অপবাদের হাত থেকে রোহিতকে বাঁচালো ফুলকি! টানটান ধারাবাহিকের আগামী পর্ব

টিআরপি তালিকায় সবসময় শীর্ষে থাকা ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki) নতুন মোড়ে পৌঁছেছে। শালিনী বিপর্যয় কাটিয়ে বাড়ি ফিরেছে, কিন্তু তার স্মৃতি ফিরে আসেনি। রোহিতকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার কথা প্রকাশ্যে আসতেই, রোহিত ভেঙে পড়ে এবং জেঠিমণি হৈমন্তী তাকে কোণঠাসা করতে থাকে। কিন্তু রোহিত জানায় যে সে কি কথা আসলে বলেছিল। কিন্তু তার কথা বিশ্বাস করতে চাই না হৈমন্তী।

ফুলকি, রোহিতকে সমর্থন করে, এই খারাপ সময়ে তার পাশে রয়েছে। রোহিত শান্ত থেকে জানায় যে সে বলেছিল ফুলকির (Phulki) সাথে ডিভোর্স হলে, তখন শালিনীকে বিয়ের কথা ভাববে এমন বলেছিল। ফুলকি বলে, আমি বুঝতে পারছি না কেন স্যারকে দোষারোপ করা হচ্ছে। তিনি তো মেয়েটিকে সুস্থ করার চেষ্টা করছেন। হৈমন্তী অপমান করতে থাকে রোহিতকে, শালিনীকে শেষ করবে, এই ছেলে কখনো ভালো হতে পারে না।

ফুলকির (Phulki) মনে প্রশ্ন জাগে, শালিনীর ব্যক্তিগত কথা বাইরের কেউ জানলো কিভাবে। ঠিক তখনই রুদ্র এসে বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ফুলকি বলে, যদি স্যারের সাথে এই কথাটা শালিনী ম্যাডামের সাথে হয়, তবে বাইরের লোক জানলো কি করে? রুদ্র বুঝে যায় ফুলকি সব কিছু বুঝে ফেলেছে। রোহিতের মা ফুলকির উপর আশাবাদী, যে ফুলকি প্রমাণ করবে রোহিতের কোন দোষ নেই। শালিনী এসে রোহিতকে বলে, তুমি আমাকে বিয়ে করবে বলেছিলে এবং রোহিতকে পুতির মালা পরিয়ে দেয়।

রোহিতের বদনাম করলো হৈমন্তী

রোহিত রায়চৌধুরী একটি ভালো মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল এমনই ইন্ট্রো দেওয়া হয় রোহিতের। রোহিত একটি টকশোতে গিয়ে অপমানিত হয়।রোহিত ভেঙে পড়ে। হৈমন্তী বলে যে সব দিকে রোহিতের কাণ্ডকারখানার কথা। রোহিতের মা বলে আমি কি তাহলে ছেলেকে নিয়ে চলে যাব কোথাও। ফুলকি কান্নাকাটি করতে থাকে, ঠাকুরের নাম করতে থাকে। ফুলকি ভেবে উঠতে পারে না সে স্যারের জন্য কি করবে।

আরো পড়ুন: জগদ্ধাত্রীর প্রধান নায়ক এখন পুবের ময়নায়! ভেঙে পড়লেন অভিনেত্রী!

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, রুদ্র বলছে যে দেখি ফুলকি দাস এবার তুমি কিভাবে তোমার স্যারকে বাঁচাও। রোহিত ফুলকি সবাই কাজে ব্যস্ত। একজন এসে খবর দেয় যেখানে বক্সিং একাডেমি তৈরি হচ্ছে সেখানে লোক জড়ো হয়েছে। এমনকি বড় খড়ের পুতুল এনেছে। তবে কি রহিত টক শোয়ের খবর প্রকাশ্যে আসতেই বক্সিং একাডেমির সামনে তুমুল বিক্ষোভ দেখাবে সাধারণ মানুষেরা। টক শো থেকেই রোহিতের এই প্রতিশ্রুতির কথা সকলে জেনে যায় এবং বিক্ষোভ দেখাতে আসে। এসব কিছুর মধ্যে থেকে রোহিতকে বের করে আনতে পারবে ফুলকি ? তার জন্য দেখতে হবে ফুলকি (Phulki) ধারাবাহিকটি।

Back to top button