অনির্বাণের মতন ঘ্যানঘ্যানে নায়ক আর নয়, শৌর্য্যর মতন পুরুষকেই রাইয়ের নায়ক হিসেবে চাইছে দর্শক!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora)। শুরুর থেকেই ধারাবাহিকের চরিত্রগুলো দর্শকদের মাঝে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাবার মৃত্যুর পর বাধ্য হয়ে শৌর্য্যর সঙ্গে নীলুর বিয়ে দিয়ে দেয় রাই। তারপরই রাইয়ের জীবনে আসে অনির্বাণ। ভালোবাসার মানুষকে বিয়ে করে সংসার পাতে রাই। কিন্তু ফুলসজ্জার রাতেই তছনছ হয়ে যায় সুখের সংসারের স্বপ্ন। কয়েকটা ছবির ওপর ভিত্তি করে রাইকে ছেড়ে চলে যায় অনির্বাণ। চরমভাবে অপমান করে রাইকে।

ধারাবাহিকের শুরু থেকেই দেখা গেছে সংসারের দায়িত্ব সামলানোর জন্য নীলুর সঙ্গে শৌর্য্যর বিয়ে দিয়ে দেয় রাই। কিন্তু মনে থেকে কখনোই নীলুকে স্ত্রী বলে মেনে নেয়নি শৌর্য্য। রাইয়ের কথা শুনেই নিজের বৈবাহিক সম্পর্কটা ঠিক করার একবার চেষ্টা চালিয়েছিল সে। কিন্তু সুন্দর করে নিজের সংসার গড়ে তোলার জায়গায় দিদির জীবন নষ্ট করতেই বেশি উদ্বিগ্ন হয়ে পড়ে নীলু। দিদিকে অপমান করে স্বামী চোখে ভালো হওয়ার ব্যার্থ চেষ্টা চালিয়ে গেছে সে। আর যখন তার মিথ্যে সকলের সামনে ধরা পড়ল তখনই দিদির নামেই দোষ চাপিয়ে সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করল নীলু।

aratrika maity

তবে এত সবকিছুর পর শৌর্য্যর মনে খানিকটা অভিমান জমলেও রাইকে সর্বদাই নিস্বার্থভাবে ভালোবেসে গেছে সে। রাই যখন তাকে জানায় সে অনির্বাণকে ভালোবাসে তখনও রাই আর অনির্বাণের যাতে ভালোভাবে সংসার করতে পারে সেই চেষ্টাই করে গেছে শৌর্য্য। নিজের মনের শত কষ্ট চেপে রেখেও রাইয়ের বিয়ের সবকটি অনুষ্ঠানে শামিল হয়েছে সে। সবসময় রাইয়ের ভালোটাই চেয়ে গেছে শৌর্য্য।

অন্যদিকে শুরু থেকেই শৌর্য্য আর রাইয়ের সম্পর্ক নিয়ে শুধুমাত্র সন্দেহই করে গেছে অনির্বাণ। যে মানুষটাকে ভালোবেসে সে বিয়ে করল তাকেই জীবনের প্রথম ধাপে একে ফেলে চলে গেল সে। কিছু ছবির ওপর ভরসা করে রাইয়ের সঙ্গে তার ভালোবাসার কথা ভুলে বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিয়ে নিল অনির্বাণ। এও কি পুরুষ! যেখানে এরূপ পরিস্থিতিতে রাইয়ের পাশে সবার প্রথম অনির্বাণের দাঁড়ানো উচিত ছিল, সেখানে নিজের ভালোবাসাকে পায়ে ঠেলে চলে গেল সে।

আরও পড়ুন: একসময় কাজ করছেন বাংলা সিনেমায়, আজ সব হারিয়ে রাস্তার ধারে ভিক্ষা করেই কাটছে জীবন!

শৌর্য্যর সঙ্গে মিল হোক রাইয়ের দাবি তুললেন নেটিজেনরা

তবে অনির্বাণ চলে গেলেও হার মানেননি শৌর্য্য। রাইকে নিষ্কলঙ্ক প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠেছে সে। রাইকে যে সে মন থেকে ভালোবাসে তা বারবার প্রমাণ করে দিয়েছে শৌর্য্য। এমনকি রাই তাকে দোষারোপ করলেও সবটা শুনেই অনির্বাণকে বোঝাতে চলে গেছিল সে। রাইয়ের কথা ভেবে নীলুকেও নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে শৌর্য্য। যদিও শুধুমাত্র সত্যিটা বের করার জন্য শৌর্য্য এইসব করছে এমনটা মনে করেছেন অনেকেই। কিন সবটা জানার পর শৌর্য্যর সঙ্গে নীলুর সম্পর্কটা যে পুরোপুরি নষ্ট হয়ে যাবে তা বলাই বাহুল্য। তবে দর্শকদের দাবি অনির্বাণ নয়, শৌর্য্যর সঙ্গেই রাইয়ের মিল হোক। আপনাদের কী মতামত, অনির্বাণ না শৌর্য্য, কার সঙ্গে মিল হওয়া উচিত রাইয়ের?

 

Back to top button