রয়েছে বিরাট খারাপ গুণ! ইন্দ্রাণীর গোপন সমস্যার কথা সামনে আসতেই অবাক সকলে

নিজের জীবন নিয়ে তেমন কোন লুকোচুরি তার নেই। ফলে কোন প্রশ্ন তার উদ্দেশ্যে এলেই স্পষ্টভাবে উত্তর দিয়ে দেন তিনি। তিনি বাংলার অন্যতম সফল অভিনেত্রী ইন্দ্রাণী হালদার (Indrani Halder)। তবে শুধু বাংলাতেই নয়, হিন্দি টেলিভিশনেও বেশ জনপ্রিয় এই বাঙালি অভিনেত্রী। বিয়ের ফুল, চৌধুরী পরিবার, শ্বেত পাথরের থালা, আপন হল পর, পারমিতার একদিন, জীবন যুদ্ধ, সম্প্রদান, সত্যম শিবম সুন্দরম, নিয়তি, কুলের আচার সহ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।

তবে সিনেমার পাশাপাশি কখনও শ্রীময়ী আবার কখন গোয়েন্দা গিন্নি হিসেবে নিজেকে মেলে ধরেছেন ইন্দ্রাণী হালদার। এই অভিনেত্রীর ভক্তের সংখ্যাও নেহাত কম নয়। আসলে ইন্দ্রাণী পর্দায় যে চরিত্রেই অভিনয় করছেন সেটাই যেন হিট। কখনও বাড়ির গিন্নি হওয়ার পাশাপাশি গোয়েন্দাগিরি আবার কখনও স্ত্রী থেকে মায়ের চরিত্র ফুটিয়ে তুলেছেন দুর্দান্তভাবে। তবে পর্দার মতো বাস্তবেও কি পারফেক্ট ইন্দ্রাণী হালদার? নাকি আর পাঁচজন সাধারণ মানুষের মতো তারও রয়েছে বদ অভ্যাস?

Indrani Halder

 

সম্প্রতি এই প্রশ্নের উত্তর নিজেই জানিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীর গুণের বিষয়ে কম বেশি জানেন সকলেই, কিন্তু অভিনেত্রীর বদ অভ্যাসের কথা প্রায় সকলেরই অজানা। স্পষ্টভাবে অভিনেত্রী নিজেই জানিয়েছেন তিনি নিজেও বড্ড বিরক্ত তার এই বদ অভ্যাসগুলো নিয়ে। কিন্তু শত চেষ্টা করেও নাকি বদলাতে পারছেন না নিজের এই অভ্যাস। কোন লুকোচাপা না করে নিজের ব্যক্তিগত জীবন থেকে বদ অভ্যাসের বিষয়ে জানিয়েছিলেন ইন্দ্রাণী হালদার নিজেই।

কী কী খারাপ গুণ রয়েছে অভিনেত্রী ইন্দ্রাণী হালদারের?

অভিনেত্রী নাকি মোবাইলে গেম খেলতে বড্ড ভালোবাসেন। ঠিক বাচ্চাদের মতো। এমনকি শটের মাঝখানেও চলতে থাকে তার ফোন। অভিনেত্রী নিজেও জানিয়েছেন ‘একটা কিন্তু মস্ত বড় বদ অভ্যাস।’ আবার তার নাকি বারে বারে প্রেমে পড়তেই ভালোলাগে। একজন নয়, বারে বারে বিভিন্ন মানুষের প্রেমে পড়েছেন তিনি। অভিনেত্রীর বড়ও যদিও এই বিষয়ে ওয়াকিবহাল। অভিনেত্রীকে এই বিষয়ে বোঝেনও। জি বাংলার অপুর সংসার টক শোতে এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই।

আরো পড়ুন: অনির্বাণকে ডিভোর্স দিয়ে মুক্ত হলো রাই! নীলুর কুকীর্তি জেনে সারা জীবনের মতন অপরাধী হয়ে গেল অনির্বাণ!

টেলিভিশনের পর্দায় কখনও স্ত্রী আবার কখনও তিনি হয়ে উঠেছেন সেরা মা। তবে অভিনেত্রী ব্যক্তিগত জীবন নিয়ে সচরাচর মুখ খুলতে দেখা যায়নি তাকে। তাই এদিন নিজের মুখেই সবটা জানিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রী নাকি মাঝে মাঝেই রেগে যায়। ইন্ডাস্ট্রির এই বিষয়ে অনেকেই নাকি জানেন। বিশেষত যারা অভিনেত্রীর মেকআপ আর্টিস্ট বা হেয়ার স্টাইলিস্ট। তবে ইন্দ্রাণী হালদার বরাবরই খুব মজার মানুষ। তিনি সবসময়ই আনন্দের মধ্যে থাকতেই ভালোবাসেন। কাজ আর হুল্লোড় এই দুটোর মধ্যেই নিয়েই বেশ মজায় কাটছে ইন্দ্রাণী হালদারের জীবন।

Back to top button