও তার পুলিশকর্মীদের নিয়ে ওই গুন্ডাগুলোকে সরানোর চেষ্টা করে। তারপর চলে আসে ফুলকি। ফুলকির হাতে মশাল দেখে ভয়ে পালিয়ে যায় গুন্ডারা। এরপর বাড়ি ফিরে আসে রোহিত আর ফুলকি। রুদ্র মনে মনে ভেবে নেয় আরও বড় কিছু করতে হবে তাকে। ফুলকি কি পারবে রোহিতকে বাঁচাতে? জানতে হলে দেখতে থাকুন ফুলকি।

 

Back to top button