এবার নিজেকে প্রমাণ করার পালা, সবশেষে কি রাইয়ের উচিত অনির্বাণের কাছে ফিরে যাওয়া?

প্রতিটা মেয়েকেই নিজের সতীত্ব নিজের নারীত্ব প্রমাণ করতে গিয়ে অনেক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়। সীতাকেও নিজের সতীত্ব প্রমাণ করতে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল। কারণ একটা মেয়ের চরিত্রের দিকে আঙ্গুল তোলা ভীষণ সোজা। এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকের নায়িকা রাইয়ের চরিত্রের দিকে আঙুল তুলেছে তার স্বামী অনির্বাণ।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, অনেক বাধা-বিপত্তি পেরিয়ে, নীলাঞ্জনার হাজারো চেষ্টাকে ব্যর্থ করে চার হাত এক করেছিল ধারাবাহিকের নায়ক নায়িকা অর্থাৎ অনির্বাণ আর রাই। প্রতিটা সম্পর্কের ভীত হচ্ছে সেই সম্পর্কে থাকা দুটো মানুষের মধ্যেকার অটুট বিশ্বাস এবং একে অপরের প্রতি সম্পূর্ণ আস্থা এবং ভালোবাসা। এরমধ্যে কোন একটা কমে গেলে আর সে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। আর বিয়ের পরের দিনই সম্পর্কের সবথেকে মূল্যবান বস্তু বিশ্বাসটাকেই হারিয়ে ফেললে অনির্বাণ।

Bengali serial

 

নীলাঞ্জনা নিজের দিদির সংসারে ভাঙন ধরানোর জন্য কিছু নকল ছবি তৈরি করে সেটা ফুলশয্যার রাতেই নিজের জামাইবাবুর কাছে পৌঁছে দেয়। আর কোন রকমের সত্য মিথ্যা যাচাই না করে চোখ বন্ধ করে সেই ফটোগুলোকে বিশ্বাস করে নিয়ে রাইকে ঘৃণা করা শুরু করে দেয় অনির্বাণ। এই অবিশ্বাস এতটাই তীব্র হয় যে রাইকে এক কাপড়ে বাড়ি ছেড়ে বেরিয়ে চলে আসতে হয়। এদিকে বাপের বাড়িতে এসেও কাউকে কিছু বলতে পারেনা রাই।

আর ফিরবে না রাই

নিজের জীবনের পরিবার এবং ভালোবাসার মানুষ দুই দিক থেকেই ঠকে গিয়েছে ধারাবাহিকের নায়িকা রাই। সারা জীবন সে শুধু ভালোবেসেই গিয়েছে সবাইকে কিন্তু কারোর কাছ থেকেই সেই সম্মান সেই ভালোবাসা সে ফেরত পায়নি। তাই এইবার তার ঘুরে দাঁড়ানোর পালা। তার পাশে রয়েছে স্রোত আর মিষ্টি। পরবর্তীতে এদের সাহায্যেই আসল অপরাধের মুখোশ টেনে ছিড়ে ফেলে তাকে সবার সামনে নিয়ে আসবে রাই।

আরও পড়ুন: আদালতে শুনানির আগেই পর্ণার হাতে সাক্ষী! এবার উচিত শাস্তি পাবে আহির ভৌমিক!

সত্য যেহেতু খুব বেশিদিন লুকিয়ে রাখা যায় না তাই খুব তাড়াতাড়ি ধরা পড়বে নীলাঞ্জনা। এখন প্রশ্ন হচ্ছে সব সত্যিটা যখন অনির্বাণ জানতে পারবে তখন রাইয়ের কাছে এসে ক্ষমা চাইবে। রাইয়ের কি উচিত অনির্বাণকে ক্ষমা করে দিয়ে তার সাথে ফিরে যাওয়া? নাকি তার উচিত এবার এমন ও ঠুনকো বিশ্বাসকে পরিত্যাগ করে আত্মসম্মান বজায় রেখে নতুন করে নিজেকে গড়ে তোলা? কি করবে ভবিষ্যতে রাই? দর্শকদের মতে কি করা উচিত নায়িকার?

 

Back to top button