আর একা নয় রাই! তার পাশে দাঁড়ালো সার্থক! স্যারকে নতুন করে চিনলো স্রোত!

যারা কখনো মিথ্যার আশ্রয় নেয় না, যারা সব সময় সত্যের পথে থাকে তাদের হেরে যাওয়ার ভয় থাকে না। তাই আজ তাদেরকে কেউ মিথ্যে দোষারোপ দিয়ে কলঙ্কিত করলে একদিন না একদিন তারা নিজেরাই নিজেদের কাছে ছোট হয়ে যাবে। ঠিক এমনই একটি নিষ্কলঙ্ক মেয়ে হলো জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকের নায়িকা রাই। এই চরিত্র অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি।
ধারাবাহিকের সেই শুরুর দিন থেকেই দর্শকরা দেখে আসছেন, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এবং নানান কারণে বারবার কোনরকম দোষ না থাকা সত্ত্বেও দোষের ভাগীদার হয়ে সবার কাছে অপমানিত হয়েছে ধারাবাহিকের নায়িকা রাই। কিছু কিছু জায়গায় সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরেছে আবার কিছু কিছু জায়গায় সে সারা জীবনের মতন দোষী হয়েই থেকে গিয়েছে। তবে বর্তমানে তার সাথে যেটা হয়েছে সেটা অত্যন্ত জঘন্য একটি অপরাধ, আর এটা তার সাথে ঘটিয়েছে তার আপন বোন নীলাঞ্জনা।

নীলু কোনো ভাবেই নিজের দিদির সুখ মেনে নিতে পারছিল না। বিয়েতে তাই বড়োসড়ো একটা কান্ড ঘটিয়ে বিয়েটা ভন্ডুল করে দিতে চেয়েছিল নীলাঞ্জনা। সেটা না পারায় এবার ফুলশয্যার রাতে নিজের দিদির নোংরা নোংরা ছবি বানিয়ে সেই ছবি নিজের জামাইবাবু অর্থাৎ অনির্বাণের কাছে পাঠিয়ে দিদি জামাইবাবুর সম্পর্কটা বিয়ের পরের দিনই বিষিয়ে দেয় নীলাঞ্জনা। তবে সে হয়তো ভাবতেও পারেনি, তার এই কুকর্ম খুব তাড়াতাড়ি তাকেও গ্রাস করবে।
ইতিমধ্যেই রাই এবং নিজেকে একসঙ্গে নির্দোষ প্রমাণ করার কাজে লেগে পড়েছে শৌর্য। সে অনির্বাণের সাথে কথা বলার চেষ্টা করেছে। তার বলা কথাগুলো শুনতে না চাইলেও রাইয়ের প্রতি শৌর্যর অগাধ বিশ্বাস অনির্বাণকে বিষয়টা নিয়ে ভাবিয়ে তুলেছে। এদিকে নিজের মাথার মধ্যেই নানারকমের চিন্তাভাবনা করে সবটা পরিকল্পনা করে ফেলেছে শৌর্য। এদিকে রাইও উঠে পড়ে লেগেছে আসল সত্যটা খুঁজে বের করে আনার জন্য। এইবার রাইয়ের পাশে দাঁড়াচ্ছে স্রোতের শিক্ষক সার্থক।
আরও পড়ুন: অভিনয় পেশার কোন ভবিষ্যৎ নেই – বললেন রাজা গোস্বামী
রাইয়ের পাশে এবার সার্থক
দিদির কষ্টে কিছুদিন ধরে বেশ কষ্ট পাচ্ছে স্রোত। তার ক্লাসে ঠিক করে মন নেই। বন্ধুদের সামনেও কান্নাকাটি করে ফেলছে। এসব দেখে স্রোতকে এর আসল কারণ জিজ্ঞাসা করলে সবটাই খুলে বলে স্রোত। সব শুনে সার্থক বুঝতে পারে তার দিদির সঙ্গে একটা জঘন্য অপরাধ হয়েছে। আর সে কোনভাবেই এই অপমান মেনে নেবে না। তাই সার্থক ঠিক করে শেষ স্রোতের পাশে দাঁড়াবে এবং তার সাথে মিলে তার দিদিকে নির্দোষ প্রমাণ করতে সাহায্য করবে। যদি সত্যি পরবর্তী পর্বে এমন কিছুই ঘটে তাহলে কেমন লাগবে দর্শক মহলের?

