নীলুকে কঠিন শা’স্তি দিক রাই শৌর্য! বেরিয়ে যাক সমস্ত নোং’রামি! দাবি ভক্তদের

অন্যায় করলে শাস্তি পেতেই হয়। যদি অন্যায়কারী এমনি এমনি মাফ পেয়ে যায় তাহলে তাকে কোনদিনও শোধরানো যায় না। এটাই তার অভ্যাসে পরিণত হয়। বেশিরভাগ ধারাবাহিক গুলিতেই অন্যায়কারীকে কোন রকম শাস্তি না দিয়েই খারিজ করে দেওয়া হয়। আর এই কাজটা করে তার নিজের কাছের মানুষেরা। তবে জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকের ক্ষেত্রে এই বিষয়টা একেবারেই চাইছেন না দর্শক মহল। তারা নীলাঞ্জনার যথাযথ শাস্তি কামনা করছে।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, নায়িকা রাই চির অভাগিনী। শুরু থেকেই তার সাথে একের পর এক এমন সমস্ত ঘটনা ঘটে চলেছে যার জন্য কোন রকম দোষ না করেও বারবার পরিস্থিতির শিকার হয়ে দোষের ভাগীদার হতে হচ্ছে তাকে। আর এই জিনিসটা মেনে নিতে পারছে না নায়িকা সহ দর্শক মহল। যারা অন্যায় করছে তারা কোনোভাবেই তার শাস্তি পাচ্ছে না আর তার প্রকৃত উদাহরণ হচ্ছে নীলাঞ্জনা। সেই শুরু থেকে নিজের দিদির ওপর নানারকম ভাবে অত্যাচার করছে নীলাঞ্জনা।

শৌর্যর বাড়িতে থাকাকালীন নিজের দিদিকে কম অপমান করেনি নীলু। যখন যেভাবে পেরেছে নিজের শ্বশুরবাড়ির মানুষদের সামনে নিজের স্বামীর সামনে রাইকে ছোট করেছে সে। নিজের বাড়িতেও এমন ভাবে সে সবার কান বিষিয়ে দিয়েছে যে রাই নিজের বাবার বাড়িতেও সুখে শান্তিতে থাকতে পারেনি একটা দিনও। তারপর অত্যাধিক লোভ করে এবং সুখে থাকতে চেয়ে স্বার্থপর হয়ে ওঠে নীলাঞ্জনা। যার ফল স্বরূপ শৌর্য তাকে বাপের বাড়িতে রেখে যায়। তার জন্যেও সে নিজের দিদিকেই দোষারোপ করে।
তারপর যখন সে দেখে তার দিদি একটা ভালো ছেলেকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে চলেছে সেটা একেবারেই মেনে নিতে পারেনা নীলাঞ্জনা। প্রথমে এই সম্পর্কটা শুরুর মুখেই অনেক ভাঙ্গন ঘটানোর চেষ্টা করে সে। তারপর বিয়েতে ঘুমের ওষুধ খেয়ে বিয়ে আটকানোর চেষ্টা করে নীলু। এখানেও যখন অসুফল হয় তখন ফুলশয্যায় রাতে ছবি বিকৃত করে সেটা অনির্বাণকে পাঠিয়ে সম্পর্ক ভেঙে দেয় সে। যদিও এখানে সে ধরা পড়ে যায়। নীলুর পর্দা ফাঁ’স করে শৌর্য।
আরো পড়ুন: অপবাদের হাত থেকে রোহিতকে বাঁচালো ফুলকি! টানটান ধারাবাহিকের আগামী পর্ব
নীলুর শা’স্তি চাইছে দর্শক মহল
বর্তমানে দর্শকরা চান আর পাঁচটা ধারাবাহিকের মতন যেন শয়তানি করে পার না পেয়ে যায় অন্যায়কারী। নীলাঞ্জনার জন্য যথোপযুক্ত শাস্তি হয়। রাই আর শৌর্য দুজনেই নীলাঞ্জনার কর্মকাণ্ডের শিকার। তারা দুজনেই নীলাঞ্জনার জন্য অনেক অন্যায়- অপমানের সম্মুখীন হয়েছে। তাই তারা যেন এবার শক্ত হাতে নীলুকে উচিত শিক্ষা দেয় এমনটাই কামনা করছে দর্শক মহল। আর যদি তেমনটা ঘটে তাহলে আরো বেশি করে জমে যাবে এই ধারাবাহিকের বর্তমান গল্প।
View this post on Instagram

