শালিনীর খোঁজ পেয়ে গেলো ফুলকি! শালিনীর অবস্থা দেখে চমকে উঠলো রোহিত!

বর্তমানে বেঙ্গল টপার ধারাবাহিক জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। শুরুর থেকেই ধারাবাহিকটির গল্প মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। ফুলকির চরিত্রে অভিনেত্রী দিব্যানি মন্ডলের (Devyani Mondal) দুর্দান্ত অভিনয় নজর কেড়েছে দর্শকদের। তাছাড়াও দিব্যানির সঙ্গে অভিষেক বসু (Abhishek Bose) অর্থাৎ রোহিত আর ফুলকির জুটিও কামাল করছে পর্দায়। ইতিমধ্যেই এই জুটিকে বেশ পছন্দ করেছেন দর্শকরা।
যদিও সম্প্রতি রোহিত ফুলকির জীবনে ধেয়ে আসছে নতুন ঝড়। বন্যার জলে ভেসে গেছে শালিনী। আর সেই ধাক্কাই সামলাতে পারছে না রোহিত। শালিনীকে সে মেরে ফেলেছে এই কথাটাই ভিতর ভিতর শেষ করে দিচ্ছে রোহিতকে। যদিও রোহিতকে এইভাবে ভেঙে পড়তে দেখে বেজায় খুশি রুদ্র। কিন্তু কিছু একটা যে গণ্ডগোল আছে সেটা স্পষ্ট বুঝতে পেরেছে নায়িকা ফুলকি দাস।

ফুলকি আজকের পর্ব ২০ জুলাই (Phulki Today Episode 20 July)
বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে হাসপাতাল থেকে বেরিয়ে রোহিতকে নিয়ে মন্দিরে গেছে ফুলকি। মা কালীর কাছে প্রার্থনা করে একটি চায়ের দোকানে চা খেতে দাঁড়ায় দুজনে। কিন্তু তখনই চায়ের দোকানে শালিনীকে দেখে রোহিত। শালিনী শালিনী বলে চিৎকার করতে শুরু করে সে। কিন্তু ফুলকি এসে দেখে সেখানে কেউ নেই। রোহিত শালিনীকে কল্পনা করছে ভেবে রোহিতকে নিয়ে সেখান থেকে চলে যায় ফুলকি এরপরই রাস্তায় যাওয়ার সময় একটি গাড়িতে শালিনীকে দেখতে পায় রোহিত।
শালিনীকে দেখে গাড়ির পিছনে দৌড়াতে শুরু কর সে। রোহিতের পিছন পিছন দৌড়তে থাকে ফুলকিও। কিন্তু বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর হোঁচট খেয়ে পড়ে যায় রোহিত। ফুলকি লক্ষ্য করে রোহিতের মাথায় বেশ খানিকটা জায়গা কেটে গেছে। তারপরই নিজের শাড়ির আঁচল ছিঁড়ে রোহিতের মাথার ক্ষত স্থানটি বেঁধে দেয় ফুলকি। কিন্তু রোহিত জানিয়ে দেয় সে বাড়ি ফিরবে না। রোহিতকে বাচ্চাদের মতো এইভাবে জেদ করতে দেখে বাধ্য হয়েই তমালকে ফোন করে ফুলকি। তমাল এসে রোহিতকে নিয়ে যায় রায় চৌধুরী
আরও পড়ুন: রাইয়ের মর্যাদা দিতে পারলো না অনির্বাণ! সারা জীবনের মতন রাইকে হারিয়ে ফেললো সে!
ছেলের মাথায় পট্টি দেখেই চমকে যায় অরুণা। তারপর সমস্ত ঘটনাটা সকলের খুলে বলে ফুলকি। তবে রোহিতের এরূপ পরিস্থিতি দেখেও মন গলেনি জেঠিমনির। তিনি রোহিতকে দোষারোপ করে বলেন সেই শালিনী আর তথাকে মেরেছে। কিন্তু তখনই চলে আসে রুদ্র। সে জানায় শালিনীর খোঁজ পাওয়া গেছে। কথাটা শুনেই তড়িঘড়ি হাসপাতালে চলে যায় রোহিত আর ফুলকি। ডাক্তার জানায় মাথায় লাগার কারণে স্মৃতি শক্তি হারিয়েছে শালিনী বা হয়ত মানসিক ভারসাম্য হারিয়েছে সে। তাই এখন তিনি বাচ্চাদের মতো ব্যবহার করছেন। কথাটা শুনেই ভীষণ ভেঙে পড়ে রোহিত। সত্যিই কী শালিনী স্মৃতি হারিয়েছে নাকি সবটাই নাটক? কী মনে হয় আপনাদের?

