সাংবাদিকদের কড়া প্রশ্নের মুখে রোহিত! ফুলকি কী পারবে রোহিতকে রক্ষা করতে?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। তবে শুধু জি বাংলাতেই নয়, বরং জি বাংলা এবং স্টার জলসার সমস্ত ধারাবাহিকগুলোকে পরাস্ত করে বেঙ্গল টপারের খেতাব ছিনিয়ে নিয়েছে ফুলকি। প্রতি সপ্তাহেই ধারাবাহিকে আসছে একের পর এক নতুন নতুন চমক। যা দেখে রীতিমতো অবাক হয়ে যাচ্ছেন দর্শকরা। যদিও সম্প্রতি ধারাবাহিকে দেখা গেছে ফের ফুলকিকে বিয়ে করেছে রোহিত। কিন্তু বিয়ে করলেও স্যারের সুখে শান্তিতে একটা দিনও কাটাতে পারেনি ফুলকি। কারণ? জামাইবাবু রুদ্ররূপ সান্যাল আর রোহিতের প্রাক্তন স্ত্রী শালিনী মিত্র। দিব্যানি মন্ডলের (Devyani Mondal) জনপ্রিয়তাকে রীতিমতো টেক্কা দিচ্ছে অভিনেতা সুদীপ সরকার (Sudip Sarkar) আর শার্লি মোদকের (Sharly Modak) জনপ্রিয়তা।
তবে ধারাবাহিকের বর্তমানে চমক দেখে বেশ অবাক হয়েছে দর্শকরা। চলতি সময়ে ধারাবাহিকে দেখা যাচ্ছে বন্যায় ভেসে গেছে শালিনী। অনেক খোঁজাখুঁজি করেও শালিনীর হদিশ পায়নি কেউই। শালিনী আর বেঁচে নেই এই ভেবেই মানসিকভাবে ভেঙে পড়ে রোহিত। রোহিতকে এইভাবে ব্যাকুল হতে দেখে রোহিতকে নিয়ে মা কালীর মন্দিরে চলে যায় ফুলকি। সেখান থেকে বাড়িতে ফিরে এসেই রোহিত জানতে পারে শালিনীর খোঁজ পাওয়া গেছে। রুদ্রর মুখে এই কথা শুনেই রায় চৌধুরী বাড়ির সকলেই চলে যায় হাসপাতালে।
বর্তমানে কী দেখা যাচ্ছে ফুলকি ধারাবাহিকটিতে?
সেখানে পৌঁছতেই ডাক্তার জানান শালিনীর মাথায় আঘাত লাগার কারণে স্মৃতি শক্তি হারিয়েছে শালিনী। নিজেকে এখন সে মনে করছে একটি বাচ্চা মেয়ে। এই বলেই শালিনীর ঘরে সকলকে নিয়ে যায় ডাক্তার বাবু। শালিনীকে এইভাবে দেখে ভীষণ ভেঙে পড়ে রোহিত, ফুলকি। তবে তখনই চলে আসে ঈশিতা। আর হাসপাতালে এসেই সে দোষারোপ করতে শুরু করে ফুলকিকে। তবে এইবার চিংড়ি দিদির কথায় খারাপ লাগে ফুলকি। রোহিত ফুলকিকে বলে শালিনীর সঙ্গে গিয়ে কথা বলতে।
রোহিতের সঙ্গে শালিনীর সঙ্গে কথা বলে চলে যায় ফুলকি। কিন্তু ফুলকিকে দেখেই ভয়ে দূরে সরে আসে শালিনী। ম্যাডামের এই পরিস্থিতি দেখে কাঁদতে কাঁদতে বাইরে চলে যায় ফুলকি। তখনই শালিনীর কাছে গিয়ে কথা বলার চেষ্টা করে রোহিত। যদিও রোহিতের সঙ্গে ভালোভাবেই কথা বলে শালিনী। এরপরই বাইরে এসে ফুলকিকে রোহিত বলে সে শালিনীকে বাড়িতে নিয়ে যেতে চায়। স্যারের কথা শুনেই রাজি হয়ে যায় ফুলকি। যদিও রোহিতের এই কথাটা শুনেই একেবারেই খুশি হয়নি তমাল।
কী দেখা যাবে ফুলকির আগামী পর্বে?
যদিও তমালের কথাকে গুরুত্ব দেয়নি কেউ। এরপরই ফুলকির মাথায় হাত রেখে পারমিতা বলে “সব ঠিক হয়ে যাবে। ভাই তোমারই থাকবে।” যদিও এই পরিস্থিতি দেখে ফুলকির মনের মাঝে অজানা ভয় ডানা বাঁধতে শুরু করে। স্যারের সঙ্গে সুখে সংসার করা কী আর হবে না? তবে ফুলকি আর রোহিতের এরূপ অবস্থা দেখে মনে মনে বেশ খুশি হয় রুদ্র। সে মনে মনে শালিনীর অভিনয়ের প্রশংসায় করতে শুরু করে। ধারাবাহিকের আগামীকালের পর্বে দেখা যাবে ঈশিতার কথায় রোহিতের সঙ্গে কথা বলতে চলে আসে সাংবাদিকরা। তারা রোহিতকে প্রশ্ন করে শালিনীর এই পরিস্থিতির জন্য রোহিত দায়ী কিনা। কথাটা শুনেই চমকে যায় রোহিত। ফুলকি কি পারবে সাংবাদিকদের প্রশ্নের বান থেকে রোহিতকে বাঁচাতে?

