মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন প্রেম করেছেন নীল! অভিযোগ আনলেন টলিপাড়ার অভিনেত্রী

বলিউড (Bollywood) হোক বা টলিউড (Tollywood) সব জায়গাতেই কান পাতলে এখন সম্পর্ক ভাঙার গুঞ্জন। ক্রিকেটের দুনিয়ার হার্দিক পান্ডেয়া হোক কিংবা টলিপাড়ায় যিশু-নীলাঞ্জনা, অর্ণব- ইপ্সিতা বা অর্জুন-সৃজা তারকাদের বিচ্ছেদের চর্চা বর্তমানে ছেয়ে আছে সামাজিক মাধ্যমে। আর বিচ্ছেদের মূল কারণ স্বামীর জীবনে তৃতীয় ব্যক্তির আগমন। দীর্ঘদিনের বৈবাহিক সম্পর্ক, ভালোবাসাকে ছেড়ে স্বামী মজেছেন অন্য নারীর প্রেমে। আর সেই কারণেই দাম্পত্য জীবনে শুরু হয়েছে কলহ, চির ধরেছে ভালোবাসায়। তবে এবার প্রেমে প্রতারণার অভিযোগে উঠল অভিনেতা নীল ভট্টাচার্যের (Neel Bhattacharjee) বিরুদ্ধে।

ছোটপর্দার চকোলেট বয় নীল ভট্টাচার্য। একের পর এক ধারাবাহিকে নায়কের চরিত্রে তাঁর অভিনয় প্রতিভা দর্শকদের মুগ্ধ করেছে। স্টার জলসার ঠিক যেন লাভ স্টোরি ধারাবাহিকের হাত ধরে পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন এই অভিনেতা। এরপর স্ত্রী, কৃষ্ণকলি, উমা, বাংলা মিডিয়াম সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ধারাবাহিকের পাশাপাশি বড়পর্দাতেও সম্প্রতি পা রেখেছেন অভিনেতা। সঙ্গে কাজ করেছেন একের পর এক ওয়েব সিরিজে। তার অভিনীত বোকা বাক্সতে বন্দী ওয়েব সিরিজটি ইতিমধ্যেই সারা ফেলেছে ওটিটিতে। তাছাড়াও সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন ওয়েব সিরিজ মিল্কশেক মার্ডার।

২০২১ সালে ভালোবেসে অভিনেত্রী তৃণা সাহার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন নীল। তবে বিয়ের আগেও বেশ কয়েকবছর সম্পর্কে ছিলেন তারা। তাদের বিয়ে দেখে রীতিমতো তাক লেগে গিয়েছিল টলিপাড়ার তারকাদের। কিন্তু মাঝেই শোনা গিয়েছিল ভাঙন ধরেছে নীল ও তৃণার সুখের সংসারে। ঘটেছে তৃতীয় ব্যক্তির আগমন। যদিও পরবর্তী সময়ে সবটাই জল্পনা বলে উড়িয়ে দিয়েছিলেন এই তারকা দম্পতি। তবে এবার ফের অভিনেতার বিরুদ্ধে উঠল গুরুত্ব অভিযোগ। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন প্রেম করার গেছেন নীল! অভিযোগ এনেছেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি।

আরও পড়ুন: সোনামনির কাছে হেরে ভূত অঙ্কিতা! জগদ্ধাত্রীকে ল্যাং মেরে প্রথম পাঁচে উঠে এলো জলসার শুভ বিবাহ!

পর্দায় আসছে নীল ভট্টাচার্য এবং শ্যামৌপ্তি মুদলির নতুন ধারাবাহিক অমর সঙ্গী

অভিনেত্রীর দাবি দিনের দিন পর দিন তাকে মিথ্যে বলেছেন নীল। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চালিয়ে গেছেন প্রেমের সম্পর্ক। আরে না না বাস্তবে নয়, ধারাবাহিকে। শীঘ্রই জি বাংলার পর্দায় আসছে এন আইডিয়াসের প্রযোজিত নতুন ধারাবাহিক ‘অমর সঙ্গী’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রথম ঝলক। যেখানেই মুখ্য ভূমিকা দেখা যাবে নীল ভট্টাচার্য এবং শ্যামৌপ্তি মুদলিকে। আর এই প্রোমোতে প্রেমিক প্রেমিকা হিসেবে দেখা গিয়েছে দুজনকে।

 

কি দেখা গেছে অমর সঙ্গীর প্রথম ঝলকে?

প্রোমোর শুরুতেই দেখা গেছে অত্যন্ত ধনী পরিবারের ছেলে নীল। রয়েছে বিলাসবহুল, গাড়ি বাড়ি। কিন্তু তারপরই দেখা যায় সবটাই মিথ্যে। আসলে নীল একজন নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলে। কোনরকমে চলে সংসার। তাঁর বিলাসবহুল গাড়ি, হাল ফ্যাশনের পোশাক সবই ভাড়া করা। কিন্তু কী হবে যখন নীলের সত্যিটা শ্যামৌপ্তি জানতে পারবেন? নীলের বিশ্বাস, নিজের ভালোবাসা দিয়ে তিনি ঠিকই শ্যামৌপ্তির মন জয় করতে পারবেন। কিন্তু হঠাৎ করেই শ্যামৌপ্তি চলে আসেন সেখানে। নীলের বাস্তবটা জানতে পেরে চমকে যান তিনি। শেষমেষ শ্যামৌপ্তির বিশ্বাস ফিরে পাবেন নীল?
কিন্তু কেন মিথ্যের আশ্রয় নিল হল নীলকে? সবটাই জানা যাবে ধারাবাহিক শুরু হওয়ার পর।

Back to top button